Dhaka , Tuesday, 14 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কুড়িগ্রাম সীমান্তে ২ যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ: ফিরিয়ে আনতে বিজিবির তোড়জোড় বর্ণিল আয়োজনে নববর্ষ বরণে প্রস্তুত ছায়ানট; রমনা বটমূলে আজ উৎসবের আমেজ পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আরসিসি বক্স কালভার্ট নির্মাণে ধীরগতি,খাল নয় যেন ময়লা আবর্জনার ভাগাড় নারায়ণগঞ্জে নকল টিকা কার্ডে প্রতারণা: এক নারীর কারাদণ্ড লালমনিরহাটে হাম-রুবেলার প্রাদুর্ভাব: সতর্কবস্থায় স্বাস্থ্য বিভাগ, ঝুঁকিতে শিশুরা সাজা এড়াতে ৫ বছর আত্মগোপন: আদিতমারীতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদক কারবারি গ্রেপ্তার নিখোঁজের ১১ দিনেও মিলেনি হিফজ ছাত্র তন্ময়ের খোঁজ, দিশেহারা পরিবার নলছিটিতে নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ সড়কের নিরাপত্তা বিঘ্নিত: অবৈধভাবে মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা  মধ্যপ্রাচর যুদ্ধের প্রভাবে রূপগঞ্জে টেক্সটাইল খাতে ধসের আশঙ্কা, লোকসানের মুখে ব্যবসায়ীরা পিএমকের উদ্যেগে রূপগঞ্জে বিনামূল্য স্বাস্থ্য ও চক্ষু সেবা, মেডিসিন, চসমা বিতরণ আড়াইহাজারে মামার বাড়ীতে ভাগনে খুন রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা বলয়, শান্তিপূর্ণ বৈশাখের আশ্বাস শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে গড়ে উঠতে হবে: এমপি আবুল কালাম আজাদ ১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ ফরিদপুরের সালথায় আগুনে পুড়লো শিক্ষকের স্বপ্ন, সহায়তার আশ্বাস প্রশাসনের। মানুষের সেবায় দিনরাত মাঠে আজিজুল হক আজিজ, হামের টিকা কার্যক্রমে নিজে তদারকি চট্টগ্রামে অভিযানে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক ২ ফতুল্লায় ভোরে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট ২৪ ঘণ্টার মধ্যে ‘দালাল সহিদ’ গ্রেফতারের দাবি ফতুল্লা সাংবাদিকদের ইরান যুদ্ধ: বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ও উত্তরণের উপায় নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে ডিসি কার্যালয়ে মানববন্ধন ও স্মারকলিপি রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মিথ্যা ও বানোয়াট মামলায় স্বাক্ষী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

চমেক হাসপাতালের ১৫৬ জন চিকিৎসক একযোগে বদলিতে অসন্তোষ।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:39:06 pm, Tuesday, 6 July 2021
  • 181 বার পড়া হয়েছে

চমেক হাসপাতালের ১৫৬ জন চিকিৎসক একযোগে বদলিতে অসন্তোষ।

মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে ১৫৬ জন চিকিৎসককে একযোগে বদলি করা হয়েছে। এই চিকিৎসকদের একটি বড় অংশকে বিভিন্ন জেলা উপজেলায় পদায়ন করে আগামীকাল বুধবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার পাশাপাশি মেডিকেল কলেজে অনলাইনে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে বলে মনে করছেন শিক্ষক, চিকিৎসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পাশাপাশি এ বদলির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চিকিৎসকনেতারা। অবিলম্বে চিকিৎসকদের গণবদলির ঘটনা পুনর্বিবেচনার দাবি জানান তারা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৫৬ চিকিৎসককে একযোগে বদলির আদেশ দিয়েছে। এর মধ্যে ২৪ জন চিকিৎসককে চমেক থেকে ফেনী জেলায়, ১৮ জনকে খাগড়াছড়িতে, ৬০ জনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, ১৬ জনকে চমেক থেকে বিআইডিআইডিতে, আটজনকে ফটিকছড়ি উপজেলায় বদলি করা হয়। গতকাল সোমবার জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড ১৯ অতিমারী মোকাবিলাসহ জনস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষে এসব চিকিৎসককে সংযুক্তি করা হয়েছে। আগামীকাল ৭ জুলাইয়ের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ারও নির্দেশ এবং ৮ জুলাই পূর্বাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন। বদলিকৃতদের নতুন কর্মস্থলের মধ্যে রয়েছে খাগড়াছড়ি, ফেনী, ফটিকছড়ি, দাগনভুঁইয়া।

এ ঘটনাকে অপরিণামদর্শী মন্তব্য করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চিকিৎসকনেতারা। বিএমএর সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন দুই থেকে তিন হাজারের বেশি রোগী আসে। এখানে করোনার চাইতে সাধারণ রোগীর সংখ্যা বেশি। বদলি করা হয়েছে চমেকের যিনি পিসিআর ল্যাবের প্রধানসহ ছয়জনকে। ডেন্টাল সার্জনকে দেওয়া হয়েছে কোভিডের চিকিৎসা করতে। এনাটমি শিক্ষক যিনি ক্লিনিক্যাল বিষয় পড়ান, তাকে কোভিড চিকিৎসায়। নিওরোসার্জারি ও অর্থোপেডিক বিভাগে বেশি রোগী থাকে। এ বিভাগে মাত্র তিনজন চিকিৎসক আছেন। রোগী ২০০-এর বেশি। এ রকম অপরিকল্পিতভাবে একযোগে কোনো রকমের মাঠ পর্যায়ের আলোচনা ছাড়াই অভিজ্ঞ চিকিৎসকদের বদলিতে চমেক হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে।

পাশাপাশি একযোগে এত চিকিৎসক বদলিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হতে পারে বলে সংশয় প্রকাশ করে বিষয়টি পুনর্বিবেচনার চেষ্টা চলছে বলে জানান কলেজ অধ্যক্ষ ডা. শাহানারা বেগম। অধ্যক্ষ ডা. শাহানারা বেগম বলেন, ‘এ পদায়নে আমাদের অসুবিধা হয়েছে। আমাদের কলেজে মাইক্রোবয়োলজি ল্যাব, পিসিআর ল্যাবের প্রধানসহ বেশিরভাগ শিক্ষককে পদায়নের বদলি করা হয়েছে। এক বছর ধরে যেখানে অনলাইনে বেসিক বিষয়ে শিক্ষকরা ক্লাস নিচ্ছেন, তা ব্যাহত হচ্ছে। আমরা ছাত্রদের পড়াই। পাশাপাশি হাসপাতালে কাজ করি। এদের বেশির ভাগ পদায়ন হয়ে যাওয়ায় আমাদের সমস্যা বেড়েছে। আমরা মন্ত্রণালয়ে জানিয়েছি যেন সমম্বয় করে পদায়ন করা হয়।

এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে চাইনি। তিনি বলেন, ‘আমি হাত জোড় করে মাফ চাইতেছি। এ বিষয়ে কোনো কথা বলতে পারব না

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সীমান্তে ২ যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ: ফিরিয়ে আনতে বিজিবির তোড়জোড়

চমেক হাসপাতালের ১৫৬ জন চিকিৎসক একযোগে বদলিতে অসন্তোষ।

আপডেট সময় : 09:39:06 pm, Tuesday, 6 July 2021