Dhaka , Tuesday, 28 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক কালীগঞ্জে র‍্যাবের জালে ৩ মাদক কারবারি: ঘর তল্লাশি করে ৬১১ বোতল মাদক উদ্ধার রূপগঞ্জে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের ৫ম দিন পালিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান নাইক্ষ্যংছড়িতে ইয়াবা নিয়ে সিএনজি চালক জান্নাত উল্লাহ সাঈদ আটক : গাড়ি জব্দ লক্ষ্মীপুরে সুপেয় পানির তীব্র সংকট, গভীর নলকূপেও উঠছে না পানি খাগড়াছড়িতে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি আমি নেগেটিভলি দেখিনা কখনো: সিএমপি কমিশনার হাসান মোঃ শতকত আলী ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর আয়োজনে বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত লালমনিরহাটে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ- ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। ফরিদপুরে চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা ধরা পড়লো- বিশাল কুমির। আদিতমারীতে র‍্যাবের অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান রামগঞ্জে নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত “এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক পরীক্ষার হলে দুর্ঘটনা, রক্তাক্ত হয়েও লিখল উত্তর পত্র চসিকের পরিচ্ছন্ন কর্মীদের আবাসন হবে সম্পূর্ণ সরকারি অর্থায়নে:- একনেক সভায় প্রধানমন্ত্রী রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ তালাবদ্ধ দোকান খুলে দেয়ার দাবি কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ব্যাবসায়ীদের পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় বাল্যবিবাহের আসর ভেঙে দিল ইউএনও, মোবাইল কোর্টে জরিমানা অবৈধ অস্ত্র-গুলিসহ ১৮ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার

কক্সবাজারে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা 

  • Reporter Name
  • আপডেট সময় : 10:21:56 pm, Saturday, 21 January 2023
  • 168 বার পড়া হয়েছে

কক্সবাজারে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা 

তৌহিদ বেলাল ,
কক্সবাজার জেলা প্রতিনিধি।। 
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হলো কক্সবাজার জেলার বিভিন্ন স্কুল-মাদরাসা থেকে ২০২২ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থাদের সংবর্ধনা। শিক্ষার ডিজিটাল প্লাটফর্ম শেখো ও প্রথম আলোর যৌথ আয়োজনে এই উৎসবে অংশ নেয় দেড় হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। কঠোর পরিশ্রমের উৎসব আয়োজনের সফল বাস্তবায়ন করে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা । শহরের ঐতিহ্যবাহিী শিক্ষাপ্রতিষ্টান ‘কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি’র বিশাল মাঠে উপস্থিত কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র, কলম, দুপুরের হালকা খাবার তুলে দেয়া হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় উৎসব। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন- প্রথম আলোর কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা।
কৃতীদের দিক নির্দেশনামুলক বক্তব্য দেন- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও উত্তরণ মডেল কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান, লোহাগাড়ার আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কক্সবাজার বায়তুশশরফ কমপ্লেক্সের মহাপরিচালক এমএম সিরাজুল ইসলাম, প্রথম আলোর চিফ স্পোর্টস এডিটর উৎপল শুভ্র, পালস-বানি একাডেমির চেয়ারম্যান আবু মোর্শেদ চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক মো. ছৈয়দ করিম, কক্সবাজার মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. রমজান আলী, অভিভাবক-টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউনুছ বাঙালী, জিপিএ-৫ প্রাপ্তদের পক্ষে টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী মুনতাহা হাছিনা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার বন্ধুসভার সভাপতি উম্মে সাদিয়া হোসেন সিকদার।
অনুষ্ঠানে পাহাড়ের ঝুপড়ি ঘরে থেকে দিনমজুরির কাজ করে পড়াশোনা চালিয়ে যাওয়া অদম্য মেধাবী ও জিপিএ ৫ প্রাপ্ত তানবীর হোসাইন, দীর্ঘ ১৯ বছরের শিক্ষকতা জীবনে মাত্র তিনদিন ছুটি নেওয়া  ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনের জ্যেষ্ঠ সহকারি শিক্ষক নুরুল ইসলাম, মাদক বিরোধী প্রচারণা ও মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার স্বেচ্ছাসেবী সংগঠন নোঙর, জাতীয় তায়কোয়ান্দো প্রতিযোগিতায় স্বর্ণজয়ী কক্সবাজারের সুবিধাবঞ্চিত পাঁচজন কিশোরী এবং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার কারিগর হিসাবে জেলার প্রবীন শিক্ষক শিক্ষাবিদ এমএম সিরাজুল ইসলামকে প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।  
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে কৃতী শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যদের গান, নৃত্য-আবৃত্তি ও কথামালা। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নাইম। আমরা করবো জয়- এই গানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে জিপিএ-৫ সংবর্ধনা উৎসবের।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক

কক্সবাজারে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা 

আপডেট সময় : 10:21:56 pm, Saturday, 21 January 2023