
এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।
“ উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো আমরা সমাজ সেবায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩।
আজ সোমবার ২ ডিসেম্বর ২০২৩ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত পালিত দিবসটির উপলক্ষে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, প্রতিবন্ধী ভাতার বই, মেধাবৃত্তি, অনুদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম একটি সুন্দর দেশ পেয়েছি। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমাজের প্রতিটি স্তরের মানুষ কাঙ্খিত সেবা পাচ্ছেন।”
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সহকারী সিভিল সার্জন মিটন চাকমা, খাগড়াছড়ি জেলা দূর্নীতি দমন কমিটির সভাপতি সুদর্শন দত্ত প্রমুখ।

























