
এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান
খেজুর বাগান এবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার ২০২২ সালের সমাপনী পরীক্ষার ফলাফল পরিচালনা কমিটির নিকট হস্থান্তর ও প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২ সকাল ১১ টায় মাদ্রাসার কার্যালয়ের কক্ষে পরিচালনা কমিটির নিকট ফলাফল হস্তান্তর ও মাদ্রাসা প্রাঙ্গণে এ ফলাফল প্রকাশের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে খেজুর বাগানে স্বতন্ত্র একতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জসিম উদ্দিন আল কাদেরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির আহ্বায়ক মেহেদী হাসান হেলাল, নির্বাহী সদস্য সাংবাদিক মোঃ আব্দুর রহিম হৃদয়।
এসময় বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। আজকের শিশু শিক্ষার্থীরা লেখা পড়া শেষ করে দেশ ও রাষ্ট্রের কাজে নিজেকে নিয়োজিত রাখবে। অবিভাকদের উদ্দেশে আরও বলেন, আপনারা সন্তানকে ঠিক মতো লেখাপড়া করার আগ্রহী হতে হবে। সে ক্ষেত্রে পিতা-মাতাদের সন্তানদের দিকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে।
এছাড়া ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আবুল কাশেম, মাসুদুর রহমান রুবেলসহ সকল অবিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

























