
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলায় মডেল আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলা হচ্ছে। ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের ভাদিতলা-দরগাপাড়া গ্রামে গড়ে উঠছে এই আশ্রয়ণ প্রকল্প।
বাড়ি-ভিটেহীন পরিবারগুলোকে ঠাঁই দেয়ার লক্ষে মুজিব বর্ষের উপহার হিসেবে হতদরিদ্রদের মাঝে ঘরগুলো বরাদ্দ হবে। নির্মাণাধীন মুজিব বর্ষের এসব ঘর পরিদর্শন করেছেন কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শাহীন ইমরান।
পরিদর্শনকালে কক্সবাজার সদর উপজেলার নির্বাহি অফিসার (ইউএনও) মোঃ জাকারিয়া, সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম প্রমুখ উপস্হিত ছিলেন।
পরিদর্শনকালে ঈদগাঁওতে মডেল আশ্রয়ণ প্রকল্প গড়ে তুলতে জেলা প্রশাসক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় ইউএনও মোঃ জাকারিয়া জানান,
বাস্তবায়নাধীন এই প্রকল্পে মসজিদ, বাচ্চাদের খেলাধুলার জন্য পার্ক, অভ্যন্তরীণ রাস্তায় সোলার সিস্টেম, মার্কেটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সন্নিবেশন করা হবে।

























