Dhaka , Saturday, 13 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অটো রিকশায় গাঁজা পাচারকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আটক  খাল দখলমুক্ত ও নাগরিক সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি:- মেয়র ডা. শাহাদাত জঙ্গল সলিমপুরের আলীনগরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পুলিশের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত লালমনিরহাটে উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে খুনি আনন্দের ফাঁসি চেয়েছেন স্বজনরা প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে চসিক কাজ করছে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের কলম ব্যবহার করতে হবে তরবারীর মতো – খোন্দকার মাশুকুর রহমান মাশুক বিউবো বিতরণ দক্ষিণ’র সহকারী প্রকৌশলীকে লাঞ্চিত ও মারধরের নিন্দায় এ্যাব চট্টগ্রাম

গত বর্ষা মৌসুমের ক্ষতিগ্রস্ত সড়ক এখনো মেরামত করতে পারেনি চসিক।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:28:26 pm, Saturday, 3 July 2021
  • 393 বার পড়া হয়েছে

গত বর্ষা মৌসুমের ক্ষতিগ্রস্ত সড়ক এখনো মেরামত করতে পারেনি চসিক।

মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব‍্যুরো।।

বর্ষা মৌসুম শুরু হয়েছে মাত্র ২০ দিন হয়েছে। এর মধ্যে বৃষ্টি ও জোয়ারের পানিতে নগরের ৩৬ দশমিক ২৭ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গত বর্ষায় শহরের ১৭০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর্থিক সংকটসহ নানা কারণে গত বছর ক্ষতি হওয়া সড়কগুলোর এখনো সংস্কার কাজ শেষ করতে পারেনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ অবস্থায় চলতি বর্ষায় নতুন করে ক্ষতি হওয়া সড়ক সংস্কার নিয়ে বেকায়দায় পড়েছে সংস্থাটি।

চসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বর্ষায় এ পর্যন্ত ক্ষতি হওয়া সড়ক সংস্কারে প্রয়োজন ৯১ কোটি ৭৫ লাখ টাকা। সাধারণত থোক বরাদ্দ হিসেবে পাওয়া অর্থ থেকে ঠিকাদারের মাধ্যমে ক্ষতি হওয়া সড়ক সংস্কার বা মেরামত করা হয়। কিন্তু বিগত সময়ে সংস্কার কাজে নিযুক্ত ঠিকাদারের ২৯৯ কোটি টাকা বিল বকেয়া আছে। এতে নতুন করে ক্ষতি হওয়া সড়ক সংস্কারে আগ্রহী হচ্ছেন না বেশিরভাগ ঠিকাদার।

এদিকে আর্থিক সংকটের মধ্যেও জরুরি ভিত্তিতে প্যাচওয়ার্ক করে সড়ক সংস্কার করতে চায় চসিক। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহায়তাও চেয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামকে উপানুষ্ঠানিক পত্র দিয়ে প্রাথমিকভাবে ৫০ কোটি বরাদ্দ চেয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিটি মেয়র। তিনি বলেন, বৃষ্টিতে অনেকগুলো সড়কের ক্ষতি হয়েছে। পিসি রোডে আমরা কাজ করেছিলাম। সেখানে আবার বড় গর্ত হয়ে গেছে। স্ট্রান্ড রোডে কাজ করেছিলাম। সেখানেও ওয়াসার কাটাকাটি এবং বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। কাজ করে কোনোভাবে আগানো যাচ্ছে না। এদিকে ঠিক করি অন্যদিকে নষ্ট হয়ে যাচ্ছে।

পত্রে যা লিখলেন : স্থানীয় সরকার মন্ত্রীকে দেয়া পত্রে মেয়র বলেন, চলতি বছর বর্ষা মৌসুমে ক্রমাগত বৃষ্টি ও জোয়ারের পানির কারণে ৪১টি ওয়ার্ডে আনুমানিক ৩৬ দশমিক ২৭ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কগুলি মেরামতের জন্য আনুমানিক ৯১ কোটি ৭৫ লাখ টাকা প্রয়োজন। ঠিকাদারগণকে অর্থপ্রাপ্তি সাপেক্ষে পরিশোধের শর্তে সাধারণত এ ধরণের মেরামত কাজ করা হয়। কিন্তু বর্তমানে প্রায় ২৯৯ কোটি টাকা থোক বরাদ্দের আওতায় উন্নয়ন কাজে নিযুক্ত ঠিকাদারগণের বকেয়া রয়েছে। ফলে প্যাচওয়ার্কসহ মেরামত কাজের জন্য ঠিকাদারগণকে নগদ বিল পরিশোধ করা না হলে এ কার্যক্রমকে বেগবান করা সম্ভব হচ্ছে না।
পত্রে মেয়র বলেন, চলমান বর্ষা মৌসুমে চট্টগ্রাম নগরীর রাস্তাঘাট ব্যাপকভবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা প্যাচওয়ার্কের মাধ্যমে অতিদ্রুত মেরামত করে সচল রাখা অপরিহার্য। জনসাধারণের দুর্ভোগ লাঘবে এবং যানবাহন চলাচল সচল রাখার জন্য গুরুত্ব বিবেচনায় সড়কগুলো আশু মেরামত খুবই জরুরি। ক্ষতিগ্রস্ত সড়কসমূহের মধ্যে গোসাইলডাঙ্গা খালপাড় রোড, আবদুল লতিফ রোড, মেহেদিবাগ রোড, পল্টন রোড, জুবিলি রোড ও বাটালী রোড অন্যতম। সড়কগুলোসহ ও অন্যান্য ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত ও প্যাচওয়ার্কের জন্য চসিকের অনুকূলে ৫০ কোটি টাকা প্রাথমিকভাবে বরাদ্দ প্রদানে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয় পত্রে।
চলছে প্যাচওয়ার্ক : সিটি কর্পোরেশন নিজস্ব অ্যাসপল্ট প্ল্যান্ট থেকে তৈরি মিঙার (ইট, বালি, সিমেন্টে, বিটুমিনের মিশ্রণ) দিয়ে ছোট ছোট গর্ত ভরাট করে থাকে। চসিকের ভাষায় এটি প্যাঁচওয়ার্ক। এ ধরনের প্যাঁচওয়ার্কের কাজ চলমান আছে বলে জানিয়েছেন চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক। তিনি বলেন, গতকাল নন্দনকান, গোসাইলডাঙ্গা, চকবাজার, মেরিনার্স রোড, হাটহাজারী রোড, ইপিজেড মোড়, পিসি রোড ও হালিশহর রোডে ৪৯ টন মিঙার দিয়ে প্যাচওয়ার্ক করা হয়েছে। আজ (গতকাল) বৃষ্টির জন্য কাজ বন্ধ রাখা হয়।

এদিকে সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, অঙিজেন মোড়, হাটহাজারী সড়কের আতুরার ডিপো থেকে হামজারবাগ, সিটি কলেজের সামনে থেকে স্কুল, সদরঘাট থেকে বাংলা বাজার, ইপিজেড, স্ট্রান্ড রোডসহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কগুলোর বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। যা পথচারি এবং যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে ভাঙা সড়কগুলোতে যানবাহন চলছে ধীরগতিতে। এতে বাড়ছে যানজটও।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির

গত বর্ষা মৌসুমের ক্ষতিগ্রস্ত সড়ক এখনো মেরামত করতে পারেনি চসিক।

আপডেট সময় : 10:28:26 pm, Saturday, 3 July 2021