Dhaka , Saturday, 13 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অটো রিকশায় গাঁজা পাচারকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আটক  খাল দখলমুক্ত ও নাগরিক সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি:- মেয়র ডা. শাহাদাত জঙ্গল সলিমপুরের আলীনগরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পুলিশের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত লালমনিরহাটে উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে খুনি আনন্দের ফাঁসি চেয়েছেন স্বজনরা প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে চসিক কাজ করছে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের কলম ব্যবহার করতে হবে তরবারীর মতো – খোন্দকার মাশুকুর রহমান মাশুক বিউবো বিতরণ দক্ষিণ’র সহকারী প্রকৌশলীকে লাঞ্চিত ও মারধরের নিন্দায় এ্যাব চট্টগ্রাম

চট্টগ্রামে বিদেশগামীদের করোনার টিকা নিবন্ধন শুরু।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:57:18 pm, Saturday, 3 July 2021
  • 396 বার পড়া হয়েছে

চট্টগ্রামে বিদেশগামীদের করোনার টিকা নিবন্ধন শুরু

মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব‍্যুরো।।

চট্টগ্রামে টিকার জন্য বিদেশগামীদের নিবন্ধন শুরু হয়েছে। বিদেশগামী কর্মীদের করোনা টিকার আওতায় আনতে দিক-নির্দেশনামূলক বিজ্ঞপ্তি জারি করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তারা কিভাবে বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো)’র ডাটাবেজ ও সুরক্ষা অ্যাপে নিবন্ধিত হবেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। মন্ত্রণালয়ের পাশাপাশি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চট্টগ্রাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল প্রবাসী কর্মীর বিএমইটি’র নিবন্ধন ও স্মার্ট কার্ড নেই এবং যাদের ২০২১ সালের আগে নিবন্ধন বা স্মার্ট কার্ড আছে, তাদের প্রথমে বিএমইটির ডাটাবেজে নিবন্ধিত হতে হবে। গত ২ জুলাই থেকে তাদের বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধন শুরু হয়েছে। বৈধ পাসপোর্ট দিয়ে বিএমইটি’র ওয়েবসাইট (www.bmet.gov.bd) বা আমি প্রবাসী (Ami Probashi) অ্যাপসের মাধ্যমে এ নিবন্ধন করা যাবে। অথবা সরাসরি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে গিয়ে বিদেশগামী কর্মীরা বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত হতে পারবেন। সেক্ষেত্রে পাসপোর্ট, ভিসা ও টিকেট সঙ্গে নিয়ে যেতে হবে। তবে নিবন্ধন ফি হিসেবে বিকাশ/ নগদ/ শিউর ক্যাশের মাধ্যমে বিএমইটি’র অনুকূলে নির্ধারিত ২০০ টাকা ফি জমা দিতে হবে। বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত হওয়ার পর বিদেশগামী কর্মীরা সহজেই সুরক্ষা অ্যাপস বা সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। তবে চলতি বছরের জানুয়ারি থেকে যারা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে নাম নিবন্ধন করেছেন তাদের আর বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধনের প্রয়োজন নেই। তারা সরাসারি সুরক্ষা অ্যাপ বা www.surokkha.gob.bd ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে মোবাইলে এসএমএস-এর মাধ্যমে টিকা গ্রহণের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। টিকার নিবন্ধন কার্ড সাথে নিয়ে নির্ধারিত তারিখে গিয়ে টিকা নিতে পারবেন বিদেশগামী কর্মীরা।
চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদেশগামী কর্মীদের সুবিধার্থে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধন কার্যক্রম চলবে। শুধুমাত্র সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীরা এ নিবন্ধন করতে পারবেন।  

বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধনে চট্টগ্রাম মহানগর ও উপজেলা ভিত্তিক সময়সীমা নির্ধারণ করে দিয়েছে চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট এলাকার বিদেশগামী কর্মীরা সরাসরি আগ্রাবাদের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে গিয়ে বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত হতে পারবেন। সেক্ষেত্রে পাসপোর্ট, ভিসা ও টিকেট সঙ্গে নিয়ে যেতে হবে। তবে নিবন্ধন ফি হিসেবে বিকাশ/ নগদ/ শিউর ক্যাশের মাধ্যমে বিএমইটি’র অনুকূলে নির্ধারিত ২০০ টাকা ফি জমা দিতে হবে। বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত হওয়ার পর বিদেশগামী কর্মীরা সহজেই সুরক্ষা অ্যাপস বা সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

জেলা কর্মসংস্থান অফিসের বিজ্ঞপ্তি অনুসারে ৪ জুলাই শুধুমাত্র চট্টগ্রাম সিটি করপোরেশন (মহানগর) এলাকার বিদেশগামী কর্মীদের নিবন্ধন কার্যক্রম চলবে। ৫ জুলাই হাটহাজারী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বিদেশগামী কর্মীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ৬ জুলাই পটিয়া, চন্দনাইশ ও রাউজান উপজেলা, ৭ জুলাই রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলা, ৮ জুলাই সাতকানিয়া ও সন্দ্বীপ উপজেলা, ১১ জুলাই লোহাগাড়া, বাঁশখালী ও মীরসরাই উপজেলা এবং ১২ জুলাই ফটিকছড়ি ও সীতাকুণ্ড উপজেলার বিদেশগামী কর্মীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে।

বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত হলে সহজেই সুরক্ষা ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন করা যাবে। সুরক্ষা ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলেও টিকা গ্রহণে এসএমএস পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বিদেশগামী কর্মীদের। এসএমএস না পাওয়া পর্যন্ত জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কিংবা টিকা কেন্দ্রে ভিড় না করার অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। 

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির

চট্টগ্রামে বিদেশগামীদের করোনার টিকা নিবন্ধন শুরু।

আপডেট সময় : 02:57:18 pm, Saturday, 3 July 2021