Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

গাজীপুর থেকে ফাঁসির আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

গাজীপুর থেকে একজন ফাঁসির আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। গ্রেফতারকৃতর নাম শারমিন আক্তার (২৫)। সে তার শাশুড়ীকে হত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী।
গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) তাকে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়,আসামী শারমিন আক্তার ২০১৬ সালে লক্ষীপুর জেলায় শ্বাশুড়িকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী। তিনি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় তিনি শ্বাশুড়িকে নৃশংসভাবে খুন করেন।

র‍্যাব জানায়, নিহত জাকেরা বেগম লক্ষিপুর জেলার সদর উপজেলার ধর্মপুর গ্রামের প্রবাসী রুহুল আমিনের স্ত্রী।
২০১৪ সালে জাকেরার ছোট ছেলে আবুল বাশারের সাথে আসামী শারমিনের বিয়ে হয়। জীবিকার তাগিদে স্বামী বাশার গাজীপুরে ইলেকট্রিকের কাজ করে । স্বামীর অনুপস্থিতে আসামী শারমিন প্রতিবেশী জামালের সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

জামাল ভিকটিম জাকেরাকে আম্মা হিসেবে সম্বোধন করায় তিনি নিয়মিত বাসায় যাতায়াত করত। একদিন তিনি জামাল এবং শারমিনকে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলেন। পরে বিষয়টি তিনি তার ছেলে বাশারকে জানায়। পরকিয়ার বিষয় বাশার জানার পর শারমিনকে মারপিট করে। ক্ষুব্ধ হয়ে শারমিন ও প্রেমিক জামাল ভীকটিমকে হত্যার পরিকল্পনা করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২০১৬ সালের ১৪ জুলাই শারমিন তাদের বাড়ির ছাদের গেইট খোলা রাখে। গভীর রাতে জামাল তার বন্ধু নাজিম ও জসিমকে নিয়ে ছাদের গেইট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। পরে আসামীরা জাকেরার রুমে প্রবেশ করে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। উক্ত ঘটনাকে ডাকাতির ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য তারা জাকেরা এবং শারমিনের আলমারি ভেঙ্গে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে বাড়ির ছাদ দিয়ে পালিয়ে যায়। পরে শারমিন ডাকাত চিৎকার চেঁচামেচি ও কান্নাকাটি শুরু করে। তার ডাক চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে। পরে তারা পুলিশ খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হয়। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে শারমিন তার শাশুড়ীকে হত্যা পরিকল্পনা এবং ডাকাতির ঘটনা সাজানোর বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে প্রেমিক জামাল, নাজিম ও জসিমকে গ্রেফতার করে।
উক্ত মামলায় সকলে জেল খেটে জামিনে বের হয়। এরপর সকল আসামীরা পলাতক থাকে । দীর্ঘ শুনানি শেষে ২০২২ সালের ২৬ নভেম্বর পুত্রবধূ শারমিন আক্তারসহ ৪ জনকে ফাঁসির আদেশ এবং ১০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
র‍্যাব ৩’র মিডিয়া অফিসার ফারজানা হক জানান, উক্ত মামলার অন্যান্য আসামী জামাল, নাজিম ও জসিম এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

গাজীপুর থেকে ফাঁসির আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

আপডেট সময় : 12:30:04 am, Thursday, 8 December 2022