Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

রূপগঞ্জের চনপাড়া বস্তি যেন অপরাধের আতুরঘর

নারায়নগঞ্জের রূপগঞ্জ চনপাড়া বস্তি এখন অপরাধের আতুরঘর। অপরাধ জগতের কি নেই এখানে, সব ধরনের নেশা জাতীয় মাদক, দেহ ব্যবসা,ভাড়ায় মানুষ খুন,জোর করে বসত ভিটা দখল। শুধু টাকা দিলেই মিলে এসব অপরাধীদের। আর এসব অপরাধের কলকাঠি নাড়ে কিছু রাজনীতির নামধারী প্রভাবশালীরা। যারা সারা জীবন ঘাপটি মেরে থাকে আইনের বাহিরে। তাদের লেজ এত বড় যে আইন তাদের পর্যন্ত পৌছাতে পারে না। দিনে দিনে এসব অপরাধীরা এত শক্তিশালী হয়ে উঠে পড়েছে যে তাদের হামলা থেকে রেয়াই পায় না খোদ আইন শৃংখলা বাহিনী। গত সেপ্টেম্বরের শেষের দিকে র‌্যাব চনপাড়া বস্তিতে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়। এই হামলার ঘটনায় র‌্যাব-১-এর নায়েক সুবেদার তৌফিকুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। এতে আওয়ামী লীগ নেতা বজলুর রহমানসহ ৩১ জনকে অভিযুক্ত করা হয়। গত ১১ নভেম্বর রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সিটি শাহিন বন্ধুযুদ্ধে নিহত হয়। তার নামে হত্যা, মাদকসহ ২৩ টি মামলা ছিল।
চনপাড়ার সবশেষ অপরাধ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী ফারদিন নূর পরশকে (২৩) নির্যাতন করে হত্যা।
এই হত্যার ঘটনায় হত্যাকারীদের ধরতে প্রশাসনের একাধিক সংস্থা কাজ করছে। ফারদিন হত্যার ৮ দিন হয়ে গেলেও খুনিদের এখনও গ্রেফতার করতে পারিনি আইনশৃঙ্খলা বাহিনী। ডিবি মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ গণমাধ্যমকে বলেন, ফারদিনের খুনিদের ধরতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

চনপাড়া কীভাবে গেলো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‍্যাবের এক কর্মকর্তা বলেন, চনপাড়া বস্তি থেকে ফারদিনের বাসা তিন কিলোমিটার দূরে। ধারনা করছি ফারদিনকে পূর্ব পরিকল্পনা
মতে মেইন রোড থেকেই চনপাড়া বস্তির ভিতরে নেওয়া হয়েছে। এরপর তাকে পিটিয়ে নির্যাতন করে মারা হয়েছে। লাশ গুম করতে একটি প্রাইভেট কারে ফারদিনের মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়। ব্যবহৃত প্রাইভেট কারটি শনাক্ত হয়েছে সিসিটিভি ফুটেজে।

নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, চনপাড়া বস্তি পুরোটাই মাদক বিক্রির এলাকা হিসেবে পরিচিত। সন্ধ্যা হলেই অপরাধীদের বিচরন শুরু হয়। চনপাড়া ৬ নম্বর ওয়ার্ডের যে জায়গায় ফারদিনের মোবাইল লোকেশন পাওয়া গেছে তার ঠিক বিপরীত পাশেই পূর্ব দিকে ৪ নম্বর ওয়ার্ড। সেখানে মাদক কারবারী চালান প্রভাবশালী এক নারী।
সাবেক একজন ইউপি মেম্বার বলেন, চনপাড়া বস্তির পুরোটাই মাদকের সাম্রাজ্য। এখানে ৬৪টি মাদকের স্পট রয়েছে। এগুলোর অধিকাংশ নিয়ন্ত্রণ করেন আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, রায়হান, শাওন, নূর জামাল, মাল্টা রনি, মুজাহিদ মনু,শমসের,শফিকুল,শাহ আলম ও সাহাবুদ্দিনসহ আরো অনেকে। এলাকাবাসী জানান, চনপাড়া বস্তির শেষ মাথায় আইউব আলী ফকিরের দরবার শরীফ নামে একটি মাজার রয়েছে। এই মাজার হচ্ছে অপরাধীদের অভয় স্থল। এই মাজার রোড দিয়ে নদীর পাড়ে সব ধরনের অপরাধের কন্টাক্ট নেয় সন্ত্রাসীরা। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেলে তারা নদী পার হয়ে পালিয়ে যায়। এলাকার মানুষের কাছে চনপাড়া এক আতঙ্কিত নাম। রূপগঞ্জবাসী এক সময় যাদের বাচার জন্য আশ্রয় দিয়েছিল তারাই এখন রূপগঞ্জের আতংক।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

রূপগঞ্জের চনপাড়া বস্তি যেন অপরাধের আতুরঘর

আপডেট সময় : 12:57:34 pm, Tuesday, 15 November 2022