Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

রাজধানীর বনানী থেকে ২ জন ভুয়া প্রটোকল অফিসার গ্রেফতার

সোমবার (৭ নভেম্বর) এন এস আই ও র‍্যাবের যৌথ অভিযানে বনানী থেকে ২ জন ভুয়া প্রটোকল অফিসারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, হরিদাস চন্দ্র ওরফে তাওহীদ ও মোঃ ইমরান মেহেদী হাসান। এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল, জালিয়াতিতে ব্যবহৃত বিভিন্ন ডকুমেন্টস এবং প্রধানমন্ত্রীর সাথে এডিট করা ভুয়া ছবি।

এ বিষয়ে মঙ্গলবার (৮ নভেম্বর) র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন র‍্যাবের আইন ও গন মাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মইন।

তিনি বলেন, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাদের প্রটোকল অফিসার বা বিভিন্ন মন্ত্রীর ভুয়া এপিএস পদবী ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

এসব পরিচয়ে মানুষের সাথে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে।

র‍্যাব জানায়,গ্রেফতারকৃত শ্রী হরিদাস চন্দ্র তরনীদাস ২০১৯ সালে ধর্মান্তরিত হয় এবং মুসলিম পরিবারে বিবাহ করেন । ধর্মান্তরিত হওয়ার পর সে তার নাম পরিবর্তন করে তাওহীদ ইসলাম ধারণ করে। সে উক্ত প্রতারক চক্রের মূলহোতা। তাদের এই চক্রে তার ৫-৬ জন সহযোগী রয়েছে। এই চক্রটি মোবাইলে বিভিন্ন নম্বর প্রধানমন্ত্রীর পরিবারের এবং নিকটাত্মীয়ের বিভিন্ন সদস্যদের নামে সেইভ করে রাখত। সে প্রতারণা করার সময় উক্ত সেইভ নম্বরগুলোতে কল দিয়ে ভিকটিমকে প্রতারিত করে মোবাইল স্ক্রীনে মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নাম প্রদর্শন করত। সহজ সরল ভিকটিমগণ উক্ত নম্বরে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নম্বর মনে করে প্রতারিত হয়। প্রকৃতপক্ষে তার কোন রাজনৈতিক নেতা বা কর্মীর সাথে পরিচয় নেই। তার কোন দলীয় পরিচয় নেই। প্রতারণা করে অর্থ উপার্জনই তার মূল লক্ষ এবং পেশা।

হরিদাসের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান ও স্বর্ণের বারের অবৈধ বানিজ্যের সাথেও জড়িত থাকার তথ্য রয়েছে গোয়েন্দাদের কাছে । এ পর্যন্ত প্রতারণার মাধ্যমে হরিদাস তাওহীদ প্যারিস সুইমিংপুল,এন্টারটেইনমেন্ট রিসোর্টসহ ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকায় নামে বেনামে অনেক জমি ক্রয় করেছে । এছাড়াও একাধিক ব্যাংকে তার নামে বেনামে বিভিন্ন একাউন্ট রয়েছে। গোয়েন্দা সূত্রে উক্ত একাউন্ট গুলোতে কোটি কোটি টাকা লেনদেনের প্রমান পেয়েছে বলে জানায় র‍্যাব।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

রাজধানীর বনানী থেকে ২ জন ভুয়া প্রটোকল অফিসার গ্রেফতার

আপডেট সময় : 02:23:37 pm, Tuesday, 8 November 2022