Dhaka , Monday, 27 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
“এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক পরীক্ষার হলে দুর্ঘটনা, রক্তাক্ত হয়েও লিখল উত্তর পত্র চসিকের পরিচ্ছন্ন কর্মীদের আবাসন হবে সম্পূর্ণ সরকারি অর্থায়নে:- একনেক সভায় প্রধানমন্ত্রী রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ তালাবদ্ধ দোকান খুলে দেয়ার দাবি কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ব্যাবসায়ীদের পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় বাল্যবিবাহের আসর ভেঙে দিল ইউএনও, মোবাইল কোর্টে জরিমানা অবৈধ অস্ত্র-গুলিসহ ১৮ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার, চোর চক্রের মূলহোতা গ্রেফতার জেমসের গানে মাতবে লিসবন ; ২৬ জুলাই ” বাংলা লাইভ কনসার্ট ” আয়োজকদের সাংবাদিক সম্মেলন দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার, আটক ২ বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত লালমনিরহাটে শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করছে ১৫ বিজিবি: মোগলহাটে শিক্ষা উপকরণ বিতরণ রাউজানে বাবলু হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় ০২ আসামী গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন। নেত্রকোণায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয় নয়, মানুষের জীবনই অগ্রাধিকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী নদী ভাঙ্গন নিয়ে অনেক রাজনীতি হয়, আমরা রাজনীতি করতে আসিনি: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুরের ভেদরগঞ্জে সিএসএসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ইশিকার স্বপ্ন হারাবে না টাকার অভাবে রাঙ্গামাটির বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পতেঙ্গায় বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা

সিত্রাংয়ে নোয়াখালীতে বিদ্যুৎ বিপর্যয় -ক্ষতিগ্রস্তদের পাশে আ.লীগ নেতৃবৃন্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:18:23 pm, Wednesday, 26 October 2022
  • 136 বার পড়া হয়েছে

সিত্রাংয়ে নোয়াখালীতে বিদ্যুৎ বিপর্যয় -ক্ষতিগ্রস্তদের পাশে আ.লীগ নেতৃবৃন্দ

নোয়াখালী প্রতিনিধি।।

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে নোয়াখালীর হাতিয়া, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর, কবিরহাট ও সদর উপজেলায় গাছপালা, কাঁচা ঘর ও বিদ্যুতের খুঁটি ভেঙে
লাইন ছিঁড়ে দুই লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে পড়েছে। তবে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির শীর্ষ কর্মকর্তা দাবি করেন, ৫০হাজার গ্রাহক এখনো বিদ্যুৎ পাচ্ছেনা।

স্থানীয়রা বলছে সিত্রাংয়ের প্রভাবে কার্যত বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এ কারণে এখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ বুধবার বিকেল ৪টা নাগাদও স্বাভাবিক হয়নি। এ ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে রবিশস্য ও আমন ধান। জেলার সুবর্ণচরে গাছ ভেঙে পড়ে আফ্রিদি (১১ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয় শিশু আফ্রিদির মা আমেনা বেগম।

খোঁজ নিয়ে যায়, গত সোমবার গভীর রাত থেকেই জেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। জেলা শহরের বেশ কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও বিভিন্ন উপজেলায় এখনো বিদ্যুৎ নেই। পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন নয়টি উপজেলার অবস্থা ব্যাপক নাজুক।

অপরদিকে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর জেলায় নিহত শিশুর পরিবার এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় ম্যানেজিং বোর্ডের সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে জেলার সদর উপজেলার দাদপুর, সুবর্ণচরের পূর্ব চরবাটা, হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়নে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া শাহিনের নিদের্শনায় দলীয় কর্মীরা জেলায় ক্ষতিগ্রস্ত এলাকায় মঙ্গলবার সকাল থেকে আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী জনসাধারণকে নিজ নিজ বাড়ি পৌঁছে দেওয়া, ঝড়ে পড়া গাছপালা কেটে পরিষ্কারসহ মানুষের পাশে দাঁড়ায়।

এসময় জেলা আওয়ামী লীগের আহবায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিট কার্যালয়ের কর্মকর্তা আবদুল করিম, দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিনসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলার ক্ষতিগ্রস্ত এলাকা হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে পাঁচ লাখ টাকা নগদ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে জেলার নয়টি উপজেলায় পল্লী বিদ্যুতের ১৮৮টি খুঁটি ভেঙ্গে যায়,১৯টি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে, ৪৫০টি জায়গায় তার ছিঁড়ে যায়, ৬শতাধিক গাছ উপড়ে তারে পড়ে লাইন ছিঁড়ে যায়।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের গ্রাহক সংখ্যা ৭ লাখ। এর মধ্যে সিত্রাংয়ের প্রভাবে এখনো বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেনা ৫০হাজার গ্রাহক। তবে বুধবার রাত ১০টা নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি দাবি করেন। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলেও মন্তব্য করেন পল্লী বিদ্যুৎ সমিতির এ শীর্ষ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

সিত্রাংয়ে নোয়াখালীতে বিদ্যুৎ বিপর্যয় -ক্ষতিগ্রস্তদের পাশে আ.লীগ নেতৃবৃন্দ

আপডেট সময় : 07:18:23 pm, Wednesday, 26 October 2022