Dhaka , Monday, 27 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আদিতমারীতে র‍্যাবের অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান রামগঞ্জে নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত “এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক পরীক্ষার হলে দুর্ঘটনা, রক্তাক্ত হয়েও লিখল উত্তর পত্র চসিকের পরিচ্ছন্ন কর্মীদের আবাসন হবে সম্পূর্ণ সরকারি অর্থায়নে:- একনেক সভায় প্রধানমন্ত্রী রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ তালাবদ্ধ দোকান খুলে দেয়ার দাবি কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ব্যাবসায়ীদের পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় বাল্যবিবাহের আসর ভেঙে দিল ইউএনও, মোবাইল কোর্টে জরিমানা অবৈধ অস্ত্র-গুলিসহ ১৮ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার, চোর চক্রের মূলহোতা গ্রেফতার জেমসের গানে মাতবে লিসবন ; ২৬ জুলাই ” বাংলা লাইভ কনসার্ট ” আয়োজকদের সাংবাদিক সম্মেলন দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার, আটক ২ বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত লালমনিরহাটে শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করছে ১৫ বিজিবি: মোগলহাটে শিক্ষা উপকরণ বিতরণ রাউজানে বাবলু হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় ০২ আসামী গ্রেফতার

সাফ মহিলা ফুটবল দলকে অভিনন্দন জানালেন পার্বত্য ভিক্ষু সঙ্ঘ বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:36:24 pm, Saturday, 24 September 2022
  • 183 বার পড়া হয়েছে

সাফ মহিলা ফুটবল দলকে অভিনন্দন জানালেন পার্বত্য ভিক্ষু সঙ্ঘ বাংলাদেশ

এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।

দীর্ঘ প্রতীক্ষার পর নেপালের মত একটি শক্তিশালী দলকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশের মেয়েরা সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ অর্জন করায় খেলোয়াড়, কোচিং স্টাফ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে পার্বত্য ভিক্ষু সঙ্ঘ বাংলাদেশ এর পক্ষ থেকে উঞ্চ অভিনন্দন ও মৈত্রীপূর্ণ শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য ভিক্ষু সংঘের নেতৃবৃন্দরা।
পার্বত্য ভিক্ষু সঙ্ঘ বাংলাদেশ তাঁদের অভিনন্দন বার্তায় জানিয়েছেন, বাংলাদেশ একটি বৈচিত্রময় দেশ। এখানে সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনগোষ্ঠীর সাথে রয়েছে প্রায় ৫০ টির বেশি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। যার কারণে এই দলের সাথে খেলার মধ্যেও সেই বৈচিত্রময়তা ফুটে উঠেছে। এতে সাবিনা, কৃঞ্চা, মারিয়াদের সাথে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের মেয়ে রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, আনাই মগিনী ও আনুচিং মগিনীদের মত পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী মেয়েদের সংমিশ্রণে তৈরি গড়া এই দলটি বিশ্বের কাছে নিজেদের শক্তি ও সামর্থ্যের জানান দিয়েছে তা নিঃসন্দেহে বলা যায়। তাই কাউকে পিছনে ফেলে নয়, সকল জনগোষ্ঠীর এই প্রতিভাবান মেয়েদের আরও বেশী সুযোগ সৃষ্টি করে দেওয়া হলে এই সব মেয়েরা বাংলাদেশের গৌরব ও দেশের ফুটবলকে বিশ্ব দরবারে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবে বলে পার্বত্য ভিক্ষু সঙ্ঘ বাংলাদেশ আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে দেশের সকল শ্রেণীর পেশার মানুষের প্রিয় দলের জন্য সার্বিকভাবে মঙ্গল ও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা কামনা করেছেন পার্বত্য ভিক্ষু সঙ্ঘ বাংলাদেশ এর নেতৃবৃন্দরা।
এ অভিনন্দন বার্তাটি পাঠিয়েছেন পার্বত্য ভিক্ষু সঙ্ঘ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীমৎ সুগত লঙ্কার স্থবির।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আদিতমারীতে র‍্যাবের অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার

সাফ মহিলা ফুটবল দলকে অভিনন্দন জানালেন পার্বত্য ভিক্ষু সঙ্ঘ বাংলাদেশ

আপডেট সময় : 07:36:24 pm, Saturday, 24 September 2022