Dhaka , Saturday, 13 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অটো রিকশায় গাঁজা পাচারকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আটক  খাল দখলমুক্ত ও নাগরিক সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি:- মেয়র ডা. শাহাদাত জঙ্গল সলিমপুরের আলীনগরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পুলিশের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত লালমনিরহাটে উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে খুনি আনন্দের ফাঁসি চেয়েছেন স্বজনরা প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে চসিক কাজ করছে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের কলম ব্যবহার করতে হবে তরবারীর মতো – খোন্দকার মাশুকুর রহমান মাশুক বিউবো বিতরণ দক্ষিণ’র সহকারী প্রকৌশলীকে লাঞ্চিত ও মারধরের নিন্দায় এ্যাব চট্টগ্রাম

৭ দিনের লকডাউনে দিনাজপুর

  • Reporter Name
  • আপডেট সময় : 01:30:58 am, Tuesday, 15 June 2021
  • 459 বার পড়া হয়েছে

সাত জেলায় লকডাউন মঙ্গলবার থেকে...........

  • দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সকাল ৬টা থেকে লকডাউন শুরু হবে।

রোববার রাতে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭ দিনের জন্য পৌরসভাসহ সদর উপজেলায় কোনো ধরনের যানবাহন চলাচল করবে না। বন্ধ থাকবে সব ধরনের দোকানপাট। শুধুমাত্র কাঁচাবাজার ও মুদি দোকান সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। লকডাউনের বিধিনিষেধের বাইরে থাকবে ওষুধের দোকান। এছাড়া শহরে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচল করবে।

বৈঠকে দিনাজপুর করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. বিকে বোস প্রমুখ।

এর আগে বিকেলে প্রতিবেদন আসে, গত ৪৮ ঘণ্টায় দিনাজপুরে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলারই ৩ জন। এছাড়া গত কয়েকদিন ধরে করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছিল। সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে দিনাজপুর সদর উপজেলায়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, আক্রান্ত ও মৃত্যুহারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে দিনাজপুর সদর উপজেলা। এখন পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় যে পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তার অর্ধেকেরও বেশি সদর উপজেলায়। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৭১ জন। শুধুমাত্র সদরে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭৬ জন যা শতকরায় ৫৭.০৩ শতাংশ। এছাড়া জেলার ১৩টি উপজেলায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৪৩ জন যার মধ্যে সদর উপজেলারই ৭০ জন। যা শতকরা হিসেবে শুধুমাত্র সদর উপজেলাতেই ৪৮.৯৫ শতাংশ।

গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ১৪০টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত পাওয়া গেছে ৪৫ জনের। শনাক্তের হার ৩২ দশমিক ১৪ শতাংশ।

বর্তমানে দিনাজপুরে করোনা রোগীর সংখ্যা ৪৮৩ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৮ জন। ভর্তি যারা রয়েছেন তাদের মধ্যে ৩৬ জন করোনা পজেটিভ, বাকী ৪২ জন উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগী। এ নিয়ে দিনাজপুরে করোনা শনাক্ত হলো ৬ হাজার ২৭১ জনের, আর মৃত্যুবরণ করেন ১৪৩ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ জন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির

৭ দিনের লকডাউনে দিনাজপুর

আপডেট সময় : 01:30:58 am, Tuesday, 15 June 2021