Dhaka , Saturday, 13 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অটো রিকশায় গাঁজা পাচারকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আটক  খাল দখলমুক্ত ও নাগরিক সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি:- মেয়র ডা. শাহাদাত জঙ্গল সলিমপুরের আলীনগরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পুলিশের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত লালমনিরহাটে উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে খুনি আনন্দের ফাঁসি চেয়েছেন স্বজনরা প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে চসিক কাজ করছে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের কলম ব্যবহার করতে হবে তরবারীর মতো – খোন্দকার মাশুকুর রহমান মাশুক বিউবো বিতরণ দক্ষিণ’র সহকারী প্রকৌশলীকে লাঞ্চিত ও মারধরের নিন্দায় এ্যাব চট্টগ্রাম

মহেশখালীতে দুই দিনে ৩ লাশ!

  • সৈকত
  • আপডেট সময় : 05:08:59 am, Wednesday, 12 May 2021
  • 531 বার পড়া হয়েছে

সন্তানকে কুপিয়ে খুন করলো বাবা, মাতারবাড়িতে যুবক খুন, কুমিল্লার যুবকের লাশ মিলল প্যারাবনে

মহেশখালীতে আলাদা ঘটনায় দুইজন খুন ও এক জনের রহস্যজনক মরদেহ পাওয়াগেছে। উপজেলার শাপলাপুর ইউনিয়নে ঘুমান্ত অবস্থায় পিতা ও সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে সন্তান। জোবায়ের নামের ওই যুবককে কুপিয়ে খুন করা হয়।

অপরদিকে উপজেলার মাতারবাড়িতে দুলাভাই এর হাতে খুন হয়েছে শ্যালক। মহেশখালী পৌরসভার চরপাড়া এলাকার প্যারাবনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে কুমিল্লার এক যুবকের রহস্যজনক মরদেহ। পুলিশের আলাদা ইউনিট ঘটনার অনুসন্ধানে নেমেছে। শাপলাপুরের ঘটনায় ঘাতক বাবাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সরজমিন ঘটনাস্থল পরিদর্শনে জানাগেছে -সোমবার রাত দেড়টার দিকে শাপলাপুরের জামির ছড়ি এলাকায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে খুন হয় জোবায়ের আহমদ (৩২) নামের এক যুবক । জোবায়েরের সৎ মায়ের সন্তানগণ, পিতা আলতাজ মিয়া ও কিছু ভাড়াটে সন্ত্রাসী তাকে কুপিয়ে খুন করে। স্থানীয় প্রত্যদর্শী ও পুলিশ সূত্র জানায় -আলতাজ মিয়ার চার স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীর সন্তান জোবায়ের।

প্রথম স্ত্রী ও তার সন্তানদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল আলতাজের। এ বিরোধের জের ধরে গভীর রাতে ঘরের দরোজা ভেঙ্গে ঢুকে জোবায়ের এর মা ও ভাই-বোনসহ বাড়ির ৫ সদস্যকে কুপিয়ে ও জবাই করে হত্যার চেষ্টা চালানো হয়। এতে হাসপাতালে নেওয়ার পথে জোবাইরের মৃত্যু হয়। তার হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। আহত অপর চার জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পরপরই শাপলাপুর থেকে পুলিশ ঘাতক পিতা আলতাজ ও নিহত জোবায়ের এর এক সৎ ভাইকে গ্রেফতার করেছে। এ ঘটনায় অন্য আহতরা হলেন জোবায়ের এর ভাই মোহাম্মদ ফয়সাল, মা জান্নাতআরা বেগম, বোন জুনু বেগম এবং জুনু বেগমের মেয়ে শামিমা।

নিহত জোবায়ের চট্টগ্রামের একটি ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে চাকরি করতেন।

এদিকে উপজেলার মাতারবাড়িতে তুচ্ছ ঘটনার জের ধরে দুলাভাই এর ছুরিকাঘাতে খুন হয়েছে শ্যালক কফিল উদ্দিন (২৮)। সোমবার রাত সাড়ে ১২টার দিকে মাতারবাড়ির উত্তর রাজঘাট বাজার এলাকায় ফেসবুকে আপত্তিকর ছবি দেওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে আপন দুলাভাই মোহাম্মদ রুবেল তার শ্যালক কপিল উদ্দিনকে বুকে ছুরিকাঘাত করে। তাকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসা চলা অবস্থায় মঙ্গলবার বিকেলে যুবক কফিলের মৃত্যু হয়।

এ সব বিষয়ে মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আব্দুল হাই জানান -এ সব ঘটনায় গতকাল রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ মামলার এজাহার নিয়ে আসেনি। তবে ঘটনার পর থেকে পুলিশের আলাদা ইউনিট মাঠে কাজ করছে।

শাপলাপুরের ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ঘটনাগুলোই জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।

তিনটি ঘটনাই গুরুত্বের সাথে দেখা হচ্ছে উল্লেখ করে মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানান -তিনটি ঘটনার বিষয়েই পুলিশ নিবিড় ভাবে অনুসন্ধান করছে। ইতোমধ্যে শাপলাপুরের ঘটনায় প্রধান অভিযুক্তসহ ২ জন গ্রেফতার হয়েছে, বাকিদেরও গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত আছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির

মহেশখালীতে দুই দিনে ৩ লাশ!

আপডেট সময় : 05:08:59 am, Wednesday, 12 May 2021