Dhaka , Saturday, 13 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অটো রিকশায় গাঁজা পাচারকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আটক  খাল দখলমুক্ত ও নাগরিক সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি:- মেয়র ডা. শাহাদাত জঙ্গল সলিমপুরের আলীনগরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পুলিশের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত লালমনিরহাটে উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে খুনি আনন্দের ফাঁসি চেয়েছেন স্বজনরা প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে চসিক কাজ করছে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের কলম ব্যবহার করতে হবে তরবারীর মতো – খোন্দকার মাশুকুর রহমান মাশুক বিউবো বিতরণ দক্ষিণ’র সহকারী প্রকৌশলীকে লাঞ্চিত ও মারধরের নিন্দায় এ্যাব চট্টগ্রাম

ঈদ উৎসবের আগমনী বার্তায় ইউএনও এর উপহার পৌঁছালো সুবিধা বঞ্চিত শিশুদের হাতে

  • সৈকত
  • আপডেট সময় : 01:02:02 pm, Tuesday, 11 May 2021
  • 460 বার পড়া হয়েছে

কক্সবাজার পৌর শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়াস্থ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদ উৎসবের পোশাক ও উপহার সামগ্রী বিতরণ, ধর্মীয় শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুজিববর্ষে সমাজের একেবারেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটি অংশ হিসেবে সুবিধাবঞ্চিত দুইশত শিশুর জন্য আসন্ন পবিত্র ঈদুল ফিতর উৎসবের আনন্দকে মহিমান্বিত করতে এই উদ্যোগ গ্রহণ করে কক্সবাজার সদর উপজেলা প্রশাসন। গতকাল সোমবার (১০মে ২৮ রমজান) বাদ আসর বালক শাখার কেন্দ্র মিলনায়তনে সীমিত পরিসরে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার সুইটি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নু এমং মারমা মং এবং কক্সবাজার সবুজবাগ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ইকবাল হোসাইন।কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর স্বাগত বক্তব্যে এবং লাইফস্কিল ট্রেইনার কাম জব প্লেসমেন্ট অফিসার ক্যনু মং মারমা এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ফরিদুল আলম।

আয়োজনের শুরুতে কোরআন তেলাওয়াত করে কেন্দ্রের বালক নিবাসী শিশু মোঃ পারভেজ মোশারফ। এছাড়াও কেন্দ্রের বালিকা নিবাসী শিশু তৈয়বা আক্তার এর সুমধুর কন্ঠে ধ্বনিত হয় একটি ইসলামী সংগীত। এরপরেই পবিত্র মাহে রমজান মাসের গুরুত্ব এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের মাহাত্ম্য ও চলমান বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে করণীয় সম্পর্কে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ বক্তাবৃন্দ।

অতঃপর উপজেলা নির্বাহী অফিসার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রের কোমলমতি শিশুদের মাঝে ঈদুল ফিতর উৎসবের উপহার হিসেবে নতুন পোশাক উপহার দেন।

এরপর কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার তার ব্যক্তিগত পক্ষ থেকে কেন্দ্রের শিশুদের মাঝে ধর্মীয় শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে কুরআন শরীফ, জায়নামাজ, তসবিহ, হিজাব ও টুপি উপহার দেন। এছাড়াও কেন্দ্রের পক্ষ থেকে শিশুদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে প্রসাধনী সামগ্রী, মেহেদী ও আতর বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শেষভাগে বৈশ্বিক মহামারী করোনার করাল গ্রাস থেকে মুক্তি লাভের জন্য মহান আল্লাহর করুণা লাভের প্রত্যাশায় মাওলানা মোঃ ইকবাল হোসাইন এর পরিচালনায় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অতঃপর কেন্দ্রের শিশুদের নিয়ে উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসনের আয়োজনে বাহারী আইটেমে কেন্দ্রের নিজস্ব হেঁসেলে তৈরিকৃত মজাদার মেন্যুর সমাহারে ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি শিশুদের যোগ্য নাগরিক হিসেবে সমাজে সামনের সারির মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন- মূলত বৈশ্বিক মহামারীর সংকটময় পরিস্থিতিতে সীমিত পরিসরের মধ্যে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোঁটানোর জন্য উপজেলা প্রশাসনের এমন মানবিক প্রয়াসে আমরা কৃতজ্ঞ। প্রসঙ্গত উল্লেখ্য- সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র সমাজের ঝুঁকিতে থাকা, বিপন্ন, পথ শিশুদের মূল স্রোতধারায? ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির

ঈদ উৎসবের আগমনী বার্তায় ইউএনও এর উপহার পৌঁছালো সুবিধা বঞ্চিত শিশুদের হাতে

আপডেট সময় : 01:02:02 pm, Tuesday, 11 May 2021