
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় বোরো ধান,গম,চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার খাদ্য গোদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এ ক্রয় কার্যক্রমের
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদ আহাম্মদ জাকির,হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক
সরকার, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ফারুক,উপজেলা যুব উন্নয়ন অফিসার বেলায়েত হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. ওয়াসিম,উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হাই, তিতাস উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আরিফ মোহাম্মদ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন আল রশিদ, ইউ ডি এফ খালেদ মোস্তাফিজ,পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জান্নাতুল ইসলাম,মিচ্যুযেল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার মো. জাহাঙ্গীর আলমসহ ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা,স্থানীয় কৃষক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন।অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় কৃষক কৃষানীর নিকট থেকে সরকারের নির্ধারিত মূলে ৬৯৮ মে.টন ধান, ১৪০ মে. টন গম ক্রয়ের লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে।

























