
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর আল্ খিদমাহ মডেল একাডেমীর হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে রামকৃষ্ণ পুর ডিগ্রী কলেজ মাঠে এক বিশাল ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই প্রধান অতিথি হিসাবে আয়োজিত মাহফিলে মুল্যবান বয়ান পেশ করেন।
এতে তিতাস,হোমনা,
মুরাদনগর ও বাঞ্ছারামপুর উপজেলা থেকে লাখো মুসল্লি মাহফিলে উপস্থিত ছিলেন।পরে রামকৃষ্ণপুর আল্ খিদমাহ মডেল একাডেমীর হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান করা হয়।
এ ছাড়া দুপুরে আল্ খিদমাহ মডেল একাডেমীর স্কুল শাখার কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে।এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক,সহকারী শিক্ষা অফিসার এটিইও মো. কবির হোসেন,
হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার,হোমনা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক ফেরদৌস আব্দুল্লাহ,
রহমতপুর মাদ্রাসার শায়েখ হযরত মাওলানা তাজুল ইসলাম, সাংবাদিক আল্ আমীন শাহেদ,মনিরুজ্জামান মনির,সাবেক ইউপি সদস্য রিফাত,হাই কোর্টের ব্যাঞ্জ অফিসার বাহলুল প্রমুখ উপস্থিত ছিলেন।

























