তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী(সিআইপি)’র তত্ত্বাবধানে ও জগতপুর ইউনিয়ন
আ.লীগের উদ্যোগে গত সোমবার বিকালে জগতপুর ইউনিয়ন পরিষদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.মজিবুর রহমান,
জগতপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোজাম্মেল হক টিটু,ওয়ার্ড সদস্য মোফাজ্জল হোসেন প্রমুখ।

























