
এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় মটর সাইকেল চালক শান্ত ঘোষ (২৫) নিহত হয়েছে । গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলা ভূমি অফিস সংলগ্নে হোমনা প্রেস ক্লাবের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শান্ত ঘোষ উপজেলা সদরের মৃত নিত্যন ঘোষের ছেলে ও হোমনা বাজারের জলখাবার মিষ্টি দোকানের মালিক গৌরাঙ্গ ঘোষের ভাতিজা।
প্রত্যক্ষদর্শিরা জানান, নিহত শান্ত ঘোষ হোমনা চৌরাস্তা থেকে মটর সাইকেল চালিয়ে প্রেস ক্লাবের সামনে আসলে পশ্চিম দিক থেকে আসা একটি বালু বাহী ট্রাক্টর মটর সাইকেলকে ধাক্কা দিলে মোটর সাইকেল চালক শান্ত ঘোষ
রাস্তার পাশের মেহগনি গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।পরে তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
পরে রাস্তায় সে মারা যায়।এ দিকে দুর্ঘটনার পর পর ট্রাক্টর চালক পলাতক রয়েছে জানা গেছে। ট্রাক্টরটিকে আটক করা সম্ভব হয়নি।এ বিষয়ে হোমনা থানায় এসআই ইকবাল মনির ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করছেন।

























