Dhaka , Friday, 6 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উদ্ধার ঈদগাঁওতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু কলোনি’ নয় এখন থেকে ‘শহীদ শাহজাহান নিবাস’; ভাড়াটিয়া প্রার্থী দিয়ে লালমনিরহাটকে অপমান করা হয়েছে: আসাদুল হাবিব দুলু ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে: আল্লামা মামুনুল হক রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি আশুলিয়ায় ৭ হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল রায়: ৬ মৃত্যুদণ্ড, ৮ সাজা তুরাগ নদে শিল্পবর্জ্যের আগ্রাসন: বিষাক্ত পানিতে দুর্বল মাছ, সহজ শিকারে জেলেদের হিড়িক মধুপুরে বিএনপির এমপি প্রার্থী স্বপন ফকিরের গণমিছিল নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজন আটক নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় গণজোয়ার। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলরের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত হোসেন মধুপুরে গারোদের ভূমি বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন ডা. কাফি বরকল ইউনিয়নের কানাইমাদারী’র ছালেহ্ আহমেদ এর শেষ বিদায়” নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:- বেতার–টেলিভিশন ও সংস্কৃতির কর্মীদের সঙ্গে মতবিনিময় সন্দ্বীপে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ দুস্কৃতিকারী আটক রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই সদস্য সচিব আটক আমাকে ভোট দিলে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেব, রামগঞ্জে ধানের শীষের প্রার্থী, সেলিম 

সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:19:52 pm, Thursday, 21 April 2022
  • 192 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।।

গত দু’দিনের কালবৈশাখী ঝড়ো হাওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বোরধান ক্ষেত হেলে পড়ায় ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি চরাঞ্চলে নানাবিধ ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। শেষ মহুত্বে এসে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের এই ক্ষতি কৃষকদের চরম হতাশাগ্রস্থ করে তুলেছে। বিশেষ করে নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা এবং নিচু এলাকার আধা পাঁকা ধানক্ষেত সমুহ হেলে পড়েছে। অনেক ধানক্ষেত হাটু পানি জমে রয়েছে।
মঙ্গলবার ও বুধবার দিবাগত রাতে উপজেলার উপর দিয়ে হালকা-মাঝারি কালবৈশাখী ঝড়ো হাওয়া প্রবাহিত হয়ে যায়। এতে করে নিচু এলাকার আধাপাঁকা বোর ধানক্ষেত হেলে পড়ায় ক্ষতির সম্ভাবনা দেখা দেয়।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভায় ২৭ হাজার হেক্টর জমিতে বোর ধানের চাষাবাদ হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী প্রায় ৬ হেক্টর জমির ফসল কালবৈশাখী ঝড়ে ক্ষতি হয়েছে। তবে বেসরকারি হিসাব অনুযায়ী এর পরিমান অনেক বেশি।
দহবন্দ গ্রামের কৃষক মতিন মিয়া জানান, তিনি ৫বিঘা জমিতে বোরধান চাষাবাদ করেছে। এরমধ্যে ৪বিঘা জমি নিচু এলাকায়। ইতিমধ্যে তার জমির ধান আধাপাঁকা হয়েছে। কিন্তু কালবৈশাখী ঝড়ো হাওয়ায় তার ২বিঘা জমির ধান হেলে পড়েছে। পাশাপাশি ধানক্ষেতে হাটুপানি জমে রয়েছে। এ অবস্থায় তার ব্যাপক ক্ষতি সাধন হবে। তিনি আরও বলেন শেষ মৌসুমে এসে এহেন ক্ষতি তার জন্য অনেক কষ্টকর হয়ে দাড়িছে।
হরিপুর চর এলাকার আকবর আলী জানান, কালবৈশাখী ঝড়ো হাওয়ার কারণে চরাঞ্চলের পেঁয়াজ, মরিচ, গম, ভুট্টা, তরমুজসহ নানাবিধ মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। তিনি বলেন তার ১ বিঘা জমির পেঁয়াজক্ষেত বিনষ্ট হয়ে পড়েছে। এতে করে তার ৫ হাজার টাকা লোকসান হবে।
উপজেলা কৃষি অফিসার রাশিদুল করিব জানান, হালকা কালবৈশাখী ঝড়ো হাওয়ায় ফসলের তেমন ক্ষতি হয়নি। উপজেলায় প্রায় ৬ হেক্টার জমির বোরধান ক্ষেত হেলে পড়েছে এবং নিচু এলাকায় সামান্য পানি জমে গেছে। এতে করে ফসলের তেমন ক্ষতি হবে না। প্রাকৃতিক দুর্যোগে মানুষের আসলে কিছু করার নাই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান

সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি

আপডেট সময় : 07:19:52 pm, Thursday, 21 April 2022