Dhaka , Friday, 6 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উদ্ধার ঈদগাঁওতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু কলোনি’ নয় এখন থেকে ‘শহীদ শাহজাহান নিবাস’; ভাড়াটিয়া প্রার্থী দিয়ে লালমনিরহাটকে অপমান করা হয়েছে: আসাদুল হাবিব দুলু ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে: আল্লামা মামুনুল হক রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি আশুলিয়ায় ৭ হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল রায়: ৬ মৃত্যুদণ্ড, ৮ সাজা তুরাগ নদে শিল্পবর্জ্যের আগ্রাসন: বিষাক্ত পানিতে দুর্বল মাছ, সহজ শিকারে জেলেদের হিড়িক মধুপুরে বিএনপির এমপি প্রার্থী স্বপন ফকিরের গণমিছিল নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজন আটক নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় গণজোয়ার। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলরের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত হোসেন মধুপুরে গারোদের ভূমি বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন ডা. কাফি বরকল ইউনিয়নের কানাইমাদারী’র ছালেহ্ আহমেদ এর শেষ বিদায়” নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:- বেতার–টেলিভিশন ও সংস্কৃতির কর্মীদের সঙ্গে মতবিনিময় সন্দ্বীপে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ দুস্কৃতিকারী আটক রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই সদস্য সচিব আটক আমাকে ভোট দিলে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেব, রামগঞ্জে ধানের শীষের প্রার্থী, সেলিম 

ঈদ যাত্রায় রেলবহরে যুক্ত হচ্ছে আরও ৫০ কোচ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:04:57 pm, Monday, 18 April 2022
  • 149 বার পড়া হয়েছে

ঈদ যাত্রায় রেলবহরে যুক্ত হচ্ছে আরও ৫০ কোচ

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি ।।
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখি মানুষকে বিশেষ সেবা দিতে দেশের বৃহত্তর রেলওয়ে কারখানা নীলফামারীর সৈয়দপুর কর্মযজ্ঞে ব্যস্ত শ্রমিকসহ কর্মকর্তা-কর্মচারীর। এই ঈদ যাত্রায় নতুন করে সংযুক্ত হচ্ছে রেলবহরে আরও ৫০টি কোচ। তাই নির্ধারিত কর্মঘণ্টার পরও অতিরিক্ত সময় দিয়ে লক্ষ্যমাত্রা পূরণে কাজ করছেন তাঁরা। বাতিল করা হয়েছে সকল কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের ছুটি।

সরেজমিন কারখানার জিওএইচ, উৎপাদন মেশিন শপ, ক্যারেজ শপ, হুইল শপ, বগি শপ ও সিএইচআর শপ ঘুরে দেখা গেছে সংশ্লিষ্টদের এমন ব্যস্ততার চিত্র। এখানে সকাল ৭টা থেকে শুরু করে টানা বিকেল ৫টা পর্যন্ত অবিরাম কাজ হচ্ছে কারখানার ২৪টি বিভাগে। এরই মধ্যে প্রস্তুত হওয়া ৩০টি বগি হস্তান্তর করা হয়েছে রেলওয়ের পাকশি ও লালমনিরহাট বিভাগের কাছে।
এছাড়াও আরও ২০ টি বগি হস্তান্তরের লক্ষে কারখানার শ্রমিকদের কেউ করছেন রং এর কাজ, কেউ বডি মেরামতের কাজ, কেউ ক্ষুদ্র যন্ত্রাংশ সেট করছেন, কেউ বা ব্যস্ত চাকা মেরামতে। আবার কেউ ওলেল্ডিং ও কোচের সিট মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যেন দম ফেলার সময় নেই তাদের কারও। ঈদে যাত্রী পরিবহণের জন্য বিশেষ এই সেবা দিতে ঘাম জড়ানো কর্মযজ্ঞেও খুশি এখানকার কর্মকর্তা-কর্মচারীসহ শ্রমিকেরা।

উৎপাদন মেশিন শপের শ্রমিক রেজাউল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, এখন শুধুমাত্র ৩০ মিনিটের মতো বিরতি ছাড়া আমরা সকাল ৭টায় কারখানায় প্রবেশ করি, আর বের হতে হচ্ছে বিকেল ৫টার পর। তিনি বলেন, সচরাচর সকাল ৭টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ হত এখানে। কিন্তু ঈদের কারণে আমাদের এক ঘণ্টা অতিরিক্ত সময় (ওভারটাইম) কাজ করতে হচ্ছে।

কথা হয় একই বিভাগের শ্রমিক ইসকেন্দার আলীর সাথে তিনি জানান, ঈদের কারণে যাত্রীসেবায় অতিরিক্ত কোচ তৈরি জন্য বাড়তি চাপ নিতে হচ্ছে আমাদের। তিনি বলেন, এখানে একটি বিভাগে ৩০০ শ্রমিকের প্রয়োজন হলেও রয়েছে মাত্র ৫০ জন শ্রমিক। তিনি আরো বলেন, এখানে ১০০ মেশিনটি রয়েছে যার প্রত্যেক মেশিনে অন্তত তিন জন করে শ্রমিক দরকার হলেও শ্রমিক সংখ্যা কম থাকায় তাদের অতিরিক্ত এক ঘন্টা বেশি সময় দিতে হচ্ছে।

হুইল শপের ইলিয়াস হোসেন বলেন, আগে দৈনিক আমি দুই থেকে তিনটি চাকার কাজ করতাম কিন্তু এখন ঈদকে ঘিরে চাপ থাকায় অতিরিক্ত সময় দিয়ে পাঁচটি পর্যন্ত কাজ করতে হচ্ছে। তিনি বলেন, এখন আমরা কোনো ছুটি ভোগ করতে পারছি না আর এসব করছি যাত্রীদের নিরাপদ ভ্রমণের কথা ভেবে।

কারখানার জিওএইচ শপের ইনচার্জ জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আরিফুর রহমান জানান, এই ঈদে আন্তনগরের বিভিন্ন বহরে ৫০টি নতুন কোচ যুক্ত হচ্ছে, এছাড়াও ঈদের সময় যাত্রী চাপও কয়েকগুণ বেশি থাকায় তাঁদের কথা মাথায় রেখে এই সেবার উদ্যোগে নিয়েছি আমরা। তিনি বলেন, শপে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কোচ নতুন করে মেরামত করা হচ্ছে। এখানে একটি ৩৬ বছরেরও বেশি বয়সের কোচের কাজ করা হচ্ছে যেখানে কোচটির বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। যা ভালো আছে সেগুলো ঠিক রেখে নতুন করে সেটআপ করে ব্যবহারের উপযোগী করে তুলছি।

জানতে চাইলে সৈয়দপুর কারখানার বিভাগীয় তত্ত¡াবধায়ক সাদেকুর রহমান বলেন, লক্ষ্যমাত্রার ৫০টি কোচের মধ্যে রেলের পাকশি ও লালমনিরহাট বিভাগে ৩০টি কোচ হস্তান্ত— করা হয়েছে। বাকি ২০টির কাজ এখন চলমান রয়েছে। তিনি আরও বলেন, নানা সীমাবদ্ধতা থাকলেও ঈদে ঘরমুখি যাত্রীদের সেবা নিশ্চিত করতে আমরা যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছি। আর এই ৫০টি কোচ রেলের পশ্চিম ও পূর্বাঞ্চলের বিভিন্ন আন্তনগর ট্রেনের র‌্যাকে যুক্ত হয়ে যাত্রী পরিবহণ করবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান

ঈদ যাত্রায় রেলবহরে যুক্ত হচ্ছে আরও ৫০ কোচ

আপডেট সময় : 04:04:57 pm, Monday, 18 April 2022