Dhaka , Friday, 22 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’ দুর্গাপুরে ডিএসকে হাসপাতাল সার্ভিস প্রমোশন মত বিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণ, আসামি ধরে নিয়ে আসতে গিয়ে অবরুদ্ধ পুলিশ পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত বিএনপি মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে : ড. মঈন খান চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম ওয়াসার নতুন কাণ্ডারি প্রকৌশলী সেলিম মো. জানে আলম রূপগঞ্জের সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন রাজধানীতে ছাত্রীর আত্মহত্যার পর স্কুলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ শিক্ষার্থীদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পরপরই নেইমারকে নিয়ে দুঃসংবাদ নীলফামারীতে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের দাবিতে হত্যা: প্রধান আসামি আলামিনকে গ্রেফতার করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে চারজনের রহস্য জনক মৃত্যু বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ চট্টগ্রামে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত পার্বত্যের কৃষকদের বাজারজাতকৃত পণ্যে পরিবহন পারিশ্রমিক যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করুন:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ গুগল সার্চবারে যোগ হবে এআই, আসছে বড় পরিবর্তন পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত দিনাজপুরে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: লাইসেন্সবিহীন দুটি ইটভাটা ধ্বংস চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান বার্ষিক সাধারণ সভার পর দাপ্তরিক কাজেও আদালতের স্হিতিবস্হা ও নিষেধাজ্ঞা পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধীন PICU ডা: শাহনাজের উপর মিথ্যা অপবাদ ও দোষারোপের বিরুদ্ধে প্রতিবাদ চরভদ্রাসনে নামধারী পীরের বিরুদ্ধে ভাইয়ের পরিবারে বর্বর হামলা ও ঝড়ে বিধ্বস্ত ঘর মেরামত কাজেও বাধার অভিযোগ। পলাশে শিশু হত্যার প্রাধান আসামি সবুজ গ্রেফতার দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান: ড্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দ

বরিশালে ইউপি সদস্যের বাড়ি থেকে জেলেদের ২০ বস্তা চাল উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় : 10:31:34 pm, Thursday, 31 March 2022
  • 346 বার পড়া হয়েছে

বরিশালে ইউপি সদস্যের বাড়ি থেকে জেলেদের ২০ বস্তা চাল উদ্ধার

মনির হসেন বরিশাল ব্যুরো ।।

বরিশালের মুলাদীতে ইউপি সদস্যের বাড়ি থেকে জেলেদের ২০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। বহস্পতিবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ রাশেদ বেপারীর বসত ঘর থেকে এ চাল উদ্ধার করা হয়।
সরকারি প্রণোদনার চাল জেলেদের না দিয়ে আত্মসাতের জন্য ইউপি সদস্য তার বাড়িতে রেখে দিয়েছিলেন বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।
মো. রাশেদ বেপারী চরকালেখান ইউনিয়নর কায়েতমারা গ্রামের মৃত আ. রশিদ বেপারীর ছেলে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী জানান, উপজেলার চরকালেখান ইউনিয়ন পরিষদে গত দুই দিন ধরে জেলেদের মাঝে চাল বিতরণ করা হচ্ছিলো। তালিকাভুক্ত অনেক জেলে চাল না পেলেও ইউনিয়ন পরিষদের গুদামের চাল শেষ হয় যায়। এছাড়া কয়েকজন জেলে রাশেদ বেপারীর বাড়িতে সরকারি চাল নিতে দেখে তারা উপজেলা মৎস্য কর্মকর্তা ও থানা পুলিশে সংবাদ দেন।
সংবাদ পেয়ে ইউপি সদস্যের বাড়িত গিয়ে ঘরের পিছনের বারান্দা থেকে সেলাই করা ১৩ বস্তা এবং সেলাইবিহীন ৭-৮ বস্তা চাল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, চালগুলা তালিকাভুক্ত জেলেদের মাঝে বিতরণ না করে ইউপি সদস্যের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিলো। পরে চালগুলো জব্দ করে ট্যাগ অফিসারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় নিয়মিত মামলা করা হবে বলে তিনি জানান।
ইউপি সদস্য মো. রাশেদ বেপারী বলেন, কার্ডধারী জেলেদের মাঝে চালগুলো বিতরণের জন্যই আমার ঘরে এনে রেখেছিলাম।
মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ হোসাইনী বলেন, বিষয়টি জেনেছি এবং উদ্ধারকৃত চাল জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’

বরিশালে ইউপি সদস্যের বাড়ি থেকে জেলেদের ২০ বস্তা চাল উদ্ধার

আপডেট সময় : 10:31:34 pm, Thursday, 31 March 2022