Dhaka , Friday, 22 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’ দুর্গাপুরে ডিএসকে হাসপাতাল সার্ভিস প্রমোশন মত বিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণ, আসামি ধরে নিয়ে আসতে গিয়ে অবরুদ্ধ পুলিশ পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত বিএনপি মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে : ড. মঈন খান চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম ওয়াসার নতুন কাণ্ডারি প্রকৌশলী সেলিম মো. জানে আলম রূপগঞ্জের সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন রাজধানীতে ছাত্রীর আত্মহত্যার পর স্কুলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ শিক্ষার্থীদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পরপরই নেইমারকে নিয়ে দুঃসংবাদ নীলফামারীতে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের দাবিতে হত্যা: প্রধান আসামি আলামিনকে গ্রেফতার করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে চারজনের রহস্য জনক মৃত্যু বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ চট্টগ্রামে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত পার্বত্যের কৃষকদের বাজারজাতকৃত পণ্যে পরিবহন পারিশ্রমিক যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করুন:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ গুগল সার্চবারে যোগ হবে এআই, আসছে বড় পরিবর্তন পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত দিনাজপুরে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: লাইসেন্সবিহীন দুটি ইটভাটা ধ্বংস চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান বার্ষিক সাধারণ সভার পর দাপ্তরিক কাজেও আদালতের স্হিতিবস্হা ও নিষেধাজ্ঞা পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধীন PICU ডা: শাহনাজের উপর মিথ্যা অপবাদ ও দোষারোপের বিরুদ্ধে প্রতিবাদ চরভদ্রাসনে নামধারী পীরের বিরুদ্ধে ভাইয়ের পরিবারে বর্বর হামলা ও ঝড়ে বিধ্বস্ত ঘর মেরামত কাজেও বাধার অভিযোগ। পলাশে শিশু হত্যার প্রাধান আসামি সবুজ গ্রেফতার দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান: ড্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দ

গাজীপুরে টিসিবিপণ্য কালোবাজারে বিক্রি, আ’লীগ কাউন্সিলরের বহিষ্কার দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 11:20:27 pm, Sunday, 27 March 2022
  • 354 বার পড়া হয়েছে

গাজীপুরে টিসিবিপণ্য কালোবাজারে বিক্রি, আ’লীগ কাউন্সিলরের বহিষ্কার দাবি

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরে টিসিবিপণ্য কালোবাজারে বিক্রির ঘটনয় সিটি করপোরেশন ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও গাছা জোনের আওয়ামী লীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন মণ্ডলের বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের “৩৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ’-এর উদ্দোগে রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল শহরের রাজবাড়ি সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও অবরোধ করা হয়। পরে পুলিশ এসে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, গাছা থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তারেক বিন রশিদ , মহানগর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর শ্রমিক লীগ নেতা ইসরাফিল টিক্কা, আওয়ামী লীগ নেতা মো: ইকবাল হোসেন, ৩৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা হাজী শাওন প্রমুখ।

বক্তারা বলেন, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মণ্ডল হত্যা, চাঁদাবাজি, নারী নির্যাতন, ভূমিদস্যুতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে প্রায় তিন ডজনের অধিক মামলার আসামি। এ সময় ‘তেল-চিনি-ডাল চোর’ আখ্যা দিয়ে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনের আওতায় এনে কাউন্সিলর পদসহ আওয়ামী লীগের রাজনীতি থেকে আজীবনের জন্য বহিষ্কারের দাবি জানানো হয়।

অভিযোগে জানাযায়, গত ২০ মার্চ রাতে গাছা থানার বোর্ডবাজারে একজন ব্যবসায়ীর গোডাউন থেকে টিসিবি পণ্য উদ্ধার করে পুলিশ। এসব পণ্য ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মণ্ডলের কার্যালয় প্রাঙ্গণে নির্ধারিত কার্ডধারীদের মাঝে বিতরণ করার কথা ছিল।

অভিযোগের ব্যাপারে আব্দুল্লাহ আল মামুন মণ্ডল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তিকারী জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের পদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবিতে আমার নেতৃত্বে ব্যাপক আন্দোলন হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে বহিষ্কৃত মেয়র আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। রোববার বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম কিছু লোকজন দিয়ে আমার বিরুদ্ধে বিক্ষোভ করিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’

গাজীপুরে টিসিবিপণ্য কালোবাজারে বিক্রি, আ’লীগ কাউন্সিলরের বহিষ্কার দাবি

আপডেট সময় : 11:20:27 pm, Sunday, 27 March 2022