Dhaka , Wednesday, 25 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত রামগঞ্জে মাদক প্রতিরোধে মিনি ম্যারাথন ও ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে ইউএনও’র কাছে অভিযোগ মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই লাঙ্গলবন্দ স্নানোৎসব উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে ডিসি ও প্রশাসন “মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সংরক্ষণ করা আমাদের দায়িত্ব:- মেয়র ডা. শাহাদাত হোসেন যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময় পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক সভায় ত্রাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ১: ইয়াবা ও বিপুল পরিমাণ সিরাপ জব্দ চট্টগ্রাম প্রেস ক্লাবেও ষড়যন্ত্রের ছায়া:- গিয়াস কাদের চৌধুরী ঈদের ছুটিতে তীর্থস্থানে সনাতনীদের ঢল: ভক্তি, বিশ্বাস ও পূণ্যলাভের মহামিলন চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ জাজিরায় ঈদের দিনেও দায়ীত্বে, রোগীদের মুখে হাসি ফোটাচ্ছেন দুই চিকিৎসক টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে….ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ৬ মাসের মধ্যে ভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে বাসযোগ্য নগরে পরিণত করতে কাজ করছি আসুন সম্প্রীতি ও মানবিকতার সমাজ গড়ে তুলতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই:- ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, দুর্গাপুর প্রেসক্লাব এর রজতজয়ন্তীতে ডেপুটি স্পিকার রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা ওসমানকে এলোপাতাড়ি গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত সিন্দুরমতি দিঘিকে দেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে রূপান্তরের নানা পরিকল্পনার কথা জানালেন ত্রাণমন্ত্রী মৌলভীবাজারে পৌর ঈদগাহে তিন জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন এমপি এম নাসের রহমান সাতকানিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: নগদ ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট  কয়রায় মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত; ওয়াটার সেফটি প্ল্যান নিয়ে আলোচনা পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত

সৈয়দপুরে সহকারী স্টেশনমাস্টারের সাথে নির্মাণশ্রমিকদের হাতাহাতি

  • Reporter Name
  • আপডেট সময় : 12:30:01 am, Friday, 25 March 2022
  • 303 বার পড়া হয়েছে

সৈয়দপুরে সহকারী স্টেশনমাস্টারের সাথে নির্মাণশ্রমিকদের হাতাহাতি

আমিরুল হক, নীলফামারী ।।

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের সহকারি স্টেশন মাস্টারের সাথে নির্মাণ শ্রমিকদের হাতাতির ঘটনা ঘটেছে। এতে শ্রমিক সরদার মো: মতি ও স্টেশনমাস্টার ময়নুল ইসলাম মারাত্বকভাবে আহত হয়েছেন । বৃহস্পতিবার ( ২৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় ট্রেন চলাচল ও নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রেলওয়ে শ্রমিকলীগ নেতা মোখছেদুল মোমিনের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সৈয়দপুর রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ চলছে। এ দিন স্টেশনমাস্টারের রুমের সামনের অংশে ঢালাইয়ের কাজ করা হয়।
কাঁচা অবস্থায় ঢালাইয়ের ওপর দিয়ে ট্রেনের সময় জানতে দুইজন যাত্রী মাস্টারের রুমে যান। ঢালাইকাজ নস্ট হয়ে যাওয়ায় তার রুমে যাত্রীদের যেতে নিষেধ করতে বলেন শ্রমিক সরদার মো:মতি। এর উত্তরে স্টেশন মাস্টার শ্রমিক সরদার মতিকে ঢালাই এলাকা ঘিরে দিতে বলেন। কেননা যাত্রীরা আসবেই। এ কথার পরিপ্রেক্ষিতে শ্রমিক সরদার মতি স্টেশনমাস্টারকে রুমের ভিতরে রেখে বাইরে থেকে সিটকিনি লাগিয়ে দেন। এতে স্টেশনমাস্টার ময়নুল ক্ষিপ্ত হয়ে শ্রমিক সরদার মতির ওপর চড়াও হন। এ সময় অন্য শ্রমিকরাও এগিয়ে আসলে শ্রমিকদের সাথে তাঁর হাতাহাতি শুরু হয়। যাত্রী ও রেলওয়ের অন্যান্য শ্রমিকরা উভয়পক্ষকে ছাড়িয়ে নেন।

এ ঘটনায় ঢাকা থেকে আসা আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস চলাচল ও সংস্কারকাজ সাময়িকভাবে বন্ধ থাকে। পরে খবর পেয়ে সেখানে ছুটে আসেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পার্বতীপুর ও সৈয়দপুরের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার এসএম শওকত আলীসহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা। উপজেলা চেয়ারম্যান উভয়পক্ষকে নিয়ে বৈঠক করে পরিস্থিতি শান্ত করেন।
ঘটনার সত্যাতা নিশ্চিত করে স্টেশন মাস্টার এসএম শওকত আলী জানান, এটি অনাকাঙ্খিত ঘটনা। তবে এভাবে স্টেসনমাস্টারের রুম বন্ধ করা ঠিক হয়নি নির্মাণ শ্রমিদের।
সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, উভয়পক্ষের ভুল বুঝাবুঝিতে এ ঘটনা ঘটেছে। বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত

সৈয়দপুরে সহকারী স্টেশনমাস্টারের সাথে নির্মাণশ্রমিকদের হাতাহাতি

আপডেট সময় : 12:30:01 am, Friday, 25 March 2022