Dhaka , Friday, 17 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

৫০ বছরে আদিবাসীদের প্রত্যাশা ও প্রাপ্তির প্রেক্ষিতে জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় : 10:22:30 pm, Wednesday, 23 March 2022
  • 252 বার পড়া হয়েছে

৫০ বছরে আদিবাসীদের প্রত্যাশা ও প্রাপ্তির প্রেক্ষিতে জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর সংবাদ সম্মেলন

মনজিদ আলম শিমুল,

প্রতিনিধি দিনাজপুর ।।

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও ৫০ বছরে আদিবাসীদের প্রত্যাশা ও প্রাপ্তির প্রেক্ষিতে দিনাজপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ১৫ দফা বাস্তবায়নের দাবীতে জাতীয় আদিবাসী পরিষদ নেতৃবৃন্দের কর্মসুচী ঘোষনা।

২৩ মার্চ বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাব কনফারেন্স রুমে জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলার শাখার আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সভাপতি শীতল মার্ডি। লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় আদিবাসীদের ৩৮টি জাতিসত্তার প্রায় ২০ লাখেরও বেশী জনগোষ্ঠি বসবাস করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দেশের আদিবাসীদের রয়েছে বিশাল অবদান। বিপুল সংখ্যক আদিবাসী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বীরত্বের সাথে যুদ্ধ করেছে এবং জীবন দিয়েছে। দেশ স্বাধীনের পর নিজ দেশে এসে আদিবাসীরা দেখলো তাদের বাড়ি-ঘরের কোন চিহ্ন নেই, চাষের জমি ও ভিটা-মাটি দখল হয়ে গেছে। অনেকেই বেদখল হওয়া জমি আজও ফেরত পায় নি। বর্তমান সময়ে আদিবাসীদের জীবন সংকটাপুর্ন হয়ে পড়েছে এবং তাদের মানবাধিকার পরিস্থিতি ক্রমাগতভাবে চরম অবনতি ঘটছে। স্থানীয় অসৎ জনপ্রতিনিধি ও ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা ভূমিদস্যু ও সন্ত্রাসীদের পক্ষাবলম্বন করে সহায়তা করে আসছে, ফলে আদিবাসীরা আরও অসহায় হয়ে পড়ছে। এমনকি দেশের জন্য জীবনবাজি রেখে যেসব আদিবাসী বীর মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছেন তাদের অনেকেই মুক্তিযোদ্ধার স্বীকৃতি পর্যন্ত পাননি। আদিবাসীদের ঐতিহ্যগত সামাজিক প্রতিষ্ঠানগুলোকে কোন সরকারই স্বীকৃতি দেওয়ার প্রয়োজন মনে করেনি। ফলে আদিবাসীদের প্রথাগত সামাজিক ব্যবস্থা আজ প্রায় বিলুপ্ত। আদিবাসীদের সংরক্ষিত পবিত্র-প্রথাগত ভূমি-বনভূমি-জলাভূমি-জলাশয়-বৃক্ষ-দেবস্থান-মন্দির-উৎসব ও মেলা এলাকা-প্রার্থনা এলাকা স্ব স্ব আদিবাসীদের সামাজিক রীতি ও আইনের মাধ্যমে পরিচালনার অধিকার থাকলেও সরকার তা সুরক্ষা করতে পারেনি।

সর্বোপরি আদিবাসী জাতিগোষ্ঠীদের প্রতি স্বাধীনতা পরবর্তী সকল সরকারই জাতিবিদ্বেষী আচরণ জারি রেখেছে। বৃহত্তর জনগোষ্ঠীর বৈষম্য আদিবাসীদের উন্নয়নকে বাধাগ্রস্থ করেছে। সংবিধানে কোনমতে আদিবাসীরা নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি পেলেও আদিবাসীদের স্ব স্ব ভাষা, ধর্মসমূহ অস্বীকৃতই রয়ে গেছে।
১৫ দফা দাবিসমূহের মধ্যে রয়েছে,সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভ‚মি কমিশন গঠন, ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করাসহ আরো ১৩টি যুক্তি সংগত দাবীর পুর্নাঙ্গ বাস্তবায়ন চান তারা। সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচি হচ্ছে ১৮ মে ২০২২ ত্তরবঙ্গের প্রত্যেক জেলায় আদিবাসী সমাবেশ, ডিসি অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান।

এসময় সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিন্দ্র নাথ সরেন, ফুলবাড়ি আদিবাসী সমাজ উন্নয়ন নেতা চুন্নু টুডু, ওয়ার্কাস পার্টির নেতা রবিউল আউয়াল খোকা, পঞ্চগড় জেলা জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি বুধবাই হেমরম, বাসদ জেলা সমন্বয়কারী কিবরিয়া হোসেন, বাংলাদেশ আদিবাসী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশ্বনাথ সিং, ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুবেল টুডু, জাতীয় আদিবাসী পরিষদ তথ্য ও গবেষনা সম্পদক মানিক সরেন, বীরগঞ্জ আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির কোষাধ্যক্ষ জুলি মূর্মূ ও আদিবাসী নারী পরিষদ জেলা কমিটির সা: সম্পাদক রানী হাঁসদা প্রমুখ।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

৫০ বছরে আদিবাসীদের প্রত্যাশা ও প্রাপ্তির প্রেক্ষিতে জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর সংবাদ সম্মেলন

আপডেট সময় : 10:22:30 pm, Wednesday, 23 March 2022