Dhaka , Thursday, 12 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত আনন্দ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে মিলনমেলা ও ইফতার মাহফিল ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতির সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: ‘১৮০ দিনের মধ্যে জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি’ রূপগঞ্জকে মাদককারবারিদের ধাওয়া, বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদকসহ শীর্ষ করবারি আবু হানিফসহ আটক-২ , আহত ৮ যুবদল নেতা দিপু ভূঁইয়া বিপুল ভোটে বিজয়ী হওয়ায় রূপগঞ্জে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই একইসাথে টেটাবিদ্দ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি পাইকগাছা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রামুর দক্ষিণ মিঠাছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার মধুপুরে শালবন ক্রিয়েশন পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর–আলিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার

   ১৯ মার্চ  স্বাধীনতা যুদ্ধে গাজীপুরবাসীর  কৃতিত্ব চির অম্লান – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

  • Reporter Name
  • আপডেট সময় : 07:31:30 pm, Friday, 18 March 2022
  • 221 বার পড়া হয়েছে

   ১৯ মার্চ  স্বাধীনতা যুদ্ধে গাজীপুরবাসীর  কৃতিত্ব চির অম্লান - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

             মো. ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।। 
” ডান হাতে তাজা গ্রেনেড আমার , বাম হাতে রাইফেল । বিদ্রোহী আমি মুক্তিপিয়াসী- প্রাণ সদা উদ্বেল । আমি তোমাদের চেনা – আমি যে মুক্তি সেনা ”। রাজধানী ঢাকার অদুরে গাজীপুর জেলার ঐতিহৃবাহী চৌরাস্তায় মুক্তিযোদ্ধের স্বারক ভাস্কর্য ” জাগ্রত চৌরঙ্গী ”সেই দীর্ঘ  অর্ধশতাধিক বছর পূর্বের স্বাধীনতা সংগ্রামের অজানা ইতিহাসের নিরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে । বর্তমানে স্বাধীনতার অজানা কতো কাহিনী নিয়ে মুক্তিযোদ্ধের ইতিহাস লেখা হচ্ছে । অথচ মহান স্বাধীনতা যুদ্ধে দেশের সর্বপ্রথম ১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরের জয়দেবপুরে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে সশ্স্ত্র প্রতিরোধ গড়ে তোলার মধ্যে শত স্মৃতি ও হৃদয়স্পর্শী প্রকৃত ঘটনা স্থান পাচ্ছে না ।                                                                                                                                                 ১৯৭১সালের ১৯ মার্চ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি স্মরণীয় দিন । সারাদেশব্যাপী স্বত:স্ফুর্ত শ্লোগান উঠেছিল ” জয়দেবপুরের পথ ধর – বাংলাদেশ স্বাধীন কর ” । উল্লেখ্য, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষনার পূর্বেই ১৯ মার্চ ঐতিহাসিক জয়দেবপুরে  শুরু হয়েছিল বাংলাদেশে প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ । এই জয়দেবপুর থেকেই গর্জে উঠেছিল পাক-হানাদারদের বিরুদ্ধে  স্বাধীনতার জন্য সরাসরি বন্দুক যুদ্ধ । দেশের সমগ্র জাতিকে সেদিন জয়দেবপুরবাসী দেখিয়েছিল মুক্তিযুদ্ধের পথ । আর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার বজ্র শপথে বলিয়ান করে তুলেছিল । তাই মুক্তিযুদ্ধের ইতিহাসে জয়দেবপুর তথা গাজীপুরবাসীর কৃতিত্বপূর্ণ এবং গৌরবময় ভুমিকা চির অম্লান ।
পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে দেশের প্রথম গাজীপুরবাসীর অস্ত্র গর্জে উঠেছিল মৌলিক ও নায্য দাবি আদায়ের লক্ষ্যে । আমাদের জাতীয় জীবনের সর্বোৎকৃষ্ট ও মহিমান্বিত দিনটি উজ্জল হয়ে উঠেছে এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। মুক্তিযুদ্ধকালীন ৯ মাসের কঠিন আর কঠোর রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামে লক্ষ প্রাণের আত্মোৎসর্গের  বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা আর্জন করেছি বিশ্বের মানচিত্রে স্বাধীন- সার্বভৌম বাংলাদেশ ।বিজয়ের গৌরবোদ্বীপ্ত ও মহিমান্বিত দিনটি এক অবিস্মরণীয় তাৎপর্যে আজও গাজীপুরের জয়দেবপুরে স্মৃতি ” জাগ্রত চৌরঙ্গী ” সূর্যালোকের ন্যায় উজ্জল হয়ে আছে আমাদের জাতীয় জীবনে । 
              গাজীপুরবাসী বাংলাদেশে মুক্তিযুদ্ধের গৌরবজনক ইতিহাস রচনা করতে সক্ষম হয়েছে । এখানকার স্বাধীনতাকামী বীর – জনতা দেশ গঠনের বিাভন্ন আন্দোলন – সংগ্রামে পালন করেছে বীরত্বপূর্ণ ভূমিকা । তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খাঁন ১ মার্চে এক অন্য দেশের মাধ্যমে ৩ মার্চ -এ নির্ধারিত জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করে । ফলে গাজীপুরের জয়দেবপুর , কালিয়াকৈর ও টঙ্গী সহ জেলার সর্বত্র স্বত:স্ফূর্তভাবে সর্বস্তরের বিক্ষোব্দ জনতা প্রতিবাদ মিছিল নিয়ে রাজপথে বেড়িয়ে পড়েছিল । মুক্তিযুদ্ধের সুচণালগ্নে গাজীপুর হয়ে ওঠে অগ্নিগর্ভ । স্বাধীনতার অদম্য স্পৃহায় এলাকার জনসাধারণ উজ্জীবিত হয়ে ওঠে। ৩ মার্চ নজীরবিহীন হরতাল পালিত হয় । মার্চ ৪ ,৫ , ৬ তারিখে জেলার বিভিন্ন স্থানে জনসভা -সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । ৫ মার্চ টঙ্গীতে ১২ হাজার শ্রমিক- জনতার মিছিলের ওপর নির্বিচারে ও বিনা উস্কানিতে ইপিআর-এর সৈন্যরা গুলিবর্ষন করলে শ্রমিক নেতা আব্দুল মোতালেব সহ ৫ জন শহীদ হন এবং ৩০ জন অহত হয় । পাকসেনারা ৪ জনের লাশ আত্মগোপন  করে । এমনি ভাবে নানা মর্মস্পর্শী ঘটনা উদ্বেগ ও উৎকন্ঠার মধ্য দিয়ে সময় অতিবাহিত হয়ে ঐতিহাসিক ১৯ মার্চ এসে উপস্থিত হয় । 
           এদিকে চান্দনা চৌরাস্তায় বিক্ষোব্ধ জনতার মুর্হুমূহু শ্লোগানে আকাশ-বাতাস যখন প্রকম্পিত তখন দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টের একটি  ৩ টনি ট্রাক টাঙ্গাইল থেকে জয়দেবপুরে ফিরছিল । ট্রাকে সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পাঁচজন বাঙ্গালী সৈনিক ছিলেন , তাদের প্রত্যেকের হাতে ছিল এস.এম.জি । জনগনের প্রতিরোধের মনোভাব বুঝতে পেরে  তাদের সাথে সৈনিকরা একাত্বতা ঘোষণা করে পাকসেনাদের উপর সরাসরি গুলিবর্ষণ শুরু করেন । ফলে শুরু হয় পাল্টা গুলি । পাক সেনাদের বিরুদ্ধে এটাই ছিল মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র গুলিবর্ষণের ঘটনা ।     
  এই সম্মুখ যুদ্ধে  হুরমত আলী নামে এক সাহসী যুবক ( ফুটবল খেলোয়াড় ) এক পাক সেনাকে ঝাঁপটে ধরে তার রাইফেল ছিনিয়ে নেন । কিন্তু সে রাইফেল চালাতে ব্যর্থ হওয়ায় পাকসেনার গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন । বাংলাদেশের মুক্তিযুদ্ধে হাজার বছরের চিরায়িত জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা ।  উল্লেখ্য যে,১৯ মার্চ  সশস্ত্র প্রতিরোধ যুদ্বে অংশগ্রহণ ও সর্ব দলীয় সংগ্রাম কমিটির আহবায়ক ছিলেন  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ.ক,ম মোজাম্মেল হক ( এম,পি) ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার

   ১৯ মার্চ  স্বাধীনতা যুদ্ধে গাজীপুরবাসীর  কৃতিত্ব চির অম্লান – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

আপডেট সময় : 07:31:30 pm, Friday, 18 March 2022