Dhaka , Thursday, 2 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন।। পূর্বের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই অপসারণ করা হচ্ছে ভায়াডাক্টের নীচের মাটি-:রেলমন্ত্রী। রূপগঞ্জে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের মুরাদপুরে দিনদুপুরে যুবককে গুলি করে হত্যা হোটেল সোনারগাঁওয়ে নগর জনস্বাস্থ্য প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় বক্তারা কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন রূপগঞ্জে সাংগঠনিক আলোচনায় বিএনপি নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আষাঢ়ের বৃষ্টিতে পাইকগাছায় ছাতা মেরামতের ধুম পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপির মতবিনিময় সভা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ মধুপুরে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন রূপগঞ্জে বেদে পল্লীর ১৮০ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ রূপগঞ্জ পূর্বাচলে সার্বিক নিরাপত্তায় ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি স্বরূপে ফিরেছে ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমি এইচ এসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, ৩১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নাসির হত্যা মামলার আসামি শরিফকে আদালতে তোলার সময় বিক্ষোভ, ৫ দিনের রিমান্ড মঞ্জুর রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ইউএনও’র সংবাদ সম্মেলন \ অপ-সাংবাদিকতা প্রতিকারের দাবি পাইকগাছা পৌরসভায় বাজেট ঘোষণা: প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ টাকা দীর্ঘ এক যুগ বন্ধ মাদ্রাসা: জমি ফেরত চেয়ে ইউএনও’র কাছে আবেদন মাদারীপুর সদর উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ চট্টগ্রামের কর্নফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি, ক্রুদের জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:25:27 pm, Thursday, 2 July 2026
  • 1 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক,

দক্ষিণ ভারতের অন্যান্য চলচ্চিত্রশিল্পের মতো তেলুগু সিনেমাও দীর্ঘদিন ধরেই নায়কনির্ভর। শতকোটি, পাঁচশ কোটি কিংবা হাজার কোটির বক্স অফিস সাফল্যের তালিকায় বেশিরভাগ সময়ই জায়গা করে নেয় পুরুষপ্রধান সিনেমাগুলো। সেই তুলনায় নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য বরাবরই তুলনামূলক কম।

তবে সেই প্রচলিত ধারায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন সামান্থা রুথ প্রভু। তার অভিনীত নারীপ্রধান সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ মুক্তির মাত্র ১০ দিনের মাথায় বিশ্বব্যাপী ৭৮ কোটি রুপির বেশি আয় করেছে। এর মাধ্যমে ১৭ বছর ধরে অক্ষত থাকা একটি রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি।

এর আগে তেলুগু ভাষার নারীপ্রধান সিনেমাগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল আনুশকা শেঠি অভিনীত ‘অরুন্ধতী’র দখলে। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বক্স অফিস থেকে প্রায় ৭০ কোটি রুপি আয় করেছিল। দীর্ঘদিন সেই রেকর্ড অক্ষুণ্ন থাকলেও এবার সেটিকে ছাড়িয়ে গেল সামান্থার নতুন সিনেমা।এখন তেলুগু নারীপ্রধান সিনেমার সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে শীর্ষে রয়েছে কীর্তি সুরেশ অভিনীত ‘মহনতি’। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির মোট আয় ছিল প্রায় ৮৩ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, বর্তমান গতিতে চলতে থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই ‘মহনতি’র রেকর্ডও ভেঙে নতুন ইতিহাস গড়বে ‘মা ইন্তি বাঙ্গারাম’।

পুরুষপ্রধান ইন্ডাস্ট্রিতে নারীপ্রধান একটি ছবির এমন বাণিজ্যিক সাফল্যকে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা। বি. ভি. নন্দিনী রেড্ডি পরিচালিত ‘মা ইন্তি বাঙ্গারাম’ মুক্তি পায় ১৯ জুন। সিনেমাতে সামান্থা রুথ প্রভুর পাশাপাশি অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, দিগন্ত মানচালে, চৈতন্য কৃষ্ণ ও শ্রীমুখিসহ আরও অনেকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

আপডেট সময় : 07:25:27 pm, Thursday, 2 July 2026