Dhaka , Tuesday, 5 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে তারেক রহমানের সরকার অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রাঙ্গামাটিতে ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ নগরীর জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন মেয়র রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক-২ রূপগঞ্জে তারাবো পৌরসভায় মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক

হাদি-দীপু হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে সনাতনীদের মিছিল

  • Reporter Name
  • আপডেট সময় : 07:23:14 pm, Sunday, 21 December 2025
  • 60 বার পড়া হয়েছে

মো. মোসাদ্দেক হোসেন, ইবি প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এবং দীপু চন্দ্র দাসের হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মিছিলটি বটতলা এলাকা থেকে শুরু হয়। পরে ডায়না চত্বর ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশে পরিণত হয়।

এ সময় ইবি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ রায়সহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ সময় তারা ‘হাদি ভাইয়ের স্মরণে, ভয় করিনা মরণে’, ‘দীপু ভাইয়ের স্মরণে ভয় করি না মরণে’, ‘ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘দীপু দাদা শ্মশানে, খুনি কেন বাহিরে’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি স্লোগান তোলেন।

সনাতনী শিক্ষার্থী বাধন বিশ্বাস বলেন, যত বড় রাঘব বোয়াল হোক না কেন, খুনিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিতে হবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসি।

পংকজ রায় বলেন, হাদি ভাই, দিপু দা এবং আয়েশা—এই তিনটি ঘটনা আমার হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছে। সত্যি বলতে, আমরা বাংলাদেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার এই ধরনের জঘন্য ও বিচারবহির্ভূত চর্চা চাই না। আমরা এমন একটি সুশীল সমাজ এবং দেশ চেয়েছিলাম যেখানে প্রতিটি বর্ণ, ধর্ম ও জাতির মানুষ সুন্দরভাবে একসাথে বসবাস করতে পারবে। কিন্তু ৫ই আগস্টের পর মনে হচ্ছে অন্তর্বতীকালীন সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। প্রশাসন কে বলতে চাই, আমার মনে হয় হাদি ভাই এবং দীপু দাদার ঘটনার মধ্যে একটি যোগসূত্র আছে। সেই যোগসূত্রটি খুঁজে বের করুন।

প্রসঙ্গত, মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তি করার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দিপু চন্দ্র দাসকে কারখানা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। একপর্যায়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে বিবস্ত্র করে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩

হাদি-দীপু হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে সনাতনীদের মিছিল

আপডেট সময় : 07:23:14 pm, Sunday, 21 December 2025