মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
হাটহাজারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ও শিকারপুর ইউনিয়নের যৌথ উদ্দ্যেগে প্রত্যেকটি পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক সহ পূজা মন্ডপের প্রতিনিধিগনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাটহাজারী পূজা পরিষদ,মদুনাঘাট বিট অফিসার- শিকারপুর বিট অফিসার- বুড়িশ্চর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য বৃন্দ- শিকারপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ- এবং শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বৃহস্পতিবার -৩ অক্টোবর- অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- হাটহাজারী উপজেলার মদুনাঘাট পুলিশ ফাঁড়ির বিট ইনচার্জ সফিউল আলম- সেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব মো: আকবর আলী- হাটহাজারী বিএনপির সদস্য ওসমান গনি- হাটহাজারী পূজা উদযাপন পরিষদের আহবায়ক মাস্টার অশোক কুমার নাথ- যুগ্ম আহবায়ক সাংবাদিক বাবলু দাশ- সদস্য সচিব উজ্জ্বল দত্ত- যুগ্ম আহবায়ক টিটু তালুকদার- সদস্য রাজীব সরকার- সুভাষ নাথ- বাবু মজুমদার ও জুয়েল দাশ প্রমূখ।

























