Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

হল  কিংবা  ল্যাব নয় বশেমুরবিপ্রবির উন্নয়নে নির্মাণ হবে –  হাইটেক পার্ক

  • Reporter Name
  • আপডেট সময় : 10:49:50 am, Friday, 11 November 2022
  • 447 বার পড়া হয়েছে

হল  কিংবা  ল্যাব নয় বশেমুরবিপ্রবির উন্নয়নে নির্মাণ হবে -  হাইটেক পার্ক

রুবেল শেখ , বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।
বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষা প্রদানের উদ্দেশ্যে ২০১১ সালে যাত্রা শুরু করেছিল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে প্রায় ১২ বছর পার হলেও এখনও সংকট কাটিয়ে উঠতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। এখনও বিশ্ববিদ্যালয়টির ৩৪ টি বিভাগেই রয়েছে শিক্ষক সংকট ও ক্লাসরুম সংকট, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড এগ্রোপ্রসেসিং ইঞ্জিনিয়ারিং, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, কৃষি, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স সহ প্রায় ১৫ টি বিভাগে রয়েছে ল্যাব সংকট, আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী।
তবে এই সকল ক্ষেত্রে উন্নয়নের প্রতি গুরুত্ব প্রদান না করে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির প্রশাসন গুরুত্ব প্রদান করছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হাইটেক পার্ক নির্মাণে। আর এর কারণ হিসেবে দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রীর ইচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন। এমনকি এক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীদের মতামতকে উপেক্ষা করেই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ৫৫ একরের অভ্যন্তরে হাইটেক পার্ক নির্মাণের অনুমোদন প্রদান করেছে বিশ্ববিদ্যালয়টির রিজেন্ট বোর্ড।
এর আগে গত ৩১ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে উপাচার্য আশ্বাস দিয়েছিলেন যে ৫৫ একরের মধ্যে হাইটেক পার্ক হবেনা এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হাইটেক পার্ক নির্মাণ করতে হলে নতুন জমি অধিগ্রহণ করে পার্ক নির্মাণ করা হবে। পরবর্তীতে বিষয়টি বাতিল করে দিয়েছিল রিজেন্ট বোর্ডও। তবে সম্প্রতি অনেকটা চুপিসারেই বিষয়টি পুনরায় রিজেন্ট বোর্ডের এজেন্ডাভুক্ত করে পাস করানো হয়।
বিষয়টি প্রকাশিত হওয়ার পরপরই এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষি বিভাগের শিক্ষার্থী মাসুকুর রহমান বলেন, ‘আমরা আমাদের ক্লাসরুম চাই, দক্ষ শিক্ষক চাই, ল্যাবরুম চাই,ক্যাফেটেরিয়া চাই, আবাসন চাই,শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই, জিমনেশিয়াম চাই, মেইন গেটের কাজটা শেষ হোক এটাই চাই। কিন্তু উপাচার্য চাচ্ছেন আইটি পার্ক। এর কারণ কি?’ 
শিক্ষার্থীদের পাশাপাশি ইতোমধ্যে এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান এবং ড. আবু সালেহ সাক্ষরিত বিবৃতিতে শতভাগ শিক্ষক-শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে রিজেন্ট বোর্ডে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হাইটেক পার্ক নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য ৫৫ একরের বাইরে নতুন জমি অধিগ্রহণ করে উক্ত স্থানে হাইটেক পার্ক নির্মাণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, ‘স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হাইটেক পার্কটা হোক। হাইটেক পার্ক নির্মাণ হলে সবচেয়ে বেশি তোমরাই উপকৃত হবে। এখানে বিভিন্ন প্রজেক্টের ট্রেনিং হবে। শিক্ষার্থীরা দক্ষ করে নিজেদের গড়ে তুলতে পারবে। চাকরির ক্ষেত্রে আরো বেশি উপকৃত হবে।”
এসময় তিনি আরো বলেন, ‘হাইটেক পার্ক নির্মাণ শেষ হলে ডিসি মহোদয় আমাদের আরো ১৫ একর জমি বর্ধিত করে দিবেন বলে জানিয়েছেন। আর আইটি পার্ক আমাদের মালিকানায়ই থাকবে। শিক্ষার্থীরা কনফারেন্স রুমসহ যেকোন রুম ব্যবহার করতে পারবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

হল  কিংবা  ল্যাব নয় বশেমুরবিপ্রবির উন্নয়নে নির্মাণ হবে –  হাইটেক পার্ক

আপডেট সময় : 10:49:50 am, Friday, 11 November 2022