Dhaka , Sunday, 29 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে না তারাই তবে কিভাবে মন্ত্রণালয়কে মুক্ত করবো: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ নোয়াখালীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক বাপ্পী ফতুল্লায় বক্তাবলী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী স্বৈরাচারের দোসর ইউপি সদস্য ইমরানের হুমকি ও অপপ্রচার, বাধাগ্রস্ত হচ্ছে পরিষদের কার্যক্রম কালীগঞ্জে রেললাইনে প্রাণ গেল বৃদ্ধের: ট্রেনের নিচে পড়ে নিথর দেহ উদ্ধার কালীগঞ্জ ও ভুরুঙ্গামারী সীমান্তে ১৫ বিজিবি’র ঝটিকা অভিযান: বিপুল মাদকসহ চোরাচালান পণ্য জব্দ আদিতমারীতে র‍্যাবের হানা: শয়নকক্ষের খাটের নিচে মিলল ৬২৭ বোতল মাদক, কারবারি গ্রেপ্তার লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র সাফল্য: ১১ লাখ টাকার কসমেটিকস ও শাড়িসহ মাদক জব্দ লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের পৈতৃক জমি দখল ও লুটপাটের অভিযোগ: সংবাদ সম্মেলনে প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি রাজাপুরে ঢাকা-চট্টগ্রামগামী বাসে বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা ঝালকাঠিতে গাবখান নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরের জাজিরায় জমি বিরোধে শিশুকে শ্বাসরোধে হত্যার চেষ্টা পাইকগাছায় জমি বিরোধের ইতি; মালিকের হাতে ফিরলো দখল মধ্যরাতের কালবৈশাখীতে লন্ডভণ্ড লালমনিরহাট: শিলার আঘাতে ছিন্নভিন্ন টিনের চালা, ফসলের ব্যাপক ক্ষতি ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা     কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার সাংবাদিকদের কল্যাণে নতুন নতুন উদ্যোগের পরিকল্পনা করছে সরকার:- বাছির জামাল খুলেই বন্ধ হিলি স্থলবন্দর কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে থমকে আমদানি-রপ্তানি শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা জ্বালানি তেল জব্দ, বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা বিদেশ গমন উপলক্ষে ছাত্রনেতা রিয়াদ ইসলামকে সংবর্ধনা আড়াইহাজারে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ নারায়ণগঞ্জে গলায় ফাঁস দিয়ে নিরাপত্তাকর্মীর আত্মহত্যা ইবি শিক্ষক ড. সাইফুল ইসলামের শিক্ষা ও গবেষণায় গৌরবময় ৩৫ বছর লালমনিরহাটকে ‘আলোকিত জেলা’ গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

স্বৈরাচারের দোসর ইউপি সদস্য ইমরানের হুমকি ও অপপ্রচার, বাধাগ্রস্ত হচ্ছে পরিষদের কার্যক্রম

  • Reporter Name
  • আপডেট সময় : 02:43:05 pm, Sunday, 29 March 2026
  • 4 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের পলাতক প্যানেল চেয়ারম্যান আরফাতুল ইসলাম চৌধুরী প্রকাশ ইমরান গোপন স্থানে অবস্থান করে পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুজব ছড়াচ্ছে। তার অপপ্রচারের ফলে বর্তমানে ছনুয়া ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতনের পর পলাতক প্যানেল চেয়ারম্যান ইমরানও আত্মগোপনে চলে যায়। কিন্তু আত্মগোপনে থাকলেও নিজে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তি ছড়াতে থাকে। এরইমধ্যে ২০২৫ সালের ১৮ জুলাই রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গণঅভ্যুত্থানের পর দু দফা জেলে যাওয়া এই ইউপি সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ দখলে নিতে আরও বেপরোয়া হয়ে উঠে। অভিযোগ রয়েছে, ইউনিয়নের ৯ ইউপি সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের ৩ মহিলা সদস্যকে তার পক্ষে কাজ করার জন্য বিভিন্ন হুমকি-ধামকি প্রদান করে আসছে। এমনকি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবীকে অপসারণ করতে তারপক্ষে রেজুলেশন করে স্বাক্ষর করতে মোবাইল ফোনে অব্যাহতভাবে মানসিক চাপ প্রয়োগ করে আসছে। রেজুলেশনে স্বাক্ষর না করলে দেখে নেওয়ার হুমকিও দিচ্ছেন। পতিত আওয়ামী সরকারের দোসর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আরফাতুল ইসলামকে পরিষদে আগমন ঠেকাতে একাট্টা হয়েছে ছনুয়া ইউনিয়ন বিএনপির একটি অংশ। তারা বলেন স্বৈরাচারের দোসর কোনো স্বেচ্ছাসেবকলীগ নেতাকে ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মেনে নেওয়া হবেনা।
উল্লেখ্য, বর্তমানে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ইউপি সদস্য নুরুল আমিন ছানুবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু ইউপি সদস্য আরফাতুল ইসলাম তাকে মেনে নিতে না পেরে অব্যাহতভাবে হুমকি-ধামকি ও মামলার ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। যদিও ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এই ইউপি সদস্য পরিষদে অনুপস্থিত রয়েছেন।
জানা যায়, ছনুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডর ইউপি সদস্য আরাফাত স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে রয়েছেন এবং চট্টগ্রাম মহানগরের বাকলিয়া ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।
তিনি ছনুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত হন। হাসিনা সরকারের পতনের পর এই ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ পালিয়ে গেলে সেখানে একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন ছানুবী সরকারের নির্দেশনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। নুরুল আমিন ছানুবীও এই ইউনিয়নের মনোনীত প্যানেল চেয়ারম্যান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে না তারাই তবে কিভাবে মন্ত্রণালয়কে মুক্ত করবো: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

স্বৈরাচারের দোসর ইউপি সদস্য ইমরানের হুমকি ও অপপ্রচার, বাধাগ্রস্ত হচ্ছে পরিষদের কার্যক্রম

আপডেট সময় : 02:43:05 pm, Sunday, 29 March 2026