Dhaka , Wednesday, 25 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত রামগঞ্জে মাদক প্রতিরোধে মিনি ম্যারাথন ও ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে ইউএনও’র কাছে অভিযোগ মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই লাঙ্গলবন্দ স্নানোৎসব উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে ডিসি ও প্রশাসন “মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সংরক্ষণ করা আমাদের দায়িত্ব:- মেয়র ডা. শাহাদাত হোসেন যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময় পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক সভায় ত্রাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ১: ইয়াবা ও বিপুল পরিমাণ সিরাপ জব্দ চট্টগ্রাম প্রেস ক্লাবেও ষড়যন্ত্রের ছায়া:- গিয়াস কাদের চৌধুরী ঈদের ছুটিতে তীর্থস্থানে সনাতনীদের ঢল: ভক্তি, বিশ্বাস ও পূণ্যলাভের মহামিলন চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ জাজিরায় ঈদের দিনেও দায়ীত্বে, রোগীদের মুখে হাসি ফোটাচ্ছেন দুই চিকিৎসক টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে….ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ৬ মাসের মধ্যে ভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে বাসযোগ্য নগরে পরিণত করতে কাজ করছি আসুন সম্প্রীতি ও মানবিকতার সমাজ গড়ে তুলতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই:- ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, দুর্গাপুর প্রেসক্লাব এর রজতজয়ন্তীতে ডেপুটি স্পিকার রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা ওসমানকে এলোপাতাড়ি গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত সিন্দুরমতি দিঘিকে দেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে রূপান্তরের নানা পরিকল্পনার কথা জানালেন ত্রাণমন্ত্রী মৌলভীবাজারে পৌর ঈদগাহে তিন জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন এমপি এম নাসের রহমান সাতকানিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: নগদ ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট  কয়রায় মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত; ওয়াটার সেফটি প্ল্যান নিয়ে আলোচনা পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত

সৈয়দপুর ইউপি নির্বাচন যাই যোগ্য প্রার্থী তাকেই ভোট দেমো

  • Reporter Name
  • আপডেট সময় : 02:20:03 am, Saturday, 25 December 2021
  • 249 বার পড়া হয়েছে

সৈয়দপুর ইউপি নির্বাচন যাই যোগ্য প্রার্থী তাকেই ভোট দেমো

আমিরুল হক,

নীলফামারী জেলা প্রতিনিধি ।।

রাত পোহালে নীলফামারীর সৈয়দপুরে ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। ইতোমধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন কমিশন। আজ কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হবে নির্বাচনী সামগ্রী।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, পাঁচ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৭ হাজার ৩৩৫ জন। ৫১টি ভোটকেন্দ্রে ৩৩৩টি বুথে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ১ হাজার ৫০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, আশা করছি নির্বাচনে সহিংস কোনো ঘটনা ঘটবে না। এই জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সব কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সজাগ থাকবে। উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দানে ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

সৈয়দপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন বলেন, সম্পূর্ণ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে ৪ স্তরের নিরাপত্তা জোরদার করা হবে। দু-এক জায়গা একটু সমস্যা ছিল, সেগুলো ঠিক করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও শান্তিপূর্ণ রয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলায় এ পর্যন্ত দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। নির্বাচনের কারণে হোটেলের বেঁচা-বিক্রি বেড়ে গেছে। ডেকোরেটর মালিকেরাও ব্যস্ত সময় পার করছেন। বেকার যুবকদের কদর বেড়েছে নির্বাচনি কাজে। তাঁরা এখন প্রার্থীদের পুরো সময়ের কর্মী হিসেবে কাজ করছেন। সব মিলিয়ে উপজেলার ইউনিয়নগুলোতে এখন ভোটের উৎসব বিরাজ করছে।

ষাটোর্ধ্ব বয়সের ভগলু মিয়া বলেন, ‘ভোট দিবার যামো বাহে। যোগ্য যাই তাকেই ভোট দেমো। চারিদিক শুনোছোঁ প্রার্থীরা ট্যাকা ছড়াচ্ছে। মুই ট্যাকা নেমোনা। এমনিই ভোট দেমো।’

উপজেলার যেসব ইউনিয়ন পরিষদের ২৬ ডিসেম্বর ভোট হবে, সেগুলো হলো কামারপুকুর, বোতলাগাড়ি, কাশিরাম বেলপুকুর, খাতামুধুপুর ও বাঙ্গালিপুর ইউনিয়ন। এই পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬২ জন ও সাধারণ সদস্য পদে ১৮৩ জন প্রতিদ্বনিদ্বতা করছেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত

সৈয়দপুর ইউপি নির্বাচন যাই যোগ্য প্রার্থী তাকেই ভোট দেমো

আপডেট সময় : 02:20:03 am, Saturday, 25 December 2021