Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

সুবর্ণচরে ইউপি সদস্যের যোগসাজশে বসতভিটা জবর-দখলের চেষ্টার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:40:18 pm, Monday, 3 October 2022
  • 177 বার পড়া হয়েছে

সুবর্ণচরে ইউপি সদস্যের যোগসাজশে বসতভিটা জবর-দখলের চেষ্টার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সুবর্ণচরে একটি অসহায় পরিবারের বসত ভিটা জবর-দখলের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ইউপি সদস্য ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে।

গত শনিবার (১ অক্টাবর) মধ্যরাতে উপজেলার চরজব্বার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরহাসান ভুঁইয়ার হাট এলাকার আহম্মদ মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় চরজব্বার ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) কামাল উদ্দিন উদ্দিনের ভাই জামালসহ তার পরিবারের সদস্যরা বসত ভিটায় রাতের আধাঁরে হামলা ভাংচুর করে জবর-দখল করতে সবকিছু লুটপাট করে নিয়ে যায়। এরপর জরুরী সেবা নাম্বার ৯৯৯ এ ফোন করে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় চরজব্বার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন চরজব্বার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরহাসান ভুঁইয়ার হাট এলাকার ভুক্তভোগী আহম্মদ মাঝির স্ত্রী কোহিনুর বেগম ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির মধ্যে থাকা দুইটি বসত ঘরের বৈদ্যুতিক মিটার গাছের সাথে ঝুলছে। ঘরের বেড়া কিংবা আসবাবপত্রের চিহ্ন নেই। বাড়ির রাস্তার ধারে গাছপালা কাটা । মুল সড়কে ঘরের চালা ও কয়েকটি বেড়া পড়ে আছে। এলাকার লোকজন বলছে রাতে চোর ডাকাত পড়েছে এমন শব্দ শুনে এগিয়ে আসতে কয়েকজন যুবক তাদের গতিরোধ করে চলে যেথে বলেন। তাদের নাম জানতে চাইলে ভয়ে কেউ মুখ খোলেনি।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, একই এলাকার মৃত আবদুল হকের ছেলে জামাল উদ্দিন,আলা উদ্দিন, মিজানুর রহমান,কামাল হোসেন,রফিক মিয়া,আজাদ হোসেন নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন তার স্বত্ত্বদখলী জমিতে বিভিন্নভাবে বাঁধা প্রদান এবং তাদের মারধরসহ নানাভাবে হয়রানি করে আসছে।

গৃহবধু কোহিনুর বেগম লিখিত অভিযোগে আরো জানান, তিনি বসত ভিটার ১ একর জমি আমি নথি সূত্রে দীর্ঘদিন ভোগদখলে রয়েছেন। এ জমি শান্তিপূর্ণভাবে ভোগদখলে কখনো বিঘ্ন ঘটেনি। কিন্তু সাম্প্রতিক সময়ে জামাল হোসেন ও তার ভাইদের নেতৃত্বে প্রভাবশালী চক্র আমাদের দূর্বলতার সুযোগে নথিকৃত জমিটি জবর-দখলের হুমকী দিয়ে আসছে এবং কয়েকবার দখলে ব্যর্থ হয়ে তাকে এবং তার স্বামী-সন্তানসহ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকী দিচ্ছে।

সর্বশেষ গত শনিবার, ১ অক্টোবর রাতে তিনটার দিকে জামাল উদ্দিন একশোর অধিক লোকজন নিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের উপর হামলা চালায়। বসত বাড়িতে হামলা ও ভাংচুর করে বাড়ির দুইটি বসতঘর খুলে গাড়ি ভর্তি করে সবগুলো মালামাল নিয়ে যায়। তাঁর স্বামী সন্তানদের মেরে ফেলার হুমকী দেয়। বাড়িতে রোপনকৃত চারা এবং ঘেরা-বেড়া উপড়ে ফেলে সেগুলো ও নিয়ে যায়। এলোপাথাড়ি পিঠিয়ে পরিবারের সদস্যদের আহত করে গয়না ও আলমারিতে থাকা টাকা পয়সা চিনিয়ে নিয়ে যায়। এলাকার কেউই ভয়ে এগিয়ে আসেনি। এ ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন কোহিনুর বেগম ও তার পরিবারের সদস্যরা। তাই আইনী প্রতিকার পাওয়ার জন্য রোববার সকালে চরজব্বর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

কোহিনুরের স্বামী আহম্মদ মাঝি জানান, তাঁর অনুপস্থিতিতে শনিবার গভীর রাতে অভিযুক্ত ব্যক্তিদের নেতৃত্বে একটি দল তাদের বসত ভিটায় প্রবেশ করে ভাংচুর করে। কিন্তু তার স্ত্রীর দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে চরজব্বার থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

অভিযোগের বিষয়ে স্থানীয় মেম্বার কামাল উদ্দিন বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেননা। অসহায় পরিবারের বসত ভিটা জবর দখলের কথা জানতে চাইলে তিনি দাবি করেন, এ ঘটনার সাথে তিনি জড়িত নেই।

এ বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় গতকাল ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের আলোকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান

সুবর্ণচরে ইউপি সদস্যের যোগসাজশে বসতভিটা জবর-দখলের চেষ্টার অভিযোগ

আপডেট সময় : 05:40:18 pm, Monday, 3 October 2022