Dhaka , Wednesday, 18 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ শরীয়াতপুরের পদ্মার বুকে ভাসমান মরদেহ, রহস্যে ঘেরা অজ্ঞাত তরুণের মৃত্যু লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা নিলক্ষা ইউনিয়নের বিএনপির প্রধান কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ, উদ্ধারে ১২ ঘণ্টার আল্টিমেটাম মধুপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পাইকগাছায় অনুমোদনহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড বিজিবির ধাওয়া খেয়ে গাঁজা ফেলে পালালো চোরাকারবারী: অনন্তপুর সীমান্তে বড় সাফল্য মেহনতি মানুষের পাশে প্রধানমন্ত্রী, চট্টগ্রামে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ডা. শাহাদাত রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা চট্টগ্রামের নতুন ডিআইজি মনিরুজ্জামান, সিএমপি’র নতুন কমিশনার শওকত আলী বুড়িমারী স্থলবন্দরে ১১ দিনের বিরতি: বন্ধ থাকছে আমদানি-রপ্তানি স্বপ্ন কেড়ে নিল ঘাতক ট্রাক: পাটগ্রামে একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রমজানের উপহার পাঠালেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চন্দনাইশে ফসলি জমির টপসয়েল কাটায় প্রশাসনের অভিযান: এসকেভেটর জব্দ নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন সিএমপি কমিশনার পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পাইকগাছায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু ॥ খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি রামগঞ্জের ‎ভাটরা ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুলে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ উত্তর কাট্টলী ওয়ার্ডে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন

সুন্দরগঞ্জে অতিথি পাখির আগমন

  • Reporter Name
  • আপডেট সময় : 09:59:05 pm, Monday, 27 September 2021
  • 265 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে অতিথি পাখির আগমন

হযরত বেল্লাল,

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।।

বৈরি আবহাওয়ার মাঝে সকালে সূর্য্যের আলো দেখা দেয়ার আগে শীতের শিশির কণা হাতছানী দিচ্ছে প্রকৃতির গাঁয়ে। আর সেই শীতের শিশির কণাকে স্বাগত জানাতে সুদুর সাইব্রেরিয়া থেকে তিস্তার চরাঞ্চলে আসতে শুরু করেছে অতিথি পাখি। গত শুক্রবার হতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পৌর শহরেরসহ তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার পাড়ের ধারে বড় বড় গাছের মধ্যে লক্ষ করা গেছে অতিথি পাখির আনাগোনা। ঝাকে ঝাকে আসতে শুরু করেছে বিভিন্ন প্রজাতির পাখি। আগাম পাখির আনাগোনা দেখা দেয়ায় অনেক অসাধু পাখি প্রেমীরা অবৈধভাবে পাখি শিকারের আশায় মনভরা আশা নিয়ে ছুটোছুটি করছে এদিক সেদিক। উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামের রফিকুল ইসলাম জানান, গত কয়েক বছর ধরে অতিথি পাখি দেখা যায়নি। চলতি মৌসুমে গত এক সপ্তাহ হতে বেশ কিছু এলাকায় বড় বড় গাছের মধ্যে পাখি বসতে শুরু করেছে। তিনি শিকারির যদি এখনেই শিকার শুরু করে তাহলে হয়তো পাখিগুলো অন্যত্র চলে যাবে। সে কারণে পাখি শিকার বন্ধের ব্যবস্থা করতে হবে। লাইসেন্সধারী বন্দুক মালিক ও পাখি শিকারি মমতাজ আলী সরকার জানান, এখন আর পাখি পাওয়া যায় না। সামান্য পাখির জন্য বন্দুকের কার্টিজ নষ্ট করার মানষিকতা আর নাই। তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, শীতের ছোঁয়ায় অতিথি পাখির আগমন আমাদের জন্য আনন্দের বিষয়। সে কারণে আমি মনে করি পাখি শিকার না করে তাদের অভাশ্রমের ব্যবস্থা করতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে অতিথি পাখির সাথে পরিচয় ঘটিয়ে দিতে হবে। উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার বেরা বেগম জানান, প্রতি বছরের ন্যায় চলতি মৌসুমে অতিথি পাখি আসতে শুরু করেছে। পাখি শিকার করা অপরাধ, সে কারণে পাখি শিকার করা যাবে না। অতিথি পাখিদেরকে আগলে রাখতে হবে। উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান, যদি কেউ অতিথি পাখি শিকার করে ,তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর

সুন্দরগঞ্জে অতিথি পাখির আগমন

আপডেট সময় : 09:59:05 pm, Monday, 27 September 2021