Dhaka , Tuesday, 24 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঈদের ছুটিতে তীর্থস্থানে সনাতনীদের ঢল: ভক্তি, বিশ্বাস ও পূণ্যলাভের মহামিলন চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ জাজিরায় ঈদের দিনেও দায়ীত্বে, রোগীদের মুখে হাসি ফোটাচ্ছেন দুই চিকিৎসক টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে….ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ৬ মাসের মধ্যে ভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে বাসযোগ্য নগরে পরিণত করতে কাজ করছি আসুন সম্প্রীতি ও মানবিকতার সমাজ গড়ে তুলতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই:- ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, দুর্গাপুর প্রেসক্লাব এর রজতজয়ন্তীতে ডেপুটি স্পিকার রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা ওসমানকে এলোপাতাড়ি গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত সিন্দুরমতি দিঘিকে দেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে রূপান্তরের নানা পরিকল্পনার কথা জানালেন ত্রাণমন্ত্রী মৌলভীবাজারে পৌর ঈদগাহে তিন জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন এমপি এম নাসের রহমান সাতকানিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: নগদ ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট  কয়রায় মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত; ওয়াটার সেফটি প্ল্যান নিয়ে আলোচনা পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত “দীর্ঘ ঈদ-ছুটিতে অব্যাহত জরুরি সেবা : পেশাদারিত্বে অনন্য রূপগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ” মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ- ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মানবিক উদ্ধার অভিযান: বাস-অটো সংঘর্ষে আহতদের তড়িৎ হাসপাতালে স্থানান্তর লালমনিরহাট শহরের ক্যান্টিন মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কা: অটোরিকশার ৮ যাত্রী আহত জমিয়তুল ফালাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ঈদকে ঘিরে পাইকগাছায় জুলাই শহীদ পরিবারের পাশে উপজেলা প্রশাসন রমজানজুড়ে মানবতার দৃষ্টান্ত অসহায়দের পাশে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম পাঁচবিবিতে এতিম-অসহায়দের পাশে হ্যাপিনেস সংগঠন ঈদ উপহার বিতরণ মাগুরায় ২’শ অসচ্ছল পরিবারের বাড়িতে গিয়ে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছেন : ড. মঈন খান রংপুরে র‍্যাবের অভিযানে ২ নারী মাদক কারবারি গ্রেফতার: গাঁজা ও ইয়াবা জব্দ কালীগঞ্জে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ পালন: মুন্সিপাড়ায় প্রধান জামাত নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন

সিন্দুরমতি দিঘিকে দেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে রূপান্তরের নানা পরিকল্পনার কথা জানালেন ত্রাণমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 01:04:39 pm, Tuesday, 24 March 2026
  • 2 বার পড়া হয়েছে

চঞ্চল,

ঐতিহাসিক সিন্দুরমতি দিঘিকে ঘিরে সরকারের গ্রহণ করা বিভিন্ন উন্নয়নমূলক ও সংরক্ষণমুখী নানা পরিকল্পনার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

সোমবার (২৩ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে সিন্দুরমতি দিঘির পাড়ে এক প্রস্তুতি সভা শেষে উপস্থিত সংবাদমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য তুলে ধরেন। আগামী ২৭ মার্চ ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যেই এই বিশেষ সভার আয়োজন করা হয়।

সাংবাদিকদের সাথে কথা বলার সময় মন্ত্রী জানান, সিন্দুরমতি দিঘিকে দেশের একটি অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে রূপান্তর করতে সরকার ইতোমধ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন, দিঘির সীমানা নির্ধারণ এবং অবৈধ দখল উচ্ছেদসহ বিভিন্ন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। তিনি আরও জানান, দক্ষ নকশাবিদদের সঙ্গে আলোচনার মাধ্যমে দিঘিটিকে সংস্কার করে এর প্রকৃত রূপ ফিরিয়ে আনার নানা পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে।

মন্ত্রী তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সংবাদমাধ্যম কর্মীদের বলেন, “সামাজিক অবক্ষয় কমিয়ে আনতে এবং তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সরকার জেলাভিত্তিক স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।” খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাড়লে তরুণরা ভুল পথ থেকে ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তীর্থস্থানটির পবিত্রতা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মেলাকে কেন্দ্র করে অতীতে যেসব অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল, তা প্রতিরোধে এবার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রী নিশ্চিত করেন। তিনি স্পষ্ট জানান, দিঘির পরিবেশ বা ধর্মীয় গাম্ভীর্য নষ্ট করে এমন কোনো কাজ বরদাশত করা হবে না।

লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্তবর্তী এই এলাকায় আয়োজিত মেলায় এবারও লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং দুই জেলার পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেলার প্রাক্কালে পুরো এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঈদের ছুটিতে তীর্থস্থানে সনাতনীদের ঢল: ভক্তি, বিশ্বাস ও পূণ্যলাভের মহামিলন

সিন্দুরমতি দিঘিকে দেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে রূপান্তরের নানা পরিকল্পনার কথা জানালেন ত্রাণমন্ত্রী

আপডেট সময় : 01:04:39 pm, Tuesday, 24 March 2026