Dhaka , Thursday, 30 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদারীপুরে “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন মাদারীপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী রামু ফতেখাঁরকুলের দুই মাদক কারবারি নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ২০ হাজার ইয়াবা নিয়ে আটক : সিএনজি জব্দ ঈদগাঁওয়ের সংঘবদ্ধ ছিনতাই মামলার প্রধান দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি পাইকগাছায় হাসপাতাল কর্মকর্তার নয়া উদ্যোগ, চালু হলো জুতাবিহীন চলাচল নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ মেয়ের মৃত্যুর শোক কাটল না, তিন মাস পর ভোলায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুর খুনিয়াপালংয়ে র‌্যাবের অভিযান: ৩ দেশীয় বন্দুক ও ৩ ধারালো অস্ত্র উদ্ধার অধ্যাপক পদে পদায়ন পেলেন ডা. মো. বেলায়েত হোসেন ঢালী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল এর শুভ উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার। মানুষের সেবা করার জন্য বিএনপি ক্ষমতায় আসছে-এমপি খোকন তালুকদার সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত চলন্ত স্ক্র্যাপবাহী লরিতে আগুন, এক ঘণ্টা যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

সাতক্ষীরার দেবহাটায় ব্রি হাইব্রিড ধান-৮ চাষে সম্ভাবনার নতুন দিগন্ত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:29:27 pm, Sunday, 4 May 2025
  • 124 বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় ব্রি হাইব্রিড ধান-৮ চাষে সম্ভাবনার নতুন দিগন্ত

ইব্রাহীম হোসেন দেবহাটা প্রতিনিধি

সাতক্ষীরা জেলার একটি উপকূলবর্তী অঞ্চল দেবহাটা উপজেলা। যেখানে লবণাক্ততা একটি প্রধান কৃষি সমস্যা। বিশেষ করে শুকনো মৌসুমে ঘেরে পানি সংকটের সময় সেচকৃত পানি ও ভূমিতে লবণের আধিক্য দেখা যায়।

যার ফলে ধানসহ অন্যান্য ফসলের ফলন ব্যাহত হয়। এতে কৃষকেরা অনেক সময় চাষে আগ্রহ হারিয়ে ফেলেন অথবা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। এই প্রেক্ষাপটে লবণসহিষ্ণু জাতের চাহিদা দিন দিন বাড়ছে। তবে এই এলাকায় নতুন ভাবে আশার সম্ভাবনা দেখা দিয়েছে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ। সংস্থা কর্তৃক বাস্তবায়িত ‘সফল ফর আইডব্লিউআরএম’ প্রকল্পের আওতায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৩টি ইউনিয়নের ৬জন কৃষকের জমিতে ব্রি হাইব্রিড ধান-৮ এর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরীক্ষামূলক চাষ করা হয়। ব্রি হাইব্রিড ধান-৮ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) উদ্ভাবিত একটি উচ্চফলনশীল নতুন হাইব্রিড ধান। এটি এমন একটি জাত, যা লবণাক্ততা সহনশীল, রোগবালাই কম এবং আগাম পরিপক্ব হয়। ধান গাছ শক্ত, শীষ লম্বা ও মোটা হওয়ায় ফলন উল্লেখযোগ্য হারে বেশি হয়ে থাকে। টিকেট এলাকার চাষি আরতি সরদার জানান, তাঁর বাগদা ঘেরের মাঝে তিন জাতের ধান ব্রি হাইব্রিড-৮, এসএল-৮ ও এসিআই রোপণ করেন। একই জমিতে এবং একই সার প্রয়োগে সবচেয়ে বেশি ফলন দিয়েছে ব্রি হাইব্রিড-৮, যা বিঘাপ্রতি ২৮.৩ মণ উৎপাদনন হয়েছে। আর এসএল-৮ বিঘাপ্রতি ২২.৮ মণ ও এসআই ২৬.৬ মণ উৎপাদন হয়েছে। তিনি অরো জানান, ধানটি আগাম পাকায় ঝুঁকি কম। তাছাড়া গাছ শক্ত, রোগবালাই কম এবং লবণ পানি সহ্য করতে পারে। হঠাৎ ঘেরে লবণ পানি উঠায় কিছুটা ক্ষতি হলেও ফলন ভালো হয়েছে। সদর ইউনিয়নের আজিজপুর গ্রামের চাষি আব্দুল মজিদ জানান, তিনি ৪৯ শতক জমিতে ব্রি হাইব্রিড-৮ ধান চাষ করে তিনি বিঘা প্রতি ৩০ মণ ধান পেয়েছেন।

যেখানে আগের বছর একই জমিতে আফতাব-৭০ চাষ করে বিঘা প্রতি মাত্র ১৭.৫ মণ পেয়েছিলেন। তিনি উল্লেখ করেন নতুন জাতের এ ধানে কোনো চিটা ছিল না। রোগবালাই ছিল খুবই কম এবং ঘেরের লবণাক্ত পরিবেশেও ভালো ফলন হয়েছে। অন্য ধানের তুলনায় ব্রি-হাইব্রিড-৮ ধান ৫ থেকে ৭ দিন আগে পাকে। এমন একটি ধানের জাত উদ্ভবান করায় বাংলাদেশ ধানগবেষনা ইনষ্টিটিউট কে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে সচেতন মহল বলছেন, ব্রি হাইব্রিড ধান-৮ উচ্চ ফলন এবং পরিবেশ সহনশীলতা হওয়ায় এটি দক্ষিণাঞ্চলের ঘেরভিত্তিক লবণাক্ত জমিতে চাষযোগ্য একটি আদর্শ জাত হিসাবে পরিচিত লাভ করছে। দেবহাটা সদর এবং কুলিয়া ইউনিয়ন কৃষকেরা পরবর্তী মৌসুমে পুনরায় চাষ করতে আগ্রহী। যা জাতটির স্থায়িত্ব এবং গ্রহণযোগ্যতার ইঙ্গিত দিচ্ছে। রোগবালাই কম হওয়ায় উৎপাদন খরচ কম, ফলে কৃষকের লাভ বেশি। এই ধানের সফল চাষ দেবহাটা উপজেলায় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। উপজেলা কৃষি অফিসার মো.শওকত ওসমান জানান, কৃষকদের কল্যাণে বাংলাদেশ ধানগবেষনা ইনষ্টিটিউট বিভিন্ন উন্নত জাতের ধানের জাত উদ্ভাবনে কাজ করে যাচ্ছে। যেহেতু আমাদের এলাকায় লবণাক্ততা বেশি সুতরাং ব্রি-হাইব্রিড-৮ ধানের গুনগতমান ভাল হওয়ায় কৃষক এ জাতের ধানের আবাদ করে লাভবান হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

সাতক্ষীরার দেবহাটায় ব্রি হাইব্রিড ধান-৮ চাষে সম্ভাবনার নতুন দিগন্ত

আপডেট সময় : 07:29:27 pm, Sunday, 4 May 2025