Dhaka , Saturday, 29 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক। কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি

সাতকানিয়ায় ডাকাত ঘোষণা দিয়ে ২জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার ৬ দিন পর থানায় মামলা

  • Reporter Name
  • আপডেট সময় : 03:01:36 pm, Tuesday, 11 March 2025
  • 129 বার পড়া হয়েছে

সাতকানিয়ায় ডাকাত ঘোষণা দিয়ে ২জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার ৬ দিন পর থানায় মামলা

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
   
সাতকানিয়া উপজেলার এওচিয়া ছনখোলা এলাকায় মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে ২ জামায়াত কর্মীকে হত্যার ঘটনায় ছয় দিন পর রবিবার সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত আবু ছালেকের স্ত্রী সুরমি আক্তার।
সোমবার-১০ মার্চ- সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ -ওসি- জাহেদুল ইসলাম। নিহত আবু ছালেক-৪৪- কাঞ্চনা ইউনিয়নের গুরগুরি এলাকার আবদুর রহমানের ছেলে এবং নেজাম উদ্দিন-৪৫- উপজেলার মধ্যম কাঞ্চনা এলাকার মাহমুদুল হকের ছেলে।
মামলায় এওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম মানিককে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করে আসামি করা হয়েছে। তাঁর নাম মামলার আসামিদের তালিকার ৫ নাম্বরে রয়েছে। তার তিন ভাই মোঃ হারুন, মোঃ মমতাজ, মোঃ কামরুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে ও কাঞ্চনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রমজান আলীসহ ৪৭জনকে এজাহারনামীয় এবং ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
নিহতের স্ত্রী বলেন, আমার স্বামী আবু ছালেক বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী এবং চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা ছিলেন। তিনি আওয়ামী লীগের শাসনামলে মিথ্যা মামলার আসামি ও জুলুম–নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। মামলায় অভিযুক্ত কয়েকজন ৩ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শালিসের কথা বলে আবু ছালেক ও তার বন্ধু নেজাম উদ্দিনকে ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় ডেকে নিয়ে যান। এরপর শালিস বৈঠক চলাকালে পূর্বপরিকল্পিতভাবে মসজিদের মাইকে ডাকাত পড়েছে গুজব ছড়িয়ে আবু ছালেক ও নেজাম উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে করে হত্যা করা হয়। এরপর মামলার প্রধান আসামি মোঃ হারুন একটি পিস্তল নেজাম উদ্দিনের লাশের পাশে রেখে পালিয়ে যান। আমার স্বামী কোনো অন্যায় কাজে জড়িত ছিল না। বাড়ি থেকে ভালো মানুষ বের হয়ে গেছে, কিন্তু ফিরল লাশ হয়ে। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ, মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করতে পারে না। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই। 
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ -ওসি- মোঃ জাহেদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে দৈনিক আজকের বাংলাকে বলেন, ছনখোলা এলাকায় গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় নিহত আবু ছালেকের স্ত্রী সুরমি আক্তার বাদী হয়ে একটি মামলা করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন

সাতকানিয়ায় ডাকাত ঘোষণা দিয়ে ২জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার ৬ দিন পর থানায় মামলা

আপডেট সময় : 03:01:36 pm, Tuesday, 11 March 2025