Dhaka , Thursday, 28 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

সমুদ্রের বাওস মাছ পাওয়া গেল দৌলতদিয়ার পদ্মায়।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:15:36 pm, Tuesday, 27 July 2021
  • 280 বার পড়া হয়েছে

সমুদ্রের বাওস মাছ পাওয়া গেল দৌলতদিয়ার পদ্মায়।

মোঃ সিরাজুল ইসলাম।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে পাওয়া গেল সামুদ্রিক বাঙ্গস বা বাওস মাছ। মাছটি প্রায় ৩কেজি ২শ গ্রাম ওজনের ৩ফিট লম্বা।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) ভোরে দৌলতদিয়া ইউনিয়নের কর্ণেশনা কলাবাগান এলাকার অদুরে পদ্মা নদীতে স্থানীয় মৌসুমী মৎস শিকারী বাচ্চু শেখের চায়না দুয়ারীতে অদ্ভুত এ মাছটি ধরা পড়ে।

পরে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল চালাকের আড়ৎ এ আনলে, সেখানে শাকিল সোহান মৎস আড়ৎ এর মালিক সম্রাট শাহজাহান শেখ উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে ১১শ টাকা কেজি দরে মোট ৩হাজার ৫শ ২০টাকায় মাছটি কিনে নেন। এ সময় অদ্ভুত প্রকৃতির এ মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করেন।

এই মাছ সম্পর্কে ওই ব্যবসায়ী বলেন, এই মাছের অরিজিনাল নাম বাওস হলেও স্থানীয়ভাবে আমরা এটাকে বাঙ্গোশ বলে থাকি। এ মাছ সাধারণত সমুদ্রে পাওয়া যায়।

কিন্তু বছরের আষাঢ়, শাওন মাসের দিকে মাঝে মাঝে প্রত্তন্ত অঞ্চলের পদ্মায় মাছটি পাওয়া যায়। এই মাছটির দ্বারা শারীরের ব্যথা উপশম হয় এবং মাছটি খুবই সুস্বাদু তাই মাছটি পরিবার পরিজনদের নিয়ে খাওয়ার জন্যই কিনেছি।

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, আঞ্চলিক ভাষায় এটিকে বাঙ্গোশ বললেও মূলত এই মাছের নাম বাওস। এটি সামুদ্রিক মাছ। সমুদ্র তীরবর্তী অঞ্চলে এসব মাছ মাঝেমধ্যে ধরা পড়ে। বাওস মাছ প্রায় ২০ কেজি পর্যন্ত ওজন এবং অনেক সুস্বাদু ও দামি হয়।

এ বিষয়ে তিনি আরো বলেন, এ ধরনের সামুদ্রিক মাছ, বিলুপ্তপ্রায় মাছ ও দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ সংরক্ষনের জন্য আমরা কুশাহাটা এলাকার তিনটি বদ্ধজলমহালে অভয় আশ্রম করতে উর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবহিত করেছি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

সমুদ্রের বাওস মাছ পাওয়া গেল দৌলতদিয়ার পদ্মায়।

আপডেট সময় : 10:15:36 pm, Tuesday, 27 July 2021