Dhaka , Friday, 28 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি সভাপতি ইউএনও, সদস্য সচিব এনামুল হক: পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন রামুর ফাঁড়িখাল নদীতে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ, বিপাকে ২৫০ কৃষক : স্মারকলিপি প্রদান তবারক না পাওয়া অপেক্ষমাণ শিক্ষার্থীদের ১০০ টাকা দিলেন চবি উপাচার্য নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে দুর্গাপুরে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে বসা সেই প্রতারক তরুণী গ্রেফতার সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি রামগঞ্জের ফরিদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক পলাশে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি মেয়েরা মাথায় হিজাব পরে, মনে নয়: হিজাব বিতর্কে ওয়েইসি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সিএমপি’র সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) বড়কাপনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও শান্তি মোবারক র‍্যালি

সংস্কার না করে গোঁজামিলের আশ্রয় নিয়ে নির্বাচন হলে জনগণ মেনে নেবে না- এটিএম মাসুম

  • Reporter Name
  • আপডেট সময় : 06:03:35 pm, Tuesday, 18 February 2025
  • 111 বার পড়া হয়েছে

সংস্কার না করে গোঁজামিলের আশ্রয় নিয়ে নির্বাচন হলে জনগণ মেনে নেবে না- এটিএম মাসুম

নোয়াখালী প্রতিনিধি
   
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন,সংস্কার না করে গোঁজামিলের আশ্রয় নিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হলে, এ নির্বাচন জনগণ মেনে নেবে না। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, প্রয়াজনীয় সংস্কার করে, একটি নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে, একটি সুন্দর, সুষ্ঠু অংশগ্রহণমূলক , গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আপনারা সম্মানে বিদায় গ্রহণ করবেন।

মঙ্গলবার-১৮ ফেব্রুয়ারি- বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালীর মাইজদী শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নোয়াখালী জেলা জামায়েত এ বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে।  

তিনি বলেন, স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে যুদ্ধাপরাধের ফরমায়েশি রায় ঘোষণা করে আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে। বিচারের নামে প্রহসন করে এ দেশের ইসালামী আন্দোলনের নেতাদের হত্যা করা হয়েছে। এভাবে আজহারুল ইসলামের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আশ পাশে যারা আছে,তারা ড.ইউনুছ সাহেবকে সঠিক পথে চলতে দিচ্ছে না বলে আমাদের কাছে মনে হচ্ছে। আজকে আমরা বাধ্য হয়ে সারা দেশে আমাদের দাবি আদায়ের জন্য গণমিছিলের ডাক দিয়েছি। অন্তর্বর্তী সরকার বলেছে স্বৈরাচারী সরকারের সকল অন্যায়ের বিচার করবে। এখন পর্যন্ত করছেন না কেন? কোন জিনিস আপনাদেরকে চলতে বাধা দিচ্ছে। সেটা আপনারা বলুন জাতির কাছে। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নেমে আসবো।  অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্ত করুন।

তিনি আরও বলেন, বাংলাদেশে কমিউনিস্ট পার্টি চলবে,আওয়ামী লীগ চলবে,বিভিন্ন রাজনৈতিক দল চলবে, কুরআন সুন্নাহর আইন কায়েমের জন্য জামায়াতে ইসলামী করা হয়েছে। সেই জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আপনারা এখনো ঠেকিয়ে রেখেছেন। তাহলে কি সেখানেও স্বৈরাচারের ভূত আছে। আপনারা এ সমস্ত ভূত বের করুন। জাতির ঘাড় থেকে আপনারা স্বৈরারের ভূত দূর করুন। না হলে এ দেশের জনগণ যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনাদের ব্যাপারেও শ্রদ্ধার জায়গা থেকে প্রতিবাদ এবং বিক্ষোভের জায়গায় জনগণ যেতে বাধ্য হবে। জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে।

আওয়ামী শাসনামলের কঠোর সমালোচনা করে এটিএম মাসুম বলেছেন,বাংলাদেশের কারাগার, আইনাঙ্গন দিল্লির সরকার নিয়ন্ত্রণ করত। সুপ্রিম কোর্ট,হাইকোর্ট,জজকোর্ট এগুলো বাংলাদেশর মানুষের অধিকার রক্ষার জন্য ভূমিকা পালন করেনি। ভারতের মর্জি অনুযায়ী তারা বিচারকার্য পরিচালনা করেছে। এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে কোনো মামলা ছিলনা, তারা মিথ্যা মামলা রচনা করেছে।  

নোয়াখালী জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহাম্মদের সভাপতিত্বে  জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য সাবেক নোয়াখালী জেলা আমির মাওলানা আলা উদ্দিন, কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসেন, মো.ইসমাইল হোসেন মানিক, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তাজুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশন নোয়াখালী জেলা সভাপতি এডভোকেট জহিরুল আলম, নোয়াখালী শহর আমির মাওলানা মো.ইউসুফ, ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান প্রমূখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’

সংস্কার না করে গোঁজামিলের আশ্রয় নিয়ে নির্বাচন হলে জনগণ মেনে নেবে না- এটিএম মাসুম

আপডেট সময় : 06:03:35 pm, Tuesday, 18 February 2025