Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

ষষ্ঠ দিনের মত বন্ধ বশেমুরবিপ্রবির শিক্ষা কার্যক্রম -অবরুদ্ধ উপাচার্য

  • Reporter Name
  • আপডেট সময় : 09:29:57 pm, Monday, 14 November 2022
  • 184 বার পড়া হয়েছে

ষষ্ঠ দিনের মত বন্ধ বশেমুরবিপ্রবির শিক্ষা কার্যক্রম -অবরুদ্ধ উপাচার্য

বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।

শিক্ষক সমিতি কর্তৃক ঘোষিত কর্মবিরতির জেরে সোমবার (১৪ নভেম্বর) টানা ষষ্ঠ দিনের মত একাডেমিক কার্যক্রম বন্ধ ছিলো গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)।

শিক্ষকদের মতামত উপেক্ষা করে রিজেন্ট বোর্ডে ইউজিসি কর্তৃক সুপারিশকৃত শিক্ষক নিয়োগের অভিন্ন নীতিমালা পাস করার প্রতিবাদে ৮ নভেম্বর অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি। তবে, শিক্ষকদের দাবি আদায়ে শিক্ষক সমিতি এই কর্মসূচি ঘোষণা করলেও এই আন্দোলনের ভুক্তভোগী হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের একটি বড় অংশ মনে করছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যে সেশনজট তৈরি হয়েছে এই আন্দোলন তা আরও দীর্ঘায়িত করবে। আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উজ্জ্বল মন্ডল কৃষ্ণময় বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে এমনিতেই আমরা দেড় বছরের সেশনজটে আছি। এর মাঝেই শিক্ষক সমিতির কর্মবিরতিতে আবারও টানা ৬ দিন ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ। এমন পরিস্থিতিতে আমরা আশঙ্কা করছি যে, আমাদের সেশনজট আরো দীর্ঘায়িত হবে।’

এদিকে, শিক্ষকদের চলমান আন্দোলনের মাঝেই সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২.০০ টায় উপাচার্য দপ্তরে তালা দিয়ে উপাচার্যকে অবরুদ্ধ করেন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা। রিজেন্ট বোর্ডে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের দাবীসমূহ পাস না হওয়ায় উপাচার্যকে অবরুদ্ধ করেন তারা। পরবর্তীতে তাদের দাবীসমূহ পুনরায় রিজেন্ট বোর্ডে প্রেরণ করা হবে এমন আশ্বাসের প্রেক্ষিতে তালা খুলে দেন তারা।

শিক্ষক সমিতির চলমান কর্মসূচির বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো কামরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আলোচনা চলছে খুব দ্রুত সিদ্ধান্ত জানতে পারবেন।’

শিক্ষকদের আন্দোলনের বিষয়ে উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, ‘শিক্ষকেরা কোনো নিয়মনীতি মানতে চাচ্ছে না। এখন আমি কি করবো? বিশ্ববিদ্যালয়ে মোট ৩৫০ জনের মতো শিক্ষক এর মধ্যে ১০০ জন বাইরে আছে। এখন আমার শিক্ষক লাগবে কিন্তু আমি কিছুই করতে পারছিনা। নীতিমালা পাস না করলে ইউজিসি শিক্ষক দিবে না। তারপরেও আমি আবার তাদের সাথে বসবো এবং রিজেন্ট বোর্ডে বিষয়টি আবার তুলবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

ষষ্ঠ দিনের মত বন্ধ বশেমুরবিপ্রবির শিক্ষা কার্যক্রম -অবরুদ্ধ উপাচার্য

আপডেট সময় : 09:29:57 pm, Monday, 14 November 2022