Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শীত মৌসুমি সবজির দখলে বরিশালের পাইকারি কাঁচাবাজার

  • Reporter Name
  • আপডেট সময় : 12:32:34 am, Friday, 5 November 2021
  • 242 বার পড়া হয়েছে

শীত মৌসুমি সবজির দখলে বরিশালের পাইকারি কাঁচাবাজার

মনির হোসেন,বরিশাল ব্যুরো ।।ু

বরিশালের পাইকারি কাঁচাবাজারে শীত আসার আগেই আসতে শুরু করেছে শীতের আগাম সবজি। তবে গত সপ্তাহে পাইকারি বাজারে সবজির আমদানি ছিল কিছুটা কম। এর ফলে চাহিদা বেশি থাকায় দামও কিছুটা বৃদ্ধি । শীতের সবজি বলতে এখন আর বিশেষ কোনো সবজি বোঝায় না, কেননা শীতের বেশ কিছু সবজি বর্তমানে বছরের অন্যান্য সময়েও পাওয়া যায়। কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষির উন্নতির কারণে সারা বছরই সব সবজি মিলছে। এখনকার বেশির ভাগ সবজির আবাদ আগে হয়েছে। এগুলোর বেশির ভাগই অপরিপুষ্ট। টমেটো, শশা, শিম, গাজর, কুমড়া, কাচা মরিচ, কহি, বাধাকপি, পেপে, কাচা কলা, বেগুন সারা বছরের সবজি হিসেবেই পাওয়া যাচ্ছে। এর বাইরে শীতের সবজি হিসেবে শিম, মৌউসি শিম, লাউ, ফুলকপি, মুলা, জলপাই, পেয়াজ পাতা, পুই শাক, দাঁড়া শাক, লাউ শাক, পালং শাক, লাল শাক বাজারে পাওয়া যাচ্ছে। তবে শীতের শুরুর দিকে দাম ক্রেতাদের নাগালের বাইরে থাকে। বরিশাল বহুমুখী সিটি পাইকারি কাঁচাবাজারের পাইকারি ব্যবসায়ী গোলাম নবী জানান, সবজির আমদানি বর্তমানে একটু কম আছে,এর ফলে চড়া মূল্যে কিনে তা খুচরা বিক্রি করতে হচ্ছে।তবে দাম একটু বেশি থাকলেও সেটা সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রয়েছে। আর এসব সবজি যশোর,মেহেরপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসে। বরিশাল বহুমুখী সিটি পাইকারি কাঁচাবাজারের আরেক পাইকারি ব্যবসায়ী রুবেল শেখ জানান, বর্তমানে পাইকারি দরে কেজি প্রতি ফুলকপি .৪০ থেকে ৫০ টাকা, শালগম ৬০ থেকে ৬৫ টাকা, বটবটি ৬০ থেকে ৭০ টাকা, শিম ১৫০ থেকে ১৬০ টাকা, মুলা ২৫ থেকে ৩০ টাকা, বাঁধাকপি ৩৫ থেকে ৪০ টাকা, লাউ প্রতিটি ৪০ থেকে ৪৫ টাকা, ধনিয়া পাতা ৮০ থেকে ১০০ টাকা, লাল শাকের আঁটি ১৫ থেকে২০ টাকা, টমেটো (কোলেস্টরেল) ১৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।এছাড়াও বাজারে অন্য সবজি কেজি প্রতি পেঁপে ৮ থেকে ১০ টাকা, বেগুন ৫০থেকে ৬০ টাকা, করলা ৭০থেকে ৭৫ টাকা, কাঁচা মরিচ ৯০ থেকে ১০০, কাঁচা কলা ১০ থেকে ১২ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।শীতের নতুন আলু বাজারে আসেনি এখনো। মাস খানিকের মধ্যেই নতুন আলুও বাজারে পাওয়া যাবে বলে জানান এই বিক্রেতা। তবে এত সবজির সমারোহ দেখে চোখ জুড়ালে কি হবে, ঝলক দিয়ে ওঠা এই দৃষ্টি মুহূর্তেই নিভে যায় দাম শুনে।পাইকারি বাজারের তুলনায় প্রায় দেড়গুণ দামে সবজি বিক্রয় করছে খুচরা ব্যবসায়ীরা। এমন অভিযোগ করছে সাধারণ ক্রেতারা।নথুল্লাবাদ কাঁচাবাজারে ফিরোজ নামের এক ক্রেতা জানান,বাজারে নতুন কয়েক ধরনের সবজি এসেছে।সরবরাহ আগের চেয়ে বেশি থাকলেও সেভাবে দাম কমেনি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু

শীত মৌসুমি সবজির দখলে বরিশালের পাইকারি কাঁচাবাজার

আপডেট সময় : 12:32:34 am, Friday, 5 November 2021