Dhaka , Tuesday, 17 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বেতাগীতে সরকারি কলেজের শিক্ষার্থীদের উপহার দিল -নৌবাহিনী কন্টিনজেন্ট নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা উৎসবমুখর পরিবেশে রামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত চসিকের অস্থায়ী কর্মচারীদের চাকরি পর্যায়ক্রমে স্থায়ী করার ঘোষণা মেয়র ডা. শাহাদাত হোসেনের শরীয়তপুরে মাছ চুরির অপবাদে যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ভিডিও ভাইরাল জাজিরায় গ্রাম পুলিশের প্রশংসনীয় ভূমিকা, থানা পুলিশের পক্ষ থেকে পেলেন সম্মাননা বাঁকখালী নদীর উদ্ধারকৃত জমি পুনরায় দখল: উচ্ছেদকৃতদের বিরুদ্ধে ১৫ দফতরে বিআইডব্লিউটিএ’র চিঠি চবি সিন্ডিকেটে চ্যান্সেলর মনোনীত সদস্য নির্বাচিত হলেন অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া আরকান আর্মির কবল থেকে ৭৩ জেলেকে দেশে ফিরিয়ে আনল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে- চন্দনাইশ জামিরজুরীতে সন্তান বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রী হত্যার অভিযোগ সাজানো গুছানো হচ্ছে মসজিদ-মাদ্রাসা রূপগঞ্জে রোজাদার ও মুসল্লিদের ব্যাপক প্রস্তুতি, ইফতার সামগ্রী, নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা ও বাজার মনিটরিংয়ের দাবি লালমনিরহাটে রাঙ্গার রাজনৈতিক মহাপ্রস্থান: জামানত হারিয়ে চতুর্থ স্থানে সাবেক মন্ত্রী দুর্গাপুরে আশ্রয়নে এক নারীর ঘরে থেকে গাঁজা উদ্ধার, তিন মাসের কারাদণ্ড কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন উদ্ধার রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি টাকা লুট কবি আল মাহমুদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন রূপগঞ্জে বেসরকারি স্কুলে দুর্ধর্ষ চুরি, আলমারি ভেঙে দেড় লাখ টাকার কাছাকাছি অর্থ লুট সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জন সহ ছয় জনের মর্মান্তিক মৃত্যু রূপগঞ্জে যৌথবাহিনী অভিযানে পরিত্যক্ত ভবন থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কুড়িগ্রামে মোটরসাইকেল চালককে চাপা দিয়ে হত্যা: লালমনিরহাট থেকে ঘাতক ট্রাক চালক গ্রেফতার কক্সবাজারে মিডিয়া প্রতিনিধিদের নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার লালমনিরহাটে বিজিবি’র অভিযান: ১৩৯ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ এনএসআই কর্মকর্তা পরিচয়ে এমপি শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি, যৌথ বাহিনীর হাতে যুবক গ্রেপ্তার নাহিদ ইসলামের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শরীয়তপুরে আপসহীন নেত্রীকে স্মরণ, সাঈদ আসলামের বিজয়ে কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির ডিজিটাল নিরাপত্তা ও তৃণমূলের সেতুবন্ধনে এক অনন্য কারিগর ড. জিয়াউদ্দিন হায়দার রামগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো বসতঘর ঢাকা-সিলেট মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

 শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ বিএনপি নেতার নেতৃত্বে সালিসে দফারফা, ভিডিও ভাইরাল

  • Reporter Name
  • আপডেট সময় : 03:58:59 pm, Monday, 3 March 2025
  • 85 বার পড়া হয়েছে

 শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ বিএনপি নেতার নেতৃত্বে সালিসে দফারফা, ভিডিও ভাইরাল

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদরাসায় যাওয়ার পথে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার পরপরই বিষয়টি মীমাংসার নামে অভিযুক্ত শাহরুখকে -১৮- বাঁচাতে স্থানীয় বিএনপি নেতারা সালিস বৈঠক ডেকে ২০ হাজার টাকায় মিটমাটের সিন্ধান্ত দেয়। ইতিমধ্যে এমন একটি সালিসের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে এলাকাবাসী ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনার সালিসদারদের আইনের আওতায় আনার দাবি জানান।  

গত শনিবার -১ মার্চ- বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মিয়াজি বাড়ির পিছনে এই সালিসী বৈঠক বসে। এর আগে, একই দিন ভোরে এ ঘটনা ঘটে। তবে এ মীমাংসা মেনে নেয়নি ওই শিশুর মা।  

অভিযুক্ত মো.শাহরুখ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সিরাজ মিয়ার নতুন বাড়ির নুর নবীর ছেলে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সালিসের শুরুতে অভিযুক্ত যুবকের এক স্বজন সালিসদারদের উদ্দেশ্যে বলেন, আপনরারা যাই বলেন তাই মানি। তখন পাল্টা আরেকজন বলে মানেন বলেইতো স্বাক্ষর দিয়েছেন। এবার সালিসে উপস্থিত অনেকেই মুছারপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সালিসদার মো.আলী ওরফে জনিকে কথা বলতে বলেন। জনি বলেন, শাহরুখ ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় সে অভিযুক্ত। সবার সম্মতিক্রমে কোর্ট-কাচারির দিকে না গিয়ে আমাদের এখানে রায় হয়েছে শাহরুখের ২০ হাজার টাকা জরিমানা ও ২০ বেত্রাঘাত দিবেন অভিভাবকরা। এ বিচার মানলে স্ট্যাম্প সালিসদার আলমগীরের কাছে থাকবে, বিচার না মানলে স্ট্যাম্প নিয়ে যান। তখন বিচারক আলমগীর বলেন স্ট্যাম দেওয়া হবেনা। এরপর সালিসদার অভিযুক্ত ছেলের বাবাকে তার ছেলেকে বেত্রাঘাত দিতে নির্দেশ দিয়ে বলেন,বেত্রাঘাতের বিষয়টি এখন নেই, তবে মিডেলিস্ট দেশে আছে। এ সময় জরিমানার টাকা একদিন পর দেওয়ার কথা বলেন অভিযুক্তের বাবা।
এরপর অভিযুক্ত ছেলের মা এসে ছেলেকে কয়েকটি বেত্রাঘাত করলে সে চলে যায়।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ভোরে মাদরাসায় আরবি পড়ার জন্য যাওয়ার পথে শাহরুখ ভিকটিমকে রাস্তা থেকে নিরিবিলি জায়গায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় এক পথচারী দেখে ফেললে সাহরুখ পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনদের মাধ্যমে সালিশী বৈঠক বসে আপস-মীমাংসার চেষ্টা চলে। একপর্যায়ে ভিকটিমের ভুক্তভোগী শিশুর পরিবারকে ২০ হাজার টাকা দেওয়ার রায় দেওয়া হয়।  কিন্ত নির্যাতিত শিশুর মা সঠিক বিচারের দাবিতে স্থানীয় মীমাংসাতে রাজি হননি। ঘটনার একদিন পর রোববার ২ মার্চ এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।      

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুছারপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সালিসদার মো.আলী ওরফে জনি বলেন, সালিসদার বেশির ভাগ বিএনপি করে। এ ছাড়া বাহার কন্ট্রাক্টর মুছাপুর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক ও নয়ন আওয়ামী লীগ সমর্থন করে। সাসিলদার জসিম, নয়ন,বাহার কন্ট্রাক্টর, সিকদার বাড়ির সাইফুল,দুলাল,হারুনসহ নির্যাতিত শিশুর মা আমাকে ডেকে সালিসে নেয়। ঘটনাটি আমার পাশের বাড়ির, শিশুর মা এসে কান্নাকাটি করায় আমি গিয়েছি। তবে আমার যাওয়া ঠিক হয়নি। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা সালিসের ভিডিওটি ভাইরাল করে আমাকে রাজনৈতিক ভাবে ঘায়েল করতে করতে চাচ্ছে।  

জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন,সালিসের ভিডিওটি দেখেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একজনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে। পুলিশ আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। অপরদিকে, ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেতাগীতে সরকারি কলেজের শিক্ষার্থীদের উপহার দিল -নৌবাহিনী কন্টিনজেন্ট

 শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ বিএনপি নেতার নেতৃত্বে সালিসে দফারফা, ভিডিও ভাইরাল

আপডেট সময় : 03:58:59 pm, Monday, 3 March 2025