Dhaka , Thursday, 28 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

শরীয়তপুরে নড়িয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার উপর হামলা; গ্রেফতার ৫

  • Reporter Name
  • আপডেট সময় : 08:49:49 pm, Friday, 2 July 2021
  • 430 বার পড়া হয়েছে

শরীয়তপুরে নড়িয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার উপর হামলা; গ্রেফতার ৫

সাইফ রুদাদ শরীয়তপুর জেলা প্রতিনিধি।।

শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেনের উপর দুর্বৃত্তরা হামলা করেছে।

শুক্রবার (০২জুলাই) ভোজেশ্বর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পাচকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করতে গেলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে কোপ দিলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেন, উপ-সহকারী প্রকৌশলী অসীম মন্ডলসহ ৫জন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করেছে।

বোরহান গোরাপী, খোকন ছৈয়াল, সোহেল রানা তালুকদার, ইদ্রিস তালুকদার, লিটন গোরাপী, আব্দুর রব বেপারী, সাগর গোরাপী, রুবেল গোরাপী, জয়নাল গোরাপী, আসমা বেগম, কামাল গোরাপীসহ অনেকে এই হামলা করেছে বলে নিশ্চিত করেছেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান।

আহত মো. আহাদী হোসেন, অসীম মন্ডলসহ অন্যান্যরা বর্তমানে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দেশীয় দা’য়ের কোপে মো. আহাদী হোসেনের মাথা ফেটে গেলে আটটি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে।

নড়িয়া উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের চিকিৎসক ডা. সোয়াদ মো. ইকরামুল হক বলেন, মাথায় বেশি আঘাত প্রাপ্ত হয়েছে। মস্তিস্কে আঘাত পেয়েছেন জানিয়ে চিকিৎসক বলেন রাতের মধ্যে অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

হামলার বিষয়ে ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক ব্যাপারী বলেন, খাস সম্পত্তি নিজেদের দাবী করে গোরাপীরা পিআইওর উপর হামলা করেছে। তাদের পেছনে নিশ্চয়ই কোনো বড় হাত রয়েছে নয়ত তারা এ হামলার সাহস করত না। জমি যদি তাদের নিজেদের হতো তাহলে তারা আইনী ব্যবস্থা নিতে পারত কিন্তু তারা তা না করে মন্ত্রী সা’ব যখন উদ্ভোধন করল তখনও কিছু বলল না। ইএনও, ডিসিসহ স্থানীয় প্রশাসনের নিকট তারা তাদের অভিযোগ দিতে পারত কিন্তু তাদের কাগজপত্র ঠিক নেই বলেই তারা একাজ করেছে।

কেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার উপর হামলা এবিষয়ে জানার জন্য বোরহান গোরাপী, খোকন ছৈয়াল, সোহেল রানা তালুকদার, ইদ্রিস তালুকদারসহ অন্যান্যদের পাওয়া যায় নি। ঘটনার পর থেকেই তারা সবাই পালাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে নড়িয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) অবনী শংকর কর মুঠোফোনে জানান, এঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বোরহান গোরাপী, খোকন ছৈয়াল, সোহেল রানা তালুকদার, লিটন গোরাপী, আব্দুর রব বেপারী। পিআইওর পক্ষ থেকে অভিযোগ পাওয়া মাত্র মামলা নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

শরীয়তপুরে নড়িয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার উপর হামলা; গ্রেফতার ৫

আপডেট সময় : 08:49:49 pm, Friday, 2 July 2021