Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

শরীয়তপুরে নির্মাণ শ্রমিকের উপর ভেঙে পড়েছে বেইলী ব্রিজ; নিহত ১

  • Reporter Name
  • আপডেট সময় : 09:04:59 pm, Tuesday, 10 August 2021
  • 231 বার পড়া হয়েছে

শরীয়তপুরে নির্মাণ শ্রমিকের উপর ভেঙে পড়েছে বেইলী ব্রিজ; নিহত ১

জেলা প্রতিনিধি।।

শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের বালাখানায় পাথর ভর্তি ট্রাক বেইলী ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে পড়ে। এতে বেইলী ব্রিজের নিচে থাকা এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

জানা যায়, মঙ্গলবার(১০ আগস্ট) সকাল ১০ টার দিকে পঞ্চগড় থেকে পাথর বোঝাই একটি ট্রাক নড়িয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে বালাখানা নামক স্থানে বেইলী ব্রিজে উঠার সময় ভেঙে খাদে পড়ে যায়। ট্রাকটি খাদে পড়লে নিচে কর্মরত শ্রমিকরা চাপা পড়ে। এতে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।

প্রতক্ষ্যদর্শী শামীম হাসান(৪০) বলেন, সব ব্রিজ নির্মাণের সময় পাশ দিয়ে ডাইভেশন করা থাকে। কিন্তু এটি করার সময় কোনো ডাইভেশন করা হয়নি। ব্রিজের উপর দিয়ে বেইলী ব্রিজ বসিয়ে কাজ চলছিল এখানে। এর আগে এখানে কয়েকবার ট্রাক ফেঁসে যাওয়ার ঘটনাও ঘটেছে। তখন সেটি সমাধানের কথা থাকলেও তা না করে কাজ করছিল সড়ক ও জনপদ বিভাগ। কয়েকদিন আগে পার্শ্ববর্তী এলাকায় একইভাবে আরেকটি ব্রিজে কাজ করা হলে সেখানেও একজন মারা যান।

নিহত নাঈম বেপারী(৩২) শরীয়তপুর সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামের মনির উদ্দীন বেপারীর ছেলে। গুরুতর আহত দু’জন হলেন, মজিবর সরদার(৪৫), তাহের সিকদার(৩০)

ফায়ার সার্ভিস ও সিবিল ডিফেন্সের টিম লিডার আমজাদ হোসেন বলেন, আমরা সংবাদ পাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ট্রাকের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।

নির্মাণাধীন ব্রিজটির ঠিকাদার প্রতিষ্ঠান এম এম বিল্ডার্সের দায়িত্বশীল একজন বলেন, ঝুঁকিপূর্ণ ব্রিজটির উপর দিয়ে ১০ টনের অধিক ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে প্রায় ৬০ টন পাথর ভর্তি ট্রাকটি ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে পড়ে।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মুনির আহমেদ খান বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় আহত ৫ জন শ্রমিক চিকিৎসা নিতে আসেন। তার মধ্যে ১ জন মারা গেছেন, ১ জন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন বাকি ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

শরীয়তপুরে নির্মাণ শ্রমিকের উপর ভেঙে পড়েছে বেইলী ব্রিজ; নিহত ১

আপডেট সময় : 09:04:59 pm, Tuesday, 10 August 2021