Dhaka , Thursday, 28 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

শরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিধবাকে হাতুড়ি পেটা

  • Reporter Name
  • আপডেট সময় : 02:49:35 pm, Tuesday, 6 July 2021
  • 302 বার পড়া হয়েছে

শরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিধবাকে হাতুড়ি পেটা

সাইফ রুদাদ শরীয়তপুর জেলা প্রতিনিধি।।

শরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিধবাকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে।

সোমবার(৫জুলাই) সকাল ৯ টায় সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কোয়ারপুরে মৃত আব্দুল গণি খানের স্ত্রী কহিনুর বেগমের(৪৭) সাথে এঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, পূর্ব থেকেই জমি নিয়ে বিরোধ চলছিল উভয় পক্ষের মধ্যে। পূর্ব বিরোধের এক পর্যায়ে জোরপূর্বক জমি দখল করে দেয়াল তোলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে শাহজাহান খান(৬০), আলেপ খান(৭০), মোনায়েম খান(৬০), হাচিনা বেগম(৬০), পারভীন বেগম(৪২) বিধবা কহিনুর বেগমকে হাতুড়ি, ইট দিয়ে পিটিয়ে বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় বিধবার সাথে থাকা মোবাইল ফোন নিয়ে গিয়ে শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ উঠেছে। কহিনুর বেগমের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে।

শরীয়তপুর সদর হাসপাতাল থেকে কহিনুর বেগম জানান, আমি বিধবা মানুষ, ছেলে-মেয়ে নিয়ে অনেক কষ্টে দিন যাপন করি। স্বামীর রেখে যাওয়া সম্পত্তিটুকু নিয়ে কোনো মতে বেঁচে আছি। মোনায়েম খারা আমাকে আমার স্বামীর সম্পত্তি ভোগ করতে দিবে না বলেই আমাকে প্রায়ই একা পেয়ে হুমকি ধামকি দেয়, দেয়াল তোলায় বাধা দিলে আমাকে মেরে হাসপাতাল পাঠিয়েছে। আমি বিচার চাই বলে কান্নায় ভেঙে পড়েন কহিনুর।

কহিনুর বেগমের ছেলে ইমন(২০) জানান, আমার মাকে শুধু মারেই নাই, এখন উল্টো আমাদের থ্রেট করা হচ্ছে।

এঘটনার বিষয়ে জানার জন্য শাহজাহান খানকে মুঠোফোনে ফোন করা হলে তিনি বলেন, আমি বাড়ি ছিলাম না, আমি এ বিষয়ে কিছুই জানি না।

মোনায়েম খানের সাথে কথা হলে তিনি জানান, এই মহিলা বহুত খারাপ, এমন কোনো ঘটনাই ঘটেনি। তিনি দেয়াল ভেঙে দিয়ে উল্টো হাসপাতালে ভর্তি হয়ে নাটক শুরু করছেন।

এঘটনার বিষয়ে জানার জন্য পালং মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আখতার হোসেন মুঠোফোনে জানান, এঘটনায় উভয় পক্ষ মামলা করেছেন, থানা থেকে ঘটনাস্থলে পুলিশ গেছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

শরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিধবাকে হাতুড়ি পেটা

আপডেট সময় : 02:49:35 pm, Tuesday, 6 July 2021