Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

শরীয়তপুরে জোড়া খুন: বিএনপি নেতা হত্যার আসামি আলমাছের বস্তাবন্দি লাশ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় : 01:14:41 pm, Saturday, 30 August 2025
  • 290 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মাত্র দুই দিনের ব্যবধানে ঘটে যাওয়া দুই হত্যাকাণ্ডে এলাকাজুড়ে নেমে এসেছে তীব্র আতঙ্ক। বিএনপি নেতা ও স্থানীয় মসজিদ কমিটির সদস্য খবির সরদার হত্যা মামলার অন্যতম আসামি আলমাছ সরদারের বস্তাবন্দি লাশ উদ্ধার হওয়ার পর ঘটনাটি আরও রহস্যে ঘেরা হয়ে উঠেছে। একপক্ষ বলছে আলমাছ ছিলেন খবির সরদারের খুনি, অন্যপক্ষ বলছে আলমাছকে পরিকল্পিতভাবে হত্যা করে দায় চাপানো হয়েছে তার ওপর। ফলে প্রশ্ন উঠছে—কে আসলে খুনি, আর কে বা কারা নেপথ্যের শক্তি?

গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে উপজেলার উমর উদ্দিন মাদবর কান্দি এলাকায় ছুরিকাঘাতে খুন হন বিএনপি নেতা ও মসজিদ কমিটির সদস্য খবির সরদার (৫৫)। এ ঘটনায় আলমাছ সরদারসহ ১৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের হয়। মামলার পর থেকেই আলমাস পলাতক রয়েছে বলে জানায় নিহত বিএনপি নেতার স্বজনরা।

মামলার মাত্র দুই দিন পর, বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে একই ইউনিয়নের জব্বর মাস্টারের পরিত্যক্ত ভিটা থেকে আলমাছ সরদারের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি মাটির নিচে পুঁতে রাখা হয়েছিলো। এই ঘটনা সামনে আসতেই জনমনে দেখা দিয়েছে ধোঁয়াশা। হত্যাকাণ্ডের দায়ী কে, তা নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ।

মসজিদ কমিটির সভাপতি দানেস সরদারসহ কয়েকজন স্থানীয় বলেন, আলমাছ সরদার মসজিদের মাইকে আজান ও বয়ানে বিরক্ত হয়ে ইমামকে হুমকি দেন। এ নিয়ে প্রতিবাদ করলে মসজিদ কমিটির সদস্য খবির সরদারকে কুপিয়ে হত্যা করেন আলমাছ। তাদের দাবি, খবির সরদারের খুনের নেপথ্যে ছিলেন আলমাছ নিজেই।

অন্যদিকে আলমাছ সরদারের পরিবার পুরোপুরি ভিন্ন বক্তব্য দিচ্ছে। তাদের দাবি, আলমাছ খবির সরদারকে খুন করেননি, বরং তাকেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তারা বলেন, “ঘটনাস্থল দিয়ে যাওয়ার পথে আলমাছকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে দানেস মাদবর, খবির সরদারসহ কয়েকজন। তখনই আলমাছকে হত্যা করে পানিতে ফেলে দেয় তারা। পরদিন সকালে লাশ ভেসে উঠলে সুযোগ বুঝে মাটিতে পুঁতে রাখে। আর খবির সরদার হত্যার দায় চাপায় আলমাছের ঘাড়ে।”
পরিবারের আরও দাবি, আলমাছ ইমামকে হুমকি দিয়েছিলো—এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

হংকং প্রবাসী আলমাছ সরদারের ভাই ইলিয়াস সরদার বলেন— “দানেস সরদারের নেতৃত্বে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমার ভাই আমাদের বাড়ির মেহমান এগিয়ে দেয়ার উদ্দেশ্যে বের হয়েছিলো। তখন দানেস সরদার, তার ছেলে ও বাহিনী পরিকল্পিতভাবে তাকে হত্যা করে। খবির সরদারকেও দানেস সরদাররা খুন করেছে। এখন তারা ঘটনা ভিন্নদিকে প্রবাহিত করতে আমার ভাইয়ের নামে দায় চাপাচ্ছে।”

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, “খবির সরদার হত্যা মামলার অন্যতম আসামি আলমাছ সরদারের বস্তাবন্দি লাশ জব্বর মাস্টারের পরিত্যক্ত ভিটা থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকেও হত্যা করা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “খবির সরদার হত্যাকাণ্ড এবং আলমাছ সরদারের মৃত্যু—দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।”

একই এলাকায় মাত্র দুই দিনের ব্যবধানে খুন হন দুই ব্যক্তি—একজন বিএনপি নেতা ও মসজিদ কমিটির সদস্য খবির সরদার, আরেকজন ছিলেন সেই হত্যার মামলার অন্যতম আসামি আলমাছ সরদার। ফলে এখনো স্পষ্ট নয়—খবির সরদারকে আসলে কে হত্যা করেছে? আলমাছ কি সত্যিই খুনি, নাকি তাকেই পরিকল্পিতভাবে হত্যা করে দায় চাপানো হলো তার ওপর?

গ্রামে এখন বিভক্ত জনমত। একদল বলছে আলমাছ ছিলেন খুনি, আবার অন্যদল বলছে আলমাছ নির্দোষ—বরং তাকেই খুন করে দায় চাপানো হয়েছে। একজন প্রবীণ গ্রামবাসী বলেন— “দুই দিনে দুই খুন, দু’জনেই একই এলাকার মানুষ। আসল সত্য না বের হলে এলাকায় শান্তি ফিরবে না।”

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চরম আতঙ্ক আর সন্দেহে সাধারণ মানুষ দিন কাটাচ্ছে। স্থানীয়রা বলছে, নিরপেক্ষ তদন্ত ছাড়া এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব নয়।
সবাই এখন একটাই দাবি তুলছে—‘দ্রুত তদন্ত হোক, আর সত্য প্রকাশ পাক।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

শরীয়তপুরে জোড়া খুন: বিএনপি নেতা হত্যার আসামি আলমাছের বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট সময় : 01:14:41 pm, Saturday, 30 August 2025