Dhaka , Sunday, 31 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দীর্ঘ ঈদ-ছুটিতে অব্যাহত জরুরি সেবা : পেশাদারিত্বে অনন্য রূপগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন

লোমহর্ষক শিশু গৃহকর্মী হত্যাকাণ্ড কৌশলে পালিয়েছে গৃহকর্ত্রী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:44:55 pm, Sunday, 27 August 2023
  • 497 বার পড়া হয়েছে

লোমহর্ষক শিশু গৃহকর্মীকে হত্যাকাণ্ড কৌশলে পালিয়েছে গৃহকর্ত্রী।।

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

আঘাতের চিহ্ন শরীরজুড়ে। পুরো শরীর ফুলে গেছে। আট বছরের শিশু গৃহকর্মী যন্ত্রণায় কাতর হয়ে ওযেন ঘুমিয়ে পড়েছে। দেখা যায় কোনো আঘাত সতেজ, কোনোটি পুরোনো। নিঃসাড় দেহ পড়ে আছে বিছানায়। মুখ দিয়ে বের হয়ে এসেছে ফেনা ফেনা।

লোমহর্ষক এ হত্যাকাণ্ড ঘটেছে রাজধানীর কলাবাগানের সেন্ট্রাল রোডে। গতকাল শনিবার তার লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটির পরিচয় জানা যায়নি। হত্যার পর ওই বাসার গৃহকর্ত্রী সাথী পারভিন কৌশলে পালিয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার প্রোফাইলে পরিচয় হিসেবে ‘ইঞ্জিনিয়ার সাথী’ লেখা রয়েছে। সে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক বলে নিজেকে পরিচয় দিয়েছে। গ্রামের বাড়ি পাবনায়। প্রোফাইলে সে ‘বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ কেন্দ্রে’ সাংগঠনিক সম্পাদক পদে কাজ করছে বলে উল্লেখ রয়েছে। ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রেখেছে কলাবাগান থানা পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানতে পেরেছে, শিশুটির মা আছেন। বাবা আরেকটি বিয়ে করে আলাদা থাকেন।

রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রেফাতুল ইসলাম জানান, একটি তথ্যের ভিত্তিতে কলাবাগান সেন্ট্রাল রোডের ওই বাসায় উদ্ধার অভিযান শুরু করা হয়। এ সময় ওই ভবনের প্রতিটি ফ্লোরের সব বাসায় কোনো সমস্যা আছে কিনা জানতে চাওয়া হয়। কিন্তু একটি ফ্ল্যাটে বারবার কলিং বেল বাজানো ও ডাকাডাকি করেও কোন সাড়া যায় না। এক পর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায়, বিছানায় একটি শিশুর মৃতদেহ পড়ে আছে। শিশুটির মুখে ফেনা ছিল বলে ধারণা করা হচ্ছে– তাকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে।

ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের বরাত দিয়ে রেফাতুল জানান, সাথী পারভিন নিজেকে সার্ভেয়ার (জরিপকারক) এবং রাজনৈতিক কর্মী পরিচয় দিত। একমাত্র মেয়েকে নিয়ে সে বাসাটিতে থাকত। তিন বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে সে সেখানে থাকে। ভবনের ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসিটিভি) দেখা গেছে, শুক্রবার সকাল ৯টায় সাথী তাঁর মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। এর পর আর তারা ফেরেনি। এসি জানান, শিশুটির পরিচয় জানতে এবং গৃহকর্ত্রী ও তার মেয়ের খোঁজে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন।

শিশুটির মরদেহ বালিশে মাথা রাখা অবস্থায় পাওয়া গেছে। ওই ছবিতে দেখা যায়, তার মুখে ও দুই হাতে অসংখ্য আগের কাটা ও আঘাতের চিহ্ন। সে নির্মম নির্যাতনের শিকার হয়েছে, এমনটা বোঝা যাচ্ছে।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) বিজন কুমার দাস জানান, শিশুটির লাশ উদ্ধার করে ঢামেক মর্গে রাখা হয়েছে। পরিবারকে খোঁজ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ঈদ-ছুটিতে অব্যাহত জরুরি সেবা : পেশাদারিত্বে অনন্য রূপগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ

লোমহর্ষক শিশু গৃহকর্মী হত্যাকাণ্ড কৌশলে পালিয়েছে গৃহকর্ত্রী।।

আপডেট সময় : 02:44:55 pm, Sunday, 27 August 2023