Dhaka , Saturday, 25 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিবচরে অসহায় ও সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল বিতরণ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদে হামলা হয়েছে : এমপি মোমেন নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা বিসিকের হাল ধরলেন বেনজীর আহমেদ টিটো নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্য মন্ত্রী রূপগঞ্জে সাবেক এমপির বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। অবশেষে যাত্রামুড়ায় ঈদগাহ ও জানাজার মাঠ পেল ৫ হাজার বাসিন্দা রূপগঞ্জে শত বছরের কাঞ্চন বাজারে ২০ বছর পর ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন : উৎসবমুখর পরিবেশ পার্কিং অবমুক্তে উদ্যোগের আশ্বাস চউক চেয়ারম্যানের, ট্যাগ সদস্যদের সঙ্গে মতবিনিময় কেবল শিক্ষাই জেলে পল্লীর ভাগ্য বদলাতে পারে:- ডিসি জাহিদ নারায়ণগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বানভাসিদের পাশে ইউসিএফ ও পথশিশু আশ্রয় কেন্দ্র, চিকিৎসাসেবা-নগদ সহায়তা-বস্ত্র বিতরণ বর্ষাকাল এলেই সরগরম পাইকগাছার নার্সারি; শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা পাইকগাছায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সিলেট নগরীর শিববাড়ি এলাকার বাসিন্দা বিপাশা দে (দিয়া) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। আশুলিয়ার বাইপাইলে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮ জন আটক নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে বিএনপি সরকার – এমপি খোকন তালুকদার মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কেন ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানে বিভ্রাট দেখা দিয়েছিল? স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে ইসলাম কী বলে চায়ের সঙ্গে বিস্কুটের মতো সাধারণ অভ্যাসেই লুকিয়ে আছে বড় স্বাস্থ্য ঝুঁকি! দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে দিল্লি পুলিশ ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

লুটপাটের টাকায় শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন -এ্যানি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:28:13 pm, Friday, 4 October 2024
  • 148 বার পড়া হয়েছে

লুটপাটের টাকায় শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন -এ্যানি।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
     
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গণশত্রুতে পরিণত হয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন। কিন্তু ষড়যন্ত্র পালিয়ে যায়নি। লুটপাটের টাকায় ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি। কারণ তাদেরতো টাকার অভাব নেই। 
তিনি বলেন- শেখ হাসিনা সরকার লাখ লাখ কোটি কোটি টাকা লুটপাট করেছে- পাচার করেছে। সেই টাকা দিয়ে এখন আমার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে
শুক্রবার -৪ অক্টোবর- দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বন্যাদুর্গতদের সহায়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষ থেকে বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির ব্যানারে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে এ্যানি বলেন, রক্তের দাগ শুকায়নি। কিন্তু বিচারের প্রক্রিয়া এখনো ব্যাপকভাবে শুরু হয়নি। অবিলম্বে খুনিদের বিচার শুরু করতে হবে। কারণ এই খুনিদের বিচার না করলে সমাজ আঘাতপ্রাপ্ত হবে। এ দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাদের বিচার করে জবাব দিতে হবে যে আমরা জনগণের জন্য আন্দোলন করেছি। জনগণের জন্য লড়াই করেছি। আমরা দেশটা গড়তে চাই।
তিনি বলেন- বিগত সময়ে আমাদেরকে ব্যাপক আন্দোলন করতে হয়েছে। ১৫-১৭ বছর আন্দোলন করেছি। আমাদের নেতাকর্মী, ভাইয়েরা গুম-খুন, হামলা-মামলার শিকার হয়েছেন। যারা এসব অন্যায় করেছে তারা সবাই গ্রেপ্তার হয়নি। তাদের বিরুদ্ধে মামলাও দিতে হবে। তাদেরকে গ্রেপ্তারও করতে হবে। আমরা তাদের বিচারও দাবি করি।
এ সময় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান- সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ- চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন বাচ্চু- জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল ও সদর উপজেলা -পূর্ব- ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবচরে অসহায় ও সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল বিতরণ।

লুটপাটের টাকায় শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন -এ্যানি।।

আপডেট সময় : 02:28:13 pm, Friday, 4 October 2024