Dhaka , Friday, 6 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি আশুলিয়ায় ৭ হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল রায়: ৬ মৃত্যুদণ্ড, ৮ সাজা তুরাগ নদে শিল্পবর্জ্যের আগ্রাসন: বিষাক্ত পানিতে দুর্বল মাছ, সহজ শিকারে জেলেদের হিড়িক মধুপুরে বিএনপির এমপি প্রার্থী স্বপন ফকিরের গণমিছিল নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজন আটক নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় গণজোয়ার। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলরের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত হোসেন মধুপুরে গারোদের ভূমি বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন ডা. কাফি বরকল ইউনিয়নের কানাইমাদারী’র ছালেহ্ আহমেদ এর শেষ বিদায়” নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:- বেতার–টেলিভিশন ও সংস্কৃতির কর্মীদের সঙ্গে মতবিনিময় সন্দ্বীপে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ দুস্কৃতিকারী আটক রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই সদস্য সচিব আটক আমাকে ভোট দিলে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেব, রামগঞ্জে ধানের শীষের প্রার্থী, সেলিম  কালীগঞ্জে র‍্যাবের চেকপোস্ট: মোটরসাইকেলের ট্যাংকিতে লুকানো ২০০ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার লালমনিরহাটের রাজনীতিতে বড় চমক: আসাদুল হাবিব দুলুর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন জামায়াতসহ অন্যান্য দলের নেতাকর্মী পাইকগাছায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত পাইকগাছায় শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন খাল খননের মাধ্যমে চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করা হবে:- মেয়র ডা. শাহাদাত যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে চট্টগ্রাম–৯ আসনে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর প্রচারণা চবিতে প্রাণনাশের ভয় ও নিরাপত্তাহীনতার শঙ্কায় সাংবাদিক, সংবাদ প্রকাশের জেরে হুমকি নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: জামায়াত আমির

লালমনিরহাটে সুপারি চুরির অপবাদ দিয়ে হিন্দু ধর্মাবলম্বীকে মারধর ও আহত করার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:59:08 pm, Tuesday, 29 April 2025
  • 78 বার পড়া হয়েছে

লালমনিরহাটে সুপারি চুরির অপবাদ দিয়ে হিন্দু ধর্মাবলম্বীকে মারধর ও আহত করার অভিযোগ

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি

লালমনিরহাটে নারায়ণ চন্দ্র নামে হিন্দু ধর্মাবলম্বী একজন ব্যক্তিকে সুপারি চুরির  অপবাদ দিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে মারধরের করে আহত করার অভিযোগ উঠেছে জাপা নেতা আলমগীর মণ্ডলের বিরুদ্ধে। তবে অভিযুক্ত আলমগীরের দাবি সুপারি চুরি করেছেন নারায়ণ।

এ বিষয়ে ভুক্তভোগী নারায়ণ মঙ্গলবার -২৯ এপ্রিল- লালমনিরহাট জজ আদালতে অভিযুক্তসহ  ২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। অন্যদিকে আলমগীর চুরির বিষয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
  
ভুক্তভোগী নারায়ণ চন্দ্র -৪৫-লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোস্তাফী পন্ডিতটারী -৩নং ওয়ার্ড- এলাকার মৃত হরেন চন্দ্রের ছেলে। অন্যদিকে অভিযুক্ত আলমগীর মন্ডল ওই এলাকার মৃত কান্দু মণ্ডলের ছেলে। তিনি স্থানীয় প্রভাবশালী ও জাতীয় পার্টির (জাপা) একজন নেতা বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আলমগীর মন্ডল একজন স্থানীয় প্রভাবশালী ও বিত্তবান ব্যক্তি। তার কুড়িগ্রাম থেকে রংপুরগামী সড়কের সাথে একটি বড় চাতাল রয়েছে। সেই চাতালের পাশে কিছু হিন্দু কিছু পরিবার বসবাস করেন।। সেই চাতালের পাশে থাকা হিন্দু পরিবারগুলোর জমিজমা পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের হয়রানি করে আসছেন আলমগীর। গত ২২ এপ্রিল ঘটনা ঘটার আগের দিন রাত ১০টার দিকে নারায়ণ একজন পাওনাদারকে টাকা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তিনি হাঁটতে হাঁটতে ফকিরের তকেয়া বাজারের দিকে যাওয়ার পথে চাতালের সামনে আসলে তাকে দাঁড় করিয়ে  পুলিশের মতো জেরা করেন অভিযুক্ত অভিযুক্ত আলমগীর। বিষয়টি নারায়ণ বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের ও প্রতিবেশীদের অবগত করেন।
পরে একই দিন রাত ১১টার দিকে অভিযুক্ত আলমগীর ও তার ছেলে তনু মন্ডল তাদের বাড়িতে হুট করে ঢুকে পড়েন। তারা বাড়ির সবাইকে ধাক্কাধাক্কি করেন । এরপর নারায়ণকে নিজ বাড়িতে ধরে নিয়ে যান  আলমগীর ।! সেখানে তাকে বেধড়ক মারপিট করেন। পরে প্রতিবেশী হিন্দু ধর্মাবলম্বীরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যান। পাশাপাশি বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়।
পরের দিন সকালের দিকে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অভিযুক্ত আলমগীরের বাড়িতে একটি সালিশ বৈঠক ডাকেন। কিন্তু অভিযুক্ত আলমগীর ওই এলাকার প্রভাবশালী হওয়ায় সালিশ বৈঠকে পরিকল্পিত ভাবে নারায়ণকে দোষী সাব্যস্ত করা হয়। পরে তাকে চড়-থাপ্পড় মেরে আলমগীরের পা ধরে ক্ষমা চাওয়ানো হয়। সালিশ শেষ করে বাড়িতে ফিরে আসার সময় আলমগীরের ছেলে তনু মন্ডল দেশীয় অস্ত্র নিয়ে নারায়নের উপর অতর্কিত হামলা চালান। এছাড়াও সালিশ বৈঠকে উপস্থিত এলাকার গণ্যমান্যদের সামনে তাকে বেধড়ক মারপিট করেন । সে সময় নারায়ণ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে ৬ থেকে ৭ দিন থাকার পর সুস্থ হয়ে সোমবার লালমনিরহাট জজ আদালতে আলমগীর ও তার ছেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তিনি।
এ বিষয়টি নিয়ে অভিযুক্ত আলমগীর মন্ডল বলেন, “আমার বাগানের সব সুপারি নারায়ণ ও তার লোকজন চুরি করেছে। এছাড়াও আমার বাড়ি থেকে গরু চুরি হয়েছে। এসব চুরির সাথে তারা জড়িত।”
তবে নারায়ণকে নিজে সুপারি চুরি করতে দেখেছেন কিনা এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি আলমগীর।
আলমগীর জানান, তিনি চুরির বিষয়ে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত বাদল কুমার জানান,উভয় পক্ষই অভিযোগ দিয়েছেন। সেগুলো তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক

লালমনিরহাটে সুপারি চুরির অপবাদ দিয়ে হিন্দু ধর্মাবলম্বীকে মারধর ও আহত করার অভিযোগ

আপডেট সময় : 07:59:08 pm, Tuesday, 29 April 2025