Dhaka , Tuesday, 24 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ- ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মানবিক উদ্ধার অভিযান: বাস-অটো সংঘর্ষে আহতদের তড়িৎ হাসপাতালে স্থানান্তর লালমনিরহাট শহরের ক্যান্টিন মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কা: অটোরিকশার ৮ যাত্রী আহত জমিয়তুল ফালাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ঈদকে ঘিরে পাইকগাছায় জুলাই শহীদ পরিবারের পাশে উপজেলা প্রশাসন রমজানজুড়ে মানবতার দৃষ্টান্ত অসহায়দের পাশে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম পাঁচবিবিতে এতিম-অসহায়দের পাশে হ্যাপিনেস সংগঠন ঈদ উপহার বিতরণ মাগুরায় ২’শ অসচ্ছল পরিবারের বাড়িতে গিয়ে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছেন : ড. মঈন খান রংপুরে র‍্যাবের অভিযানে ২ নারী মাদক কারবারি গ্রেফতার: গাঁজা ও ইয়াবা জব্দ কালীগঞ্জে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ পালন: মুন্সিপাড়ায় প্রধান জামাত নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন চবি ছাত্রদলের সহ-সভাপতি হাবীবের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন চট্টগ্রাম নগরীর টেরিবাজারের বহুতল মার্কেটে আগুন, দুই টেইলার্স কর্মচারীর মৃত্যু মধুপুরে পৌরসভার কাউন্সিলর হিসেবে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম সাগর ও মন রমজানের ওই রোজার শেষে: নজরুলের এ কালজয়ী সৃষ্টির নেপথ্যকথা রূপগঞ্জে কিশোর অপহরণ/ মুক্তিপণ দাবি/থানায় অভিযোগ জাজিরা কেন্দ্রীয় পৌর ঈদগাহে ২০২৬ সালের পরিচালনা কমিটি গঠন রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে কথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, অপপ্রচারের অভিযোগ নাসির উদ্দীনের প্রযুক্তির আড়ালে জুয়ার আসর: লালমনিরহাটে ডিবির জালে ৩ জন, জব্দ বিপুল পরিমাণ সিম ও স্মার্টফোন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি: প্রশাসনের আশাবাদ, আনন্দঘন আয়োজনের প্রত্যাশা যন্ত্রপাতি বিক্রি করে ১৬ লাখ টাকা উদ্ধার তিন মাস পর বেতন পেয়ে স্বস্তিতে ১৩০ শ্রমিক পাইকগাছায় সাইবার অপপ্রচারের শিকার ব্যবসায়ী রেজাউল মোড়ল, থানায় জিডি রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে বাস শ্রমিকদের কর্মবিরতি, ভোগান্তিতে যাত্রীরা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:26:35 pm, Thursday, 20 March 2025
  • 70 বার পড়া হয়েছে

লালমনিরহাটে বাস শ্রমিকদের কর্মবিরতি, ভোগান্তিতে যাত্রীরা

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি  

রংপুরের একজন বাস মালিক লালমনিরহাটের ২জন মোটর শ্রমিককে ধাক্কাধাক্কি ও চড় থাপ্পড় মেরেছে এমন অভিযোগ তুলে কর্মবিরতিতে আছেন লালমনিরহাট মোটর “বাস” শ্রমিক ইউনিয়ন। ফলে লালমনিরহাট থেকে লোকাল রুটের “রংপুর ও পাটগ্রাম” সকল প্রকার বাস চলাচল বন্ধ রয়েছে।

১৯ মার্চ “বুধবার” ভোর ৬টা থেকে শ্রমিকরা এই কর্মবিরতি পালন করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অন্যদিকে রংপুর কিংবা পাটগ্রাম যেতে তাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা।

সুপারভাইজার বিপ্লব হোসেন অভিযোগের সুরে বলেন, “রংপুরের ড্রাইভার ও স্টাফরা লালমনিরহাটে আসলে তাদেরকে আমরা যথেষ্ট সম্মান করি। তারা কাউন্টারে বা টার্মিনালে বসতে পারে। তারা আমাদের কাছ থেকে অনেক সুযোগ-সুবিধা পান। কিন্তু আমরা রংপুর গেলে ড্রাইভার কিংবা মালিকরা আমাদের বিন্দু পরিমাণ সম্মান দেয় না।  আমাদের শ্রমিক বা মালিকরা রংপুরের মালিক ও শ্রমিকদের কর্তৃক নিগ্রহ ও বৈষম্যের শিকার। আমরা এই বৈষম্যের সমাধান চাই। “

ভুক্তভোগী বাস ড্রাইভার আলম বলেন, “মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে রংপুরের সাতমাথায় আমার চাচার যিনি সাফায়েত গাড়ি চালান, তার সাথে তারা সমস্যা করেছে দেখে আমি এগিয়ে যাই। তখন রংপুরের সাদমান বাসের মালিক সাইফুল   আমাদের বলেন আমরা লালমনিরহাটের স্টাফরা নাকি মদ খাই, গাঁজা খাই। আমি প্রতিবাদ করতে গিয়েছি দেখে ওই মহাজনের কন্ট্রাক্টর ও স্টাফরা এসে আমাকে মারধর করে। এর বিচার না হলে আমরা বাস চালাবোনা। প্রয়োজনে কুড়িগ্রাম রুটের বাসও চলাচল বন্ধ করা হবে।“

শ্রমিক নেতা নুরনবী বকুল বলেন, “আমাদের তাসনিম গাড়ির ড্রাইভার আলম ও সাফায়াতের ড্রাইভার কালামের সাথে রংপুরের সাতমাথাতে সাদমানের মালিক সাইফুল ও তার স্টাফরা গাড়ি পার্কিং নিয়ে গন্ডগোল করেন। এক পর্যায়ে তারা ধাক্কাধাক্কি ও চড় থাপ্পড় দেন। এছাড়াও রংপুরের মালিক-শ্রমিকরা আমাদের বাস রাত ৮ঃ৩০ এর পর ছাড়তে দেন না অথচ তাদের বাস রংপুর থেকে রাত ১১টা পর্যন্তও চলে। তারা এসে আমাদের কাছে ক্ষমা না চাইলে ও মীমাংসা না করলে আমরা গাড়ি চালাবোনা।“

মালিক সমিতির সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন মিঠু বলেন, “শ্রমিকরা কর্মবিরতিতে আছে সেটা আমরা জানি। এখনও মালিক সমিতির পক্ষ থেকে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। সিদ্ধান্ত নেয়া হলে জানাবো।“

লালমনিরহাট থেকে রংপুর যাবেন যাত্রী সাজিদ আহমেদ, তিনি বলেন, “বাস স্ট্যান্ডে এসে দেখি বাস চলছেনা ফলে আমরা বেশ কয়েকজন যাত্রী ভোগান্তিতে পড়েছি। এখন ট্রেনও নাই। আর অটোতে গেলে ভেঙে ভেঙে যেতে হবে। সেক্ষেত্রে বাড়তি খরচ হবে। আশাকরি শ্রমিক ভাইরা যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে বাস চালু করবেন।“

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ- ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

লালমনিরহাটে বাস শ্রমিকদের কর্মবিরতি, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় : 05:26:35 pm, Thursday, 20 March 2025